শনিবার ১৮ জুলাই, ২০২৬
সর্বশেষ:
২০২৭ অর্থবছরে প্রবৃদ্ধি কমে ৩.৫ শতাংশ হতে পারে: আইএমএফ<gwmw style="display:none;"></gwmw> আর্থিক প্রতিষ্ঠানের জন্য বিশেষ ঋণ পুনঃতফসিল সুবিধা বাড়াল বাংলাদেশ ব্যাংক ঢাকা ইপিজেডে শ্রমিক কল্যাণ ও শ্রম ব্যবস্থাপনার ভূয়সী প্রশংসা করলেন আইএলও কান্ট্রি ডিরেক্টর জুলাই আন্দোলনের লক্ষ্য বৈষম্যহীন ও গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা: প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম আদালতের আদেশে বিএফআইইউর ৭৬ হাজার কোটি টাকার সম্পদ ক্রোক, সন্দেহজনক লেনদেন রিপোর্ট বেড়েছে ৭৪% পরিবহন, লজিস্টিকস ও সামুদ্রিক খাতে বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে আগ্রহী সৌদি আরব পুরনো মালিকদের হাতে ফিরল আল-আরাফাহ ইসলামী ব্যাংক<gwmw style="display:none;"></gwmw> গভর্নরের সাথে বিটিএমএ-র বৈঠক: বস্ত্র খাতের সংকট মোকাবিলায় নীতিগত সহায়তার দাবি বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধির সভাপতিত্বে ইসলামী ব্যাংকের পর্ষদ সভা অনুষ্ঠিত

১৪১ কোটি টাকায় আধুনিকায়ন হচ্ছে নেসকোর ৯ উপকেন্দ্র: অনুমোদন দিল ক্রয় কমিটি

অর্থনীতি প্রতিবেদক (বিডিইকোনমি)

ঢাকা, ৮ জুলাই : নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো) এলাকায় বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার আধুনিকায়নের অংশ হিসেবে ৯টি উপকেন্দ্রের উন্নয়নে বড় অঙ্কের একটি ক্রয় প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। রংপুর অঞ্চলের এই ৩৩/১১ কেভি এআইএস (AIS) উপকেন্দ্রগুলোর আধুনিকায়নে ব্যয় ধরা হয়েছে ১৪১ কোটি ৩৩ লাখ টাকা।

আজ বুধবার সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়।

বৈঠক সূত্রে জানা গেছে, বিদ্যুৎ বিভাগের অধীনে চলমান ‘নেসকো এলাকায় নেটওয়ার্ক অবকাঠামো উন্নয়ন এবং বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার আধুনিকায়ন’ প্রকল্পের আওতায় (প্যাকেজ-জিডি-৬) এই কাজ বাস্তবায়ন করা হবে। এর মাধ্যমে রংপুর অঞ্চলের নির্দিষ্ট ৯টি উপকেন্দ্রের নতুন নকশা প্রণয়ন, প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহ, স্থাপন, পরীক্ষণ ও চালুকরণের কাজ সম্পন্ন করা হবে।

প্রকল্পটির মোট চূড়ান্ত ক্রয়মূল্য নির্ধারণ করা হয়েছে ১৪১ কোটি ৩৩ লাখ ১৩ হাজার ৭৬ টাকা। এই কাজ বাস্তবায়নের জন্য ঠিকাদার হিসেবে যৌথভাবে কাজ পেয়েছে ‘অ্যাডেক্স করপোরেশন লিমিটেড’ (ACL) ও ‘অ্যাডেক্স ইঞ্জিনিয়ারিং লিমিটেড’ (AEEL)। সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি এই যৌথ উদ্যোগের (Joint Venture) প্রস্তাবটি অনুমোদনের জন্য সুপারিশ করেছে।

পঞ্চগড়ে সেতু নির্মাণ প্রকল্পে ব্যয় বৃদ্ধি:

একই বৈঠকে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) কর্তৃক বাস্তবায়নাধীন একটি প্রকল্পের ভেরিয়েশন (সংশোধিত ব্যয়) প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। ‘পল্লী সড়কে গুরুত্বপূর্ণ সেতু নির্মাণ (দ্বিতীয় পর্যায়)’ প্রকল্পের আওতায় পঞ্চগড় জেলার বোদা উপজেলার একটি প্যাকেজের জন্য এই অতিরিক্ত ব্যয় অনুমোদন করা হয়।

প্রকল্পটির মূল চুক্তিমূল্য ছিল ১১০ কোটি টাকা। তবে সংশোধিত প্রস্তাবে ভেরিয়েশন বাবদ আরও ৬ কোটি ৯ লাখ ৩০ হাজার ৬১৯ টাকা অতিরিক্ত অনুমোদন দেওয়া হয়েছে, যা মূল চুক্তিমূল্যের চেয়ে ৫ দশমিক ৫৪ শতাংশ বেশি। এর ফলে প্রকল্পটির মোট সংশোধিত চুক্তিমূল্য দাঁড়িয়েছে ১১৬ কোটি ৯ লাখ ৩০ haste ৬১৯ টাকা। এই কাজটি বাস্তবায়ন করছে ন্যাশনাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার্স লিমিটেড।