শুক্রবার ১ মে, ২০২৬
সর্বশেষ:
রেমিট্যান্স প্রবাহে উল্লম্ফন: এপ্রিলের ২৯ দিনেই এলো ৩০০ কোটি ডলার ইসলামী ব্যাংক খাতে সুশাসন ও স্বচ্ছতা নিশ্চিতের দাবি; বিতর্কিত সিদ্ধান্তে অবসরপ্রাপ্ত ব্যাংকারদের উদ্বেগ<gwmw style="display:none;"></gwmw><gwmw style="display:none;"></gwmw> প্রথম প্রান্তিকে সিটি ব্যাংকের মুনাফায় ১৬২ শতাংশ প্রবৃদ্ধি; ঋণ প্রবাহ নিয়ে এমডির উদ্বেগ সার্ক শক্তিশালী হলে দক্ষিণ এশিয়ার কৃষি আরও সমৃদ্ধ হবে: নজরুল ইসলাম খান<gwmw style="display:none;"></gwmw> বিনিয়োগ পরিবেশ উন্নয়নে নীতি সংস্কারের তাগিদ ব্যবসায়ী নেতাদের<gwmw style="display:none;"></gwmw><gwmw style="display:none;"></gwmw> ব্যাংকিং খাতে সুশাসন নিশ্চিতে কঠোর বিএফআইইউ: শীর্ষ কর্মকর্তাদের নৈতিক অঙ্গীকারনামা বাধ্যতামূলক অভিজ্ঞ ব্যাংক কর্মকর্তাদের জন্য ডিপ্লোমা বাধ্যতামূলক নয়: নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের দেড় মাসে হামের উপসর্গে ২২৭ শিশুর মৃত্যু: ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ৮৮ আন্তব্যাংক বাজারে ডলারের দাম ১২২.৭৫ টাকায় স্থিতিশীল

বন্ড অপব্যবহারকারীদের তালিকা প্রকাশ করতে হবে: এনবিআরকে বিজিএমইএ

অর্থনৈতিক প্রতিবেদক, ঢাকা:

বন্ড সুবিধার অপব্যবহারের বিরুদ্ধে কঠোর অবস্থান জানিয়েছেন বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রফতানিকারক সমিতি (বিজিএমইএ)-এর সভাপতি মাহমুদ হাসান খান। তিনি জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)-এর কাছে বন্ড অপব্যবহারকারী প্রতিষ্ঠানগুলোর একটি স্পষ্ট তালিকা প্রকাশের দাবি জানিয়েছেন। তালিকা পেলে অপব্যবহার প্রমাণিত হওয়া সদস্যদের সব সেবা বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে সংগঠনটি।

রবিবার (১৬ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে এনবিআর আয়োজিত ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে বিজিএমইএ সভাপতি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান। উপস্থিত ছিলেন বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেমসহ অন্যান্য ব্যবসায়ী নেতা।

পুরো শিল্পের ওপর দায় চাপানো যাবে না

বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বলেন, “মুষ্টিমেয় কয়েকজনের অপকর্মের দায় পুরো শিল্পের ওপর চাপানো যাবে না। আমরা ইতিমধ্যেই আমাদের ২২টি সদস্য প্রতিষ্ঠানকে সতর্ক করেছি। এনবিআর আমাদের যাদের নাম দেবে, তাদের বিরুদ্ধে আমরা কঠোর ব্যবস্থা নেব।”

তিনি আরও জানান, বন্ড লাইসেন্স ছাড়া ব্যাংক গ্যারান্টির মাধ্যমে কাঁচামাল আমদানির সুযোগ কার্যকর করা হলে প্রায় ২০০ সদস্য স্বেচ্ছায় তাদের বন্ড লাইসেন্স সারেন্ডার করবে, কারণ লাইসেন্স বজায় রাখার জটিলতা থেকে বেরিয়ে আসতে অনেকেই আগ্রহী।

কর অব্যাহতির ক্ষমতা সংসদের হাতে রাখার আহ্বান

কর অব্যাহতির ক্ষমতা সংসদের হাতে ন্যস্ত হওয়াকে স্বাগত জানিয়ে বিজিএমইএ সভাপতি বলেন, “যে সুবিধা দেওয়া হবে, তা সংসদের মাধ্যমে হবে; আবার যে সুবিধা বন্ধ করা হবে, সেটিও সংসদের মাধ্যমেই হওয়া উচিত। হঠাৎ করে এসআরও জারি করে সুবিধা বাতিল করা অনাকাঙ্ক্ষিত।”

তিনি অটোমেশনের প্রয়োজনীয়তা তুলে ধরে বলেন, দুর্নীতি কমাতে বন্ডসহ সব প্রক্রিয়া দ্রুত ডিজিটাল প্ল্যাটফর্মে আনা জরুরি।

তালিকা প্রকাশ সম্ভব নয়, আসছে অটোমেশন: এনবিআর চেয়ারম্যান

অন্যদিকে, বন্ড অপব্যবহারকারীদের তালিকা প্রকাশ করা সম্ভব নয় বলে জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান। তিনি বলেন, বন্ড ব্যবস্থাপনা পুরোপুরি অটোমেশনের আওতায় আনা হচ্ছে এবং খুব শিগগিরই বন্ডের কোনো কাজই হাতে (ম্যানুয়াল) করা হবে না।

চেয়ারম্যান জানান, বন্ড কর্মকর্তাদের জন্য এক সপ্তাহের বাধ্যতামূলক প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। এই প্রশিক্ষণে ব্যর্থ হলে চাকরিতে টিকে থাকা কঠিন হবে এবং অদক্ষ কর্মকর্তাদের অপসারণের ইঙ্গিতও দেন তিনি।

বন্ড ব্যবস্থাপনার স্বচ্ছতা নিশ্চিত এবং রফতানি খাতকে শৃঙ্খলায় আনতে বিজিএমইএ ও এনবিআরের এই অবস্থান রফতানি খাতে নতুন আলোচনার জন্ম দিয়েছে।