সোমবার ১৫ জুন, ২০২৬
সর্বশেষ:
বড় পদক্ষেপ: ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দিল বাংলাদেশ ব্যাংক, প্রশাসক নিয়োগ ব্যাংকে পারিবারিক নিয়ন্ত্রণ রোধে ব্যাংক কোম্পানি আইনের সংশোধনীর অবিলম্বে বাস্তবায়ন জরুরি: সাবেক গভর্নর করমুক্ত আয়ের সীমা বাড়িয়ে ৩.৭৫ লাখ টাকা করার প্রস্তাব, বছরজুড়ে দেওয়া যাবে রিটার্ন তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের প্রথম বাজেট: উন্নয়ন ধারা সচল, সংস্কার ও জাতীয় ঐক্যের ওপর জোর ব্যাংক অ্যাকাউন্ট খুলতে টিআইএন বাধ্যতামূলক, আবগারি শুল্কমুক্ত সীমা বেড়ে ৪ লাখ টাকা স্টার্টআপ, ফ্রিল্যান্সার ও কনটেন্ট ক্রিয়েটরদের জন্য পূর্ণাঙ্গ ভ্যাট অব্যাহতির প্রস্তাব বাজেট ২০২৬-২৭: সংস্কার প্রস্তাবকে ফিকির স্বাগত, তবে রাজস্ব লক্ষ্যমাত্রা নিয়ে সংশয় রোগীদের স্বার্থে হাসপাতাল খোলা রাখার সুযোগ চায় আদ্-দ্বীন কর্তৃপক্ষ আগামীকাল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার মেগা বাজেট পেশ করবেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু

এপ্রিলের ২৬ দিনে বাংলাদেশে ২.২৭ বিলিয়ন ডলার রেমিটেন্স এসেছে

ঢাকা, ২৮ এপ্রিল: চলতি এপ্রিল মাসের ২৬ দিনে বাংলাদেশ ২.২৭ বিলিয়ন মার্কিন ডলার রেমিটেন্স গ্রহণ করেছে।

ঈদের পরেও রেমিটেন্স আসার এই ধারা অব্যাহত রয়েছে। এর আগে, ঈদুল ফিতরের আগে প্রবাসীরা রেকর্ড ৩.২৯ বিলিয়ন ডলার রেমিটেন্স পাঠিয়েছিলেন।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, এপ্রিলের প্রথম ২৬ দিনে প্রবাসীরা ২.২৭ বিলিয়ন ডলার রেমিটেন্স পাঠিয়েছেন।

এর মধ্যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৮৫৩.৮ মিলিয়ন ডলার, একটি বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে ১১৯.৪ মিলিয়ন ডলার, বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে ১২৯৩.৫ মিলিয়ন ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে ৪২৭.০ মিলিয়ন ডলার রেমিটেন্স এসেছে।

এই রেমিটেন্সের কারণে বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ স্থিতিশীল হয়েছে এবং মোট রিজার্ভ প্রায় ২৭ বিলিয়ন ডলারে পৌঁছেছে।

চলতি অর্থবছরের (২০২৪-২৫) প্রথম ৯ মাসে (জুলাই-মার্চ) প্রবাসীরা ২১.৭৭ বিলিয়ন ডলার রেমিটেন্স পাঠিয়েছেন। অন্যদিকে, আগের অর্থবছরের (২০২৩-২৪) প্রথম ৯ মাসে ১৭.০৭ বিলিয়ন ডলার রেমিটেন্স এসেছিল।

*মার্চ: ৩.২৯ বিলিয়ন ডলার

*ফেব্রুয়ারি: ২.৫৩ বিলিয়ন ডলার

*জানুয়ারি: ২.১৯ বিলিয়ন ডলার

*ডিসেম্বর: ২.৬৪ বিলিয়ন ডলার

*নভেম্বর: ২.২ বিলিয়ন ডলার

*অক্টোবর: ২.৩৯ বিলিয়ন ডলার

*সেপ্টেম্বর: ২.৪ বিলিয়ন ডলার

আগস্ট: ২.২২ বিলিয়ন ডলার

*জুলাই: ১.৯১ বিলিয়ন ডলার