শুক্রবার ১২ ডিসেম্বর, ২০২৫
সর্বশেষ:
কর্পোরেট বোর্ডে নারী পরিচালকদের শক্তিশালী অবস্থান, তবুও পিছিয়ে তালিকাভুক্ত কোম্পানি জনতা ব্যাংকের ৯,৪০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক দুই চেয়ারম্যানসহ ১৬৩ জনের বিরুদ্ধে ৫ মামলা দুদকের রিজওয়ানা হাসান তথ্য, আসিফ নজরুল ক্রীড়া ও আদিলুর এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে  মাইলস্টোন দুর্ঘটনায় নিহতদের পরিবারকে ২০ লাখ, আহতদের ৫ লাখ টাকা দেওয়ার সিদ্ধান্ত আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট  চীনা উচ্চ-পর্যায়ের প্রতিনিধিদলের সঙ্গে বিজিএমইএ নেতাদের বৈঠক: বাংলাদেশে বৈচিত্র্যময় বিনিয়োগের সুযোগ অন্বেষণ ব্যাংক রেজোলিউশন ফ্রেমওয়ার্ক ছাড়া অর্থনৈতিক স্থিতিশীলতা ঝুঁকিতে: সেমিনারে বিশেষজ্ঞদের সতর্কবার্তা ফের ৩২ বিলিয়ন ডলার ছাড়ালো রিজার্ভ: স্থিতিশীলতা ফেরাতে ডলার কিনছে বাংলাদেশ ব্যাংক আগামী নির্বাচনে ধানের শীষকে জেতাতে হবে; এর কোনো বিকল্প নেই: তারেক রহমান

চট্রগ্রাম স্টক এক্সচেঞ্জ কর্তৃক নতুন ট্রেডিং সময়সূচী প্রত্যাহারের দাবী জানিয়েছে, ডিএসই ব্রোকার্স এসোসিয়েশন

ঢাকা, জানুয়ারী ২২: সম্প্রতি চট্রগ্রাম স্টক এক্সচেঞ্জ পিএলসি (সিএসই) তাদের ট্রেডিং সময়সূচীতে পরিবর্তন এনে ব্রোকারেজ হাউজে চিঠি প্রেরণ করেছে। নতুন সময়সূচী অনুযায়ী সিএসই আগামী ২৬ জানুয়ারী ২০২৫ তারিখ থেকে তাদের ট্রেডিং সময়সূচী সকাল ১০ টার পরিবর্তে সাড়ে ৯ টায় করার সিদ্ধান্ত নিয়েছে।

ডিএসই ব্রোকার্স এসোসিয়েশন (ডিবিএ) এর পক্ষ থেকে সিএসই’র এই সিদ্ধান্ত প্রত্যাহার করে বিদ্যমান সময়সূচী নিম্নোক্ত বিবেচনায় বহাল রাখার জোর দাবী জানায়।

কোন একটি দেশে একই টাইম জোনে একাধিক স্টক এক্সচেঞ্জে পৃথক ট্রেডিং সময়সুচী থাকার বিষয়টি নজিরবিহীন ও চিন্তাবহির্ভূত বলে মনে করে, ডিএসই ব্রোকার্স এসোসিয়েশন।

ডিএসই ও সিএসই উভয় এক্সচেঞ্জে একই সিকিউরিটিজ ক্রয়-বিক্রয় হয়। প্রতিদিন একই সময়ে একই সাথে ট্রেডিং শুরু হওয়ার ফলে বিনিয়োগকারী উভয় এক্সচেঞ্জ যাচাই বাছাই করে প্রতিযোগীতামূলক উপযুক্ত দরে তাদের চাহিদা মাফিক শেয়ার ক্রয়-বিক্রয় করে থাকে।

ডিএসই অপেক্ষা সিএসই’র শেয়ার ভলিয়্যুম ৫ শতাংশের মত। ট্রেডিং কার্যক্রম ও ভলিয়্যুমের দিক থেকে সিএসই’র অবস্থান বিবেচনা করলে ভলিয়্যুমের স্বল্পতা এবং সকল ব্রোকারদের অংশগ্রহণ সীমিত হওয়ার কারণে প্রারম্ভিক ট্রেডিং-এ শেয়ার প্রাইস ডিসকভারী (Distorted Price Discovery) বাধাগ্রস্ত হবে।

-উভয় এক্সচেঞ্জে পৃথক ট্রেডিং সময়সূচীর ফলে দ্বৈত সদস্য কোম্পানীগুলোতে ট্রেডিং সেবা ও কার্যক্রম ব্যহত হবে এবং হাউজগুলোতে বিশৃংখলা তৈরী হয়ে বাজার ও বিনিয়োগকারীর আস্থায় এবং সামগ্রীক বাজার ব্যবস্থাপনায় নেতিবাচক প্রভাব পড়তে পারে।

দীর্ঘ সময় ধরে আমাদের বাজারে বিনিয়োগকারীর আস্থার কারনে মন্দা বিরাজ করছে। দীর্ঘ এ মন্দার ফলে বিনিয়োগকারীসহ বাজার অংশীজন ব্যবসায়িকভাবে ক্ষতির মুখে পড়েছে। তাই বিনিয়োগকারী ও বাজারের স্বার্থে সিএসই’র নতুন ট্রেডিং সময়সূচীর সিদ্ধান্ত প্রত্যাহার করে বিদ্যমান সময়ে সকাল ১০ টায় বহাল রাখার জন্য সিএসই পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের নিকট অনুরোধ করছি। এ বিষয়ে আমরা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) দৃষ্টি আকর্ষণ করছি এবং সিএসই প্রদত্ত নতুন ট্রেডিং সময়সূচীর সিদ্ধান্ত প্রত্যাহারের অনুরোধ করছি।