রবিবার ১৫ ফেব্রুয়ারি, ২০২৬
সর্বশেষ:
ইমরান খানের ডান চোখ প্রায় অন্ধ: সর্বোচ্চ চিকিৎসার দাবি জানালেন ওয়াসিম আকরাম এ বিজয় বাংলাদেশের, এ বিজয় গণতন্ত্রের : তারেক রহমান একই গ্রাম থেকে ৩ জন সংসদ সদস্য: চট্টগ্রামের গহিরায় বইছে আনন্দের বন্যা বঙ্গভবনে নতুন সরকারের শপথ: থাকছেন ১ হাজার অতিথি সুন্দরবন রক্ষায় ‘সুন্দরবন সামিট ২০২৬’-এর ঘোষণা, আয়োজন ২৩-২৫ এপ্রিল ১৩তম জাতীয় নির্বাচন: ৪২টি দলের ভরাডুবি, সংসদে প্রতিনিধিত্ব মাত্র ৯ দলের তারেক রহমানকে নরেন্দ্র মোদীর ফোন: নির্বাচনে জয়ে অভিনন্দন ও দ্বিপাক্ষিক সম্পর্কের প্রতিশ্রুতি ধানের শীষ না পেয়েও বাজিমাত: স্বতন্ত্র হিসেবে জয়ী বিএনপির ৭ ‘বিদ্রোহী’ নেতা জুলাই সনদ বাস্তবায়নে জনগণের রায়: ৬০.২৬ শতাংশ ‘হ্যাঁ’ ভোটে সংস্কার প্রস্তাব পাস

ট্রাম্পের ভুল নীতি, মার্কিন অর্থনীতি ০.৩ শতাংশ সংকোচন

ঢাকা, মে ২: মার্কিন অর্থনীতির গতিপথে অপ্রত্যাশিত ছন্দপতন। সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫ সালের প্রথম তিন মাসে যুক্তরাষ্ট্রের জিডিপি (মোট দেশজ উৎপাদন) ০.৩ শতাংশ সংকুচিত হয়েছে।

এই তথ্যটি বুধবার মার্কিন বাণিজ্য মন্ত্রণালয় প্রকাশ করে।ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় ফিরে আসার পর, তার নতুন শুল্কনীতি বিশ্ব অর্থনীতিতে গভীর প্রভাব ফেলেছে। বিশেষ করে, মার্কিন জিডিপি ও অন্যান্য অর্থনৈতিক সূচক নিয়ে বিশ্বব্যাপী উদ্বেগ বেড়েছে।

ট্রাম্পের শুল্কনীতির কারণে আন্তর্জাতিক বাজারে অস্থিরতা দেখা দিয়েছে। এর নেতিবাচক প্রভাব মার্কিন অর্থনীতিতেও স্পষ্ট। জিডিপি হ্রাস পাওয়ার পাশাপাশি, শেয়ারবাজারেও নিম্নমুখী প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে।২০২৪ সালের শেষ প্রান্তিকে যুক্তরাষ্ট্রের জিডিপি ২.৪ শতাংশ বৃদ্ধি পেলেও, ২০২৫ সালের শুরুতে তা অপ্রত্যাশিতভাবে ০.৩ শতাংশ কমে যায়।

বাজার বিশ্লেষকদের পূর্বাভাস ছিল জিডিপি ০.৪ শতাংশ বাড়বে, কিন্তু বাস্তবে চিত্রটি ভিন্ন।বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, আমদানি পরিবর্তন, ভোক্তা ব্যয় হ্রাস এবং সরকারি ব্যয় সংকোচন জিডিপি হ্রাসের প্রধান কারণ।

ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার ১০০ দিনের মাথায় এই পরিসংখ্যান প্রকাশিত হলো। ক্ষমতায় আসার পর থেকেই তিনি বিভিন্ন দেশের উপর শুল্ক আরোপের ঘোষণা দেন। যদিও এপ্রিলে কিছু শুল্ক স্থগিত করা হয়।বিশেষজ্ঞরা মনে করেন, আমদানি হ্রাস এবং ট্রাম্পের সম্ভাব্য শুল্ক আরোপের ভয়ে পণ্য মজুত করার প্রবণতা জিডিপিতে নেতিবাচক প্রভাব ফেলেছে।ট্রাম্প অবশ্য এই অর্থনৈতিক মন্দার জন্য পূর্ববর্তী প্রেসিডেন্ট জো বাইডেনকে দায়ী করেছেন। তার সামাজিক মাধ্যম প্ল্যাটফর্ম ট্রুথ-এ তিনি বলেন, “এটি বাইডেনের স্টক মার্কেট, আমার নয়। আমাদের দেশ অবশ্যই উন্নতি করবে, তবে তার আগে বাইডেনের প্রভাব দূর করতে হবে।” সূত্র: ডিডাব্লিউ, এপি, এএফপি, রয়টার্স।