সোমবার ২৪ আগস্ট, ২০২৬
সর্বশেষ:
বাংলা কিউআরে লেনদেন ১১০ কোটি টাকা ছাড়াল চট্টগ্রামে রবির ‘এলিট এক্সিলেন্স অ্যাওয়ার্ড’, যুক্ত হলো ২১ নতুন অংশীদার ক্রিয়েটিভ অর্থনীতিতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন: ৫০ হাজার কর্মসংস্থান ও জিডিপিতে অবদান বৃদ্ধির লক্ষ্য ২২ দিনে প্রবাসী আয় ২১৫ কোটি ডলার ছাড়াল ইনভেস্ট বাংলাদেশ-এর কার্যক্রম শুরু শিল্পখাতে নিরবচ্ছিন্ন গ্যাস ও বিদ্যুৎ সরবরাহের আহ্বান ঢাকা চেম্বারের প্রবাসী আয়ের একটি অংশ এসএমই খাতে বিনিয়োগ করলে কর্মসংস্থান ও স্থানীয় অর্থনীতি শক্তিশালী হবে: আইওএম প্রধান<gwmw style="display:none;"></gwmw> গ্রাম থেকে শহর—প্রতিটি মানুষের কাছে উন্নত ইন্টারনেট ও টেলিকম সেবা পৌঁছে দেওয়ার আহ্বান টেলিযোগাযোগ মন্ত্রীর এসএস পাওয়ারকে ৩২ লাখ ডলারের বৈদেশিক ঋণ ছাড়ের অনুমতি দিল বাংলাদেশ ব্যাংক

রপ্তানি খাতে ২৫০০ কোটি টাকা ছাড়: সরকারকে বিজিএমইএ’র ধন্যবাদ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা : রপ্তানিমুখী তৈরি পোশাক শিল্পসহ সংশ্লিষ্ট খাতগুলোর বকেয়া নগদ সহায়তার বিপরীতে ২৫০০ কোটি টাকা ছাড়ের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)।

বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান পোশাকশিল্পের বর্তমান সংকটকালে এ সিদ্ধান্তকে একটি “জরুরি ও সময়োপযোগী পদক্ষেপ” হিসেবে উল্লেখ করেছেন। এ জন্য তিনি সরকারের শীর্ষ পর্যায়সহ অর্থমন্ত্রী, বাণিজ্যমন্ত্রী এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নরের প্রতি গভীর কৃতজ্ঞতা ও আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।

সভাপতি হাসান জানান, আসন্ন পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে এই অর্থ বরাদ্দ শিল্প মালিকদের জন্য বড় ধরনের স্বস্তি বয়ে এনেছে। বর্তমানে মালিকদের ওপর শ্রমিক-কর্মচারীদের বেতন-ভাতা ও বোনাস পরিশোধের পাশাপাশি বিদ্যুৎ ও গ্যাস বিল পরিশোধের প্রবল চাপ রয়েছে।

আটকে থাকা নগদ সহায়তার অর্থ ছাড়ের লক্ষ্যে সাম্প্রতিক সময়ে সরকারের শীর্ষ পর্যায়, অর্থ মন্ত্রণালয় এবং বাংলাদেশ ব্যাংকের সঙ্গে দফায় দফায় ফলপ্রসূ আলোচনা ও বৈঠক করেছে বিজিএমইএ’র বর্তমান বোর্ড। এরই ধারাবাহিকতায় অত্যন্ত দ্রুত সময়ের মধ্যে এই ২৫০০ কোটি টাকার তহবিল অনুমোদিত হয়েছে।

অর্থ মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরের তৃতীয় কিস্তির প্রথম ধাপে ১৫০০ কোটি টাকা এবং দ্বিতীয় ধাপে ১০০০ কোটি টাকা—মোট ২৫০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

বিজিএমইএ ইতিমধ্যে তাদের সদস্য প্রতিষ্ঠানগুলোকে নিজ নিজ লিয়েন ব্যাংকের সঙ্গে যোগাযোগ করে এই অর্থ সংগ্রহের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছে।