শুক্রবার ১২ ডিসেম্বর, ২০২৫
সর্বশেষ:
কর্পোরেট বোর্ডে নারী পরিচালকদের শক্তিশালী অবস্থান, তবুও পিছিয়ে তালিকাভুক্ত কোম্পানি জনতা ব্যাংকের ৯,৪০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক দুই চেয়ারম্যানসহ ১৬৩ জনের বিরুদ্ধে ৫ মামলা দুদকের রিজওয়ানা হাসান তথ্য, আসিফ নজরুল ক্রীড়া ও আদিলুর এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে  মাইলস্টোন দুর্ঘটনায় নিহতদের পরিবারকে ২০ লাখ, আহতদের ৫ লাখ টাকা দেওয়ার সিদ্ধান্ত আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট  চীনা উচ্চ-পর্যায়ের প্রতিনিধিদলের সঙ্গে বিজিএমইএ নেতাদের বৈঠক: বাংলাদেশে বৈচিত্র্যময় বিনিয়োগের সুযোগ অন্বেষণ ব্যাংক রেজোলিউশন ফ্রেমওয়ার্ক ছাড়া অর্থনৈতিক স্থিতিশীলতা ঝুঁকিতে: সেমিনারে বিশেষজ্ঞদের সতর্কবার্তা ফের ৩২ বিলিয়ন ডলার ছাড়ালো রিজার্ভ: স্থিতিশীলতা ফেরাতে ডলার কিনছে বাংলাদেশ ব্যাংক আগামী নির্বাচনে ধানের শীষকে জেতাতে হবে; এর কোনো বিকল্প নেই: তারেক রহমান

ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য এআই-ভিত্তিক ক্রেডিট স্কোরিং চালু করল কমিউনিটি ব্যাংক

ঢাকা: দেশের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের (এমএসএমই) আর্থিক অন্তর্ভুক্তির লক্ষ্যে একটি যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি।

গত বুধবার (২১ আগস্ট) ব্যাংকটি দেশে প্রথমবারের মতো কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর বিকল্প ক্রেডিট স্কোরিং ব্যবস্থা চালু করেছে। এই উদ্যোগে অংশীদার হিসেবে যুক্ত হয়েছে দেশীয় ই-কমার্স প্ল্যাটফর্ম প্রিয়শপ এবং আন্তর্জাতিক ডেটা অ্যানালিটিক্স প্রতিষ্ঠান ইনসাইটস জিনি।এই নতুন এআই-ভিত্তিক ক্রেডিট স্কোরিং ব্যবস্থা চালুর জন্য ঢাকায় তিন প্রতিষ্ঠানের মধ্যে একটি ত্রিপক্ষীয় চুক্তি স্বাক্ষরিত হয়।

চুক্তি অনুযায়ী, বাংলাদেশের প্রায় ৫০ লাখ খুচরা ব্যবসায়ী যারা এখনো প্রথাগত ব্যাংকিং ব্যবস্থার বাইরে রয়েছেন, তারা নতুন এই পদ্ধতির মাধ্যমে সহজেই ঋণ সুবিধা নিতে পারবেন। এটি মূলত জামানতবিহীন ঋণ, যেখানে ঋণ অনুমোদনের জন্য প্রথাগত কাগজপত্র বা জামানতের প্রয়োজন হবে না।এই ব্যবস্থায় ঋণপ্রার্থীর ডেমোগ্রাফিক তথ্য, ক্রয়-বিক্রয়ের ইতিহাস, আচরণগত বিশ্লেষণ এবং অন্যান্য সাইকোমেট্রিক প্রোফাইলের উপর ভিত্তি করে তাৎক্ষণিকভাবে একটি ন্যায্য ও অন্তর্ভুক্তিমূলক ক্রেডিট স্কোর তৈরি হবে।

এরপর এই স্কোরের ভিত্তিতে উদ্যোক্তারা ১ থেকে ৩ মাসের মেয়াদের জন্য স্বল্পমেয়াদি ঋণ পাবেন। এই ঋণ ব্যবহার করে তারা ব্যবসার পণ্য মজুদ বাড়াতে, ব্যবসার পরিধি সম্প্রসারণে এবং আয়ের সুযোগ বৃদ্ধি করতে সক্ষম হবেন।

উদ্যোগের লক্ষ্য ও ভবিষ্যৎ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে কমিউনিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) কিমিয়া সাআদত এই উদ্যোগকে ব্যাংকিং খাতে একটি নতুন অধ্যায়ের সূচনা বলে অভিহিত করেন।

তিনি বলেন, “ক্ষুদ্র উদ্যোক্তারাই দেশের অর্থনীতির মেরুদণ্ড। তাদের জন্য আধুনিক আর্থিক সুযোগ তৈরি করলে তারা শুধু নিজেদের ব্যবসাই বাড়াবে না বরং জাতীয় উন্নয়নেও টেকসই অবদান রাখবে।”

অনুষ্ঠানে আরও জানানো হয়, এই এআই-ভিত্তিক ক্রেডিট স্কোরিং ব্যবস্থা বাংলাদেশের আর্থিক খাতে উদ্ভাবনের নতুন মানদণ্ড তৈরি করবে। এটি কেবল ক্ষুদ্র উদ্যোক্তাদের ঋণপ্রাপ্তি সহজ করবে না, বরং এর মাধ্যমে একটি স্মার্ট, প্রযুক্তি-নির্ভর এবং অন্তর্ভুক্তিমূলক আর্থিক পরিবেশ গড়ে তোলাও সম্ভব হবে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রিয়শপের প্রতিষ্ঠাতা ও সিইও মো. আশিকুল আলম খান, ইনসাইটস জিনির প্রতিষ্ঠাতা ভিনসেন্ট চাই এবং কমিউনিটি ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা। তাদের মধ্যে ছিলেন হেড অব করপোরেট ব্যাংকিং ড. মো. আরিফুল ইসলাম, হেড অব কার্ডস জাহির আহমেদ এবং হেড অব এডিসি জনাব মো. মামুন-উর রহমান।