বৃহস্পতিবার ১২ নভেম্বর, ২০২৬
সর্বশেষ:
ঋণখেলাপির সংস্কৃতি থেকে ব্যাংক লুটপাট: আর্থিক খাতের দুর্দশার জন্য দায়ী করলেন ওয়াহিদউদ্দিন মাহমুদ পাবনায় কৃষি ও এসএমই উদ্যোক্তাদের ২.৭০ কোটি টাকার ঋণ বিতরণ করল ব্যাংকসমূহ অভিবাসী শ্রমিকের সুরক্ষা ও শক্তিশালী ট্রেড ইউনিয়ন গঠনের আহ্বান বিএলএস-এফইএস যুব সম্মেলনে সংশোধিত সাইবার আইনে নাগরিকদের কণ্ঠরোধ না করার আহ্বান—ভয়েস ফর রিফর্মের সংলাপ ব্যাংকিং খাত স্থিতিশীলকরণে সিস্টেমিক ঝুঁকি ও আমানতকারীদের আস্থা পুনরুদ্ধারে বিআইবিএম-এর কর্মশালা জুলাই-অক্টোবর সময়ে রেমিট্যান্স প্রবাহ ১১.০৪ বিলিয়ন ডলার অতিক্রম; রিজার্ভ বেড়ে ৩৬.৪১ বিলিয়ন ডলার অস্ট্রেলিয়ার নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগের আগ্রহ, বিএসআরইএর সংবাদ সম্মেলন ২০২৬ সালে মাথাপিছু জিডিপিতে ভারতের চেয়ে এগিয়ে থাকতে পারে বাংলাদেশ: আইএমএফ মৎস্য খাতের শ্রমিকদের আইনি সুরক্ষা ও সামাজিক নিরাপত্তার দাবি: বিলস-এফইএস সংলাপ

সিটি ব্যাংকের ভাইস চেয়ারম্যান হলেন রুবেল আজিজ

ঢাকা: সম্প্রতি সিটি ব্যাংক পিএলসি-এর পরিচালনা পর্ষদের এক সভায় পরিচালক রুবেল আজিজ ব্যাংকের নতুন ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

রুবেল আজিজ একজন সুপরিচিত শিল্পপতি ও উদ্যোক্তা। দেশের আর্থ-সামাজিক উন্নয়নে বিভিন্ন সফল শিল্প উদ্যোগের মাধ্যমে দীর্ঘদিন ধরে তাঁর অবদান রয়েছে। তিনি যুক্তরাজ্য থেকে ব্যবসায় প্রশাসনে স্নাতক (বিবিএ) ডিগ্রি লাভ করেন।

দীর্ঘ অভিজ্ঞতাসম্পন্ন শিল্পপতি বর্তমানে তিনি পারটেক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। সিটি ব্যাংকের সঙ্গে তাঁর দীর্ঘ সংশ্লিষ্টতা রয়েছে; তিনি ২০১১ সালের ডিসেম্বর থেকে ২০১৬ সালের অক্টোবর পর্যন্ত ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি সিটি ব্যাংকের বোর্ডের নির্বাহী কমিটির চেয়ারম্যানের পদেও অধিষ্ঠিত।

ব্যাংকিং খাতের বাইরেও তাঁর নেতৃত্বের ভূমিকা প্রসারিত। এর মধ্যে উল্লেখযোগ্য হলো:

আইডিএলসি ফাইন্যান্স লিমিটেডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন।

২০১৯ সাল থেকে বনানী ক্লাবের প্রেসিডেন্ট।

ঢাকা বোট ক্লাবের প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট।

জনতা ইন্স্যুরেন্স কোং লিমিটেডের প্রাক্তন চেয়ারম্যান।

দেশের একটি প্রিমিয়াম সামাজিক ক্লাব গুলশান ক্লাবের নির্বাচিত প্রেসিডেন্ট হিসেবে দুই মেয়াদে দায়িত্ব পালন।

আইবিএআইএস বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্য।

ইউনাইটেড ওয়ার্ল্ড কলেজ (ইউডব্লিউসি)-এর জাতীয় কমিটির সদস্য।

ডিজিটালাইজেশন ও টেকসই উন্নয়নে আগ্রহ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রুবেল আজিজ সিটি ব্যাংকের ডিজিটালাইজেশন প্রক্রিয়ায় গভীর আগ্রহী। এছাড়া তিনি ব্যাংকের উদ্ভাবন ও টেকসই অনুশীলন শক্তিশালীকরণের বিষয়ে মূল দলের সঙ্গে আলোচনায় সক্রিয়ভাবে অংশ নেন।