বুধবার ২৬ আগস্ট, ২০২৬
সর্বশেষ:
মেঘনা ব্যাংকের ৪০০ কোটি টাকার সাবঅর্ডিনেটেড বন্ড অনুমোদন করল বিএসইসি বিডিঅ্যাপসের সর্বকনিষ্ঠ ডেভেলপার ১১ বছরের যমজ ভাই তানভীর ও তাফসীর বাংলাদেশ-চীন সুসম্পর্ক সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন তরুণ লেখকরা: লি শাওপেং ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ গঠন ও রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধের দাবিতে গ্রাহকদের বিক্ষোভ বাংলা কিউআরে লেনদেন ১১০ কোটি টাকা ছাড়াল চট্টগ্রামে রবির ‘এলিট এক্সিলেন্স অ্যাওয়ার্ড’, যুক্ত হলো ২১ নতুন অংশীদার ক্রিয়েটিভ অর্থনীতিতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন: ৫০ হাজার কর্মসংস্থান ও জিডিপিতে অবদান বৃদ্ধির লক্ষ্য ২২ দিনে প্রবাসী আয় ২১৫ কোটি ডলার ছাড়াল ইনভেস্ট বাংলাদেশ-এর কার্যক্রম শুরু

হস্তশিল্প খাতের উন্নয়নে ব্র্যাক ইউনিভার্সিটি ও বাংলাক্রাফটের সমঝোতা স্মারক সই

ঢাকা | ২১ জুলাই (বিডিইকোনমি)-বাংলাদেশের হস্তশিল্প খাতে উদ্যোক্তা উন্নয়ন, উদ্ভাবন এবং টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করতে ব্র্যাক ইউনিভার্সিটি এবং বাংলাদেশ হস্তশিল্প প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বাংলাক্রাফট)-এর মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) ব্র্যাক ইউনিভার্সিটি ক্যাম্পাসে এই সমঝোতা স্মারক সই অনুষ্ঠিত হয়। এই চুক্তির আওতায় উদ্যোক্তা উন্নয়ন, সক্ষমতা বৃদ্ধি, উদ্ভাবন, গবেষণা, বাজার সম্প্রসারণ এবং রপ্তানি উন্নয়নে দুই প্রতিষ্ঠান যৌথভাবে কাজ করবে

উদ্যোগের মূল লক্ষ্য ও দুই প্রতিষ্ঠানের ভূমিকা

এই উদ্যোগের মূল লক্ষ্য হলো কারুশিল্পী, নারী উদ্যোক্তা এবং তরুণ উদ্যোক্তাদের ব্যবসায়িক উদ্যোগকে আরও এগিয়ে নেওয়া। এর মাধ্যমে প্রশিক্ষণ, পরামর্শ, ব্যবসায়িক সহায়তার পাশাপাশি বিনিয়োগকারী ও আন্তর্জাতিক বাজারের সঙ্গে উদ্যোক্তাদের সরাসরি সংযোগ তৈরির সুযোগ সৃষ্টি করা হবে

সমঝোতা অনুযায়ী, ব্র্যাক ইউনিভার্সিটির সেন্টার ফর এন্ট্রারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট (সিইডি) উদ্যোক্তা উন্নয়নে কারিগরি সহায়তা প্রদান করবে। পাশাপাশি ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীদের সম্পৃক্ত করে প্রশিক্ষণ, পরামর্শ ও ব্যবসা উন্নয়ন সেবা পরিচালনা করা হবে

অন্যদিকে, বাংলাক্রাফট হস্তশিল্প উদ্যোক্তা ও কারুশিল্পীদের সঙ্গে সংযোগ তৈরি, খাতভিত্তিক অভিজ্ঞতা ও জ্ঞান প্রদান এবং যৌথ কার্যক্রম বাস্তবায়নে মাঠপর্যায়ে সহযোগিতা করবে

প্রশিক্ষণ, যৌথ গবেষণা ও আন্তর্জাতিক মেলা আয়োজন

এই সহযোগিতার আওতায় ব্যবসা ব্যবস্থাপনা, ডিজিটাল মার্কেটিং, ই-কমার্স, আর্থিক ব্যবস্থাপনা এবং টেকসই উৎপাদন পদ্ধতির ওপর যৌথ প্রশিক্ষণের আয়োজন করা হবে। পাশাপাশি হস্তশিল্প খাতের উন্নয়ন, কারুশিল্পীদের জীবন-জীবিকা, বাজারের পরিস্থিতি ও রপ্তানি সক্ষমতা নিয়ে যৌথ গবেষণা, পণ্য উন্নয়ন, উদ্যোক্তা বুটক্যাম্প, ব্যবসায়িক ফোরাম ও নেটওয়ার্কিং কার্যক্রম পরিচালিত হবে

শিক্ষার্থীদের জন্য ইন্টার্নশিপ ও মাঠপর্যায়ে কাজের সুযোগ তৈরি হবে, যা শিল্পখাত ও অ্যাকাডেমিয়ার মধ্যকার সরাসরি সংযোগকে আরও শক্তিশালী করবে

এই পার্টনারশিপের অন্যতম বড় উদ্যোগ হিসেবে ‘ইন্টারন্যাশনাল ক্রাফটস শো বাংলাদেশ (আইসিএসবি)’ আয়োজন করা হবে। আন্তর্জাতিক এই প্ল্যাটফর্মে বাংলাদেশের হস্তশিল্প প্রদর্শনের পাশাপাশি ক্রেতা, বিনিয়োগকারী ও উন্নয়ন সহযোগীদের সঙ্গে দেশীয় কারুশিল্পীদের সরাসরি নেটওয়ার্কিংয়ের সুযোগ তৈরি করা হবে। এটি বিশেষ করে নারী উদ্যোক্তাদের সহযোগিতা করতে এবং দেশের হস্তশিল্পের বৈশ্বিক পরিচিতি ও রপ্তানি বাড়াতে ভূমিকা রাখবে

চুক্তি স্বাক্ষরকারী ও অতিথিবৃন্দ

সমঝোতা স্মারকে ব্র্যাক ইউনিভার্সিটির পক্ষে স্বাক্ষর করেন ট্রেজারার আরিফুল ইসলাম এবং বাংলাক্রাফটের পক্ষে সই করেন সংগঠনের সভাপতি মো. বেলাল হোসেন

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্র্যাক ইউনিভার্সিটির সেন্টার ফর এন্ট্রারপ্রেনারশিপ ডেভেলপমেন্টের প্রধান আফসানা চৌধুরী। এতে অন্যান্যের মধ্যে ব্র্যাক বিজনেস স্কুলের ডিন প্রফেসর মোহাম্মদ মুজিবুল হকসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন