বুধবার ২৬ আগস্ট, ২০২৬
সর্বশেষ:
মেঘনা ব্যাংকের ৪০০ কোটি টাকার সাবঅর্ডিনেটেড বন্ড অনুমোদন করল বিএসইসি বিডিঅ্যাপসের সর্বকনিষ্ঠ ডেভেলপার ১১ বছরের যমজ ভাই তানভীর ও তাফসীর বাংলাদেশ-চীন সুসম্পর্ক সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন তরুণ লেখকরা: লি শাওপেং ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ গঠন ও রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধের দাবিতে গ্রাহকদের বিক্ষোভ বাংলা কিউআরে লেনদেন ১১০ কোটি টাকা ছাড়াল চট্টগ্রামে রবির ‘এলিট এক্সিলেন্স অ্যাওয়ার্ড’, যুক্ত হলো ২১ নতুন অংশীদার ক্রিয়েটিভ অর্থনীতিতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন: ৫০ হাজার কর্মসংস্থান ও জিডিপিতে অবদান বৃদ্ধির লক্ষ্য ২২ দিনে প্রবাসী আয় ২১৫ কোটি ডলার ছাড়াল ইনভেস্ট বাংলাদেশ-এর কার্যক্রম শুরু

ডিএসই ট্রেনিং একাডেমিতে বিএসইসি কর্মকর্তাদের জন্য প্রশিক্ষণ কর্মশালা

ঢাকা, ১৪ আগস্ট: পুঁজিবাজারের কার্যকারিতা বাড়াতে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এবং ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) যৌথভাবে বিএসইসি’র কর্মকর্তাদের জন্য একটি তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে।

গত ১২ থেকে ১৪ আগস্ট পর্যন্ত চলা এই কর্মসূচির লক্ষ্য ছিল কর্মকর্তাদের পুঁজিবাজারের ব্যবহারিক দিক সম্পর্কে সম্যক ধারণা দেওয়া।

ডিএসই ট্রেনিং একাডেমিতে অনুষ্ঠিত এই কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএসইসি’র নির্বাহী পরিচালক মোহাম্মদ সাইফুল আজম এবং অতিরিক্ত পরিচালক মোঃ হোসেন খান। ডিএসই’র পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রধান পরিচালন কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আসাদুর রহমান, এফসিএস, এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

কর্মশালার উদ্বোধনে মোহাম্মদ সাইফুল আজম বলেন, “পুঁজিবাজারের প্রাণশক্তি হলো স্টক এক্সচেঞ্জ। এটি সিকিউরিটিজ লেনদেনের প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে। আমরা যে সব নিয়ম-কানুন নিয়ে কাজ করি, সেগুলো যদি হাতে-কলমে দেখি, তাহলে আমাদের কাজ করা সহজ হবে। তাই আপনারা প্রশিক্ষণের বিষয়গুলো অত্যন্ত মনোযোগ দিয়ে গ্রহণ করবেন।”

ডিএসইর প্রধান পরিচালন কর্মকর্তা মোহাম্মদ আসাদুর রহমান প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে বলেন, “এই প্রোগ্রামের মাধ্যমে আপনাদের যা কিছু জানার আছে, তা নির্দ্বিধায় জিজ্ঞাসা করবেন। আশা করি, এই প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান আপনাদের কর্মজীবনে সহায়ক হবে।”

তিন দিনের এই প্রশিক্ষণে ডিএসই ট্রেনিং একাডেমির উপ-মহাব্যবস্থাপক সৈয়দ আল-আমিন রহমান পুঁজিবাজারের বর্তমান পরিস্থিতি, এর প্রবৃদ্ধি, ভূমিকা এবং কার্যকারিতা সম্পর্কে আলোচনা করেন।

এছাড়া, ডিএসইর বিভিন্ন বিভাগের প্রধানরা তাদের নিজ নিজ বিভাগের ভূমিকা ও কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন।কর্মশালার শেষ দিনে প্রশিক্ষণার্থীরা ডিএসই’র বিভিন্ন বিভাগ সরেজমিনে পরিদর্শন করেন।

এ সময় ডিএসইর পরিচালক ও এনআরসি কমিটির চেয়ারম্যান সৈয়দা জাকেরিন বখত নাসিরসহ অন্যান্য পরিচালক এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা তাদের সঙ্গে ছিলেন। এই পরিদর্শনের মাধ্যমে কর্মকর্তারা পুঁজিবাজারের কার্যক্রম সরাসরি দেখার সুযোগ পান।