মঙ্গলবার ২৮ এপ্রিল, ২০২৬
সর্বশেষ:
সিগারেটের প্যাকেটে কিউআর কোড, কর ফাঁকি ধরলে পুরস্কারের ঘোষণা এনবিআর চেয়ারম্যানের বিনিয়োগ সংস্কারে গতি আনতে ইউএনডিপি, বিডা ও আঙ্কটাডের প্রতিবেদন প্রকাশ ইসলামী ব্যাংক ও ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের মধ্যে কর্পোরেট চুক্তি স্বাক্ষরিত ৩৫তম নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলার লোগো উন্মোচন; ২২ মে শুরু হচ্ছে চারদিনব্যাপী আসর নিরাপদ পানি ও স্যানিটেশন সুবিধা সম্প্রসারণে সিটি ব্যাংক ও ওয়াটার ডট ওআরজি-র যৌথ উদ্যোগ ব্যাংক একীভূতকরণে অস্পষ্টতা: আমানতকারীদের মধ্যে অস্থিরতা, কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপ চান প্রশাসকরা<gwmw style="display:none;"></gwmw> তামাকপণ্যের কর বাড়িয়ে অভ্যন্তরীণ রাজস্ব আদায়ের ওপর গুরুত্বারোপ পরিকল্পনা প্রতিমন্ত্রীর দেশের অর্থনীতি মজবুত করতে প্রাণিসম্পদ খাত অত্যন্ত গুরুত্বপূর্ণ: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী<gwmw style="display:none;"></gwmw> সোনালি ধানে মানবিকতার ছোঁয়া: কৃষক ও শহরের মানুষের এক অনন্য মেলবন্ধন

আবগারি শুল্ক সংক্রান্ত জটিলতা নিরসনে এনবিআর চেয়ারম্যানের সাথে আইবিসিএফ প্রতিনিধিদলের বৈঠক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা : ইসলামিক ব্যাংকসমূহের শীর্ষ সংগঠন ইসলামিক ব্যাংকস কনসালটেটিভ ফোরাম (আইবিসিএফ)-এর একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল আজ জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)-এর চেয়ারম্যানের সাথে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন। আগারগাঁওয়ে অবস্থিত জাতীয় রাজস্ব ভবনে এই বৈঠকটি অনুষ্ঠিত হয় ।

আইবিসিএফ এবং আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি-এর চেয়ারম্যান খাজা শাহরিয়ারের নেতৃত্বে প্রতিনিধিদলটি এনবিআর চেয়ারম্যান মোঃ আবদুর রহমান খান এফসিএমএ-এর সাথে শুল্ক সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা করেন

বৈঠকের মূল বিষয়বস্তু

বৈঠকের প্রধান লক্ষ্য ছিল প্রচলিত ব্যাংকিং এবং ইসলামিক ব্যাংকিং ব্যবস্থার মধ্যে আবগারি শুল্ক (Excise Duty) আরোপের ক্ষেত্রে বিদ্যমান বৈষম্য দূর করা । প্রতিনিধিদলটি বিশেষ করে ট্রেড ফ্যাসিলিটি ঋণ এবং বিনিয়োগ সুবিধার ওপর আবগারি শুল্ক হিসাবায়নের পার্থক্যের বিষয়টি বিস্তারিতভাবে তুলে ধরেন । ইসলামিক ব্যাংকিং কার্যক্রম আরও সহজতর করতে এই সমস্যাটির দ্রুত সমাধান প্রয়োজন বলে তারা উল্লেখ করেন

জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান এবং কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্বের সাথে শোনেন । তারা আশ্বাস দেন যে, প্রচলিত আইনি কাঠামোর মধ্যেই এই সমস্যা সমাধানের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে

উপস্থিত ব্যক্তিবর্গ

এনবিআর-এর পক্ষ থেকে চেয়ারম্যানের পাশাপাশি উপস্থিত ছিলেন:

  • এ কে এম বদিউল আলম, সদস্য (ট্যাক্স লিগ্যাল এন্ড এনফোর্সমেন্ট)
  • আহসান হাবিব, ডিরেক্টর জেনারেল (সিআইসি)
  • মোঃ মশিউর রহমান, প্রথম সচিব (ভ্যাট পলিসি)

আইবিসিএফ প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন:

  • প্রফেসর ড. এম জুবায়দুর রহমান, চেয়ারম্যান, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি
  • মোসলেহ্ উদ্দীন আহমেদ, ব্যবস্থাপনা পরিচালক, শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি
  • মো. ওমর ফারুক খান, ব্যবস্থাপনা পরিচালক, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি
  • রাফাত উল্লা খান, ব্যবস্থাপনা পরিচালক, আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি
  • নূরুল ইসলাম খলিফা, অনারারি সেক্রেটারি, আইবিসিএফ
  • মোঃ সিদ্দিকুর রহমান, উপ-ব্যবস্থাপনা পরিচালক, স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসি
  • এম নাজিম এ চৌধুরী, উপ-ব্যবস্থাপনা পরিচালক, প্রাইম ব্যাংক পিএলসি
  • জাহাঙ্গীর আলম, সহকারী সচিব, আইবিসিএফ