সোমবার ২৭ জুলাই, ২০২৬
সর্বশেষ:
২০৩৪ সালের মধ্যে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি অর্জনে বিনিয়োগে জোর সরকারের: শামা ওবায়েদ এলএনজি টার্মিনালে অগ্নিকাণ্ডে সরবরাহ তলানিতে: গভীর হচ্ছে গ্যাস সংকট, বাসাবাড়িতে হাহাকার অন্তর্বর্তী সরকারের দেড় বছরে কোটিপতি হিসাব বেড়েছে ৭ হাজার: বাংলাদেশ ব্যাংক ব্যাংক কর্মকর্তাদের বিভাগীয় মামলা ২ মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ‘সুইসটেল’ হোটেল হচ্ছে না, ৮০০ কোটি টাকায় ভবনটি কিনছে পূবালী ব্যাংক ইডিএফ ঋণের মেয়াদ বাড়িয়ে ২৭০ দিন করার সুযোগ, বাংলাদেশ ব্যাংকের নতুন মাস্টার সার্কুলার জারি বাংলাদেশ ব্যাংক গভর্নরের সাথে চীনা রাষ্ট্রদূতের বৈঠক: বাণিজ্য, বিনিয়োগ ও ‘বাংলা কিউআর’ বাস্তবায়নে সহযোগিতার আহ্বান বিডার নতুন কৌশলে সুফল: ১.৫ বিলিয়ন ডলারের পাইপলাইন থেকে ৪০০ মিলিয়ন ডলার এফডিআই বাস্তবায়নে জুলাইয়ের প্রথম ২১ দিনে প্রবাসী আয় ২৩.৫% বেড়ে ২০৯ কোটি ৫০ লাখ ডলার

নিখোঁজ বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা নাইম রহমান মাদারীপুরে উদ্ধার

ঢাকা: দুই দিন ধরে নিখোঁজ থাকার পর অবশেষে উদ্ধার হয়েছেন বাংলাদেশ ব্যাংকের উপ-পরিচালক নাইম রহমান। মঙ্গলবার রাতে (১১ নভেম্বর) মাদারীপুর থেকে পুলিশ তাঁকে উদ্ধার করে।

কেন্দ্রীয় ব্যাংকের কর্তৃপক্ষ আজ নিশ্চিত করেছে যে তিনি বর্তমানে নিরাপদে আছেন।

ধন্যবাদ জ্ঞাপন

নাইম রহমানের উদ্ধারের জন্য কেন্দ্রীয় ব্যাংকের সহকর্মীরা বাংলাদেশ পুলিশ, মাদারীপুর জেলা প্রশাসন এবং এনডিসি কর্মকর্তাদের তাদের সমন্বিত প্রচেষ্টার জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা এক বিবৃতিতে বলেন, “সামাজিক যোগাযোগ মাধ্যমে খবর দ্রুত ছড়িয়ে পড়ার কারণে উদ্ধার প্রচেষ্টা ত্বরান্বিত হয়েছে।” এ বিষয়ে সংবাদ প্রচার ও শেয়ারের মাধ্যমে সহায়তার জন্য তাঁরা সাংবাদিক মহল এবং সাধারণ জনগণের প্রতিও ধন্যবাদ জানান।

নিখোঁজ হওয়ার ঘটনা

বাংলাদেশ ব্যাংকের উপ-পরিচালক নাইম রহমান গত রবিবার (৯ নভেম্বর) বিকেল থেকে নিখোঁজ ছিলেন। মোবাইল ফোন ট্র্যাকিংয়ের মাধ্যমে তাঁর শেষ অবস্থান সোমবার দুপুর ১২টা ৫৩ মিনিটে ঢাকার সায়েদাবাদ এলাকায় শনাক্ত করা হয়, এরপর থেকে তাঁর সঙ্গে সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন ছিল।

সহকর্মীরা জানান, নাইম রহমান একজন দায়িত্বশীল ও শান্ত কর্মকর্তা হিসেবে পরিচিত। তবে, সম্প্রতি কিছু আর্থিক ও পারিবারিক চাপের কারণে তিনি মানসিক কষ্টের মধ্যে ছিলেন বলে ধারণা করা হচ্ছিল।

তাঁর নিখোঁজের বিষয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছিল। পুলিশ মোবাইল ফোন ট্র্যাকিং প্রযুক্তির ব্যবহার করে অনুসন্ধান শুরু করে এবং অবশেষে মঙ্গলবার রাতে মাদারীপুর থেকে তাঁকে খুঁজে বের করে উদ্ধার করে।