মঙ্গলবার ২৫ আগস্ট, ২০২৬
সর্বশেষ:
বাংলাদেশ-চীন সুসম্পর্ক সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন তরুণ লেখকরা: লি শাওপেং ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ গঠন ও রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধের দাবিতে গ্রাহকদের বিক্ষোভ বাংলা কিউআরে লেনদেন ১১০ কোটি টাকা ছাড়াল চট্টগ্রামে রবির ‘এলিট এক্সিলেন্স অ্যাওয়ার্ড’, যুক্ত হলো ২১ নতুন অংশীদার ক্রিয়েটিভ অর্থনীতিতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন: ৫০ হাজার কর্মসংস্থান ও জিডিপিতে অবদান বৃদ্ধির লক্ষ্য ২২ দিনে প্রবাসী আয় ২১৫ কোটি ডলার ছাড়াল ইনভেস্ট বাংলাদেশ-এর কার্যক্রম শুরু শিল্পখাতে নিরবচ্ছিন্ন গ্যাস ও বিদ্যুৎ সরবরাহের আহ্বান ঢাকা চেম্বারের প্রবাসী আয়ের একটি অংশ এসএমই খাতে বিনিয়োগ করলে কর্মসংস্থান ও স্থানীয় অর্থনীতি শক্তিশালী হবে: আইওএম প্রধান<gwmw style="display:none;"></gwmw>

ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি হিসেবে আলতাফ হুসাইনের দায়িত্ব গ্রহণ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা : দেশের শীর্ষস্থানীয় বেসরকারি বাণিজ্যিক ব্যাংক ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মুহাম্মদ আলতাফ হুসাইন। সোমবার (১৩ এপ্রিল) থেকে তাঁর এই নিয়োগ কার্যকর হয়েছে।

গত রবিবার (১২ এপ্রিল) অনুষ্ঠিত ব্যাংকটির পরিচালনা পর্ষদের সভায় এই সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়। একই সভায় ব্যাংকটির বর্তমান ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. ওমর ফারুক খানকে দেড় মাসের বাধ্যতামূলক ছুটিতে পাঠানোর সিদ্ধান্ত নেয় পর্ষদ। সংশ্লিষ্ট সূত্রমতে, বাংলাদেশ ব্যাংকের এক নির্দেশনার প্রেক্ষিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

ভারপ্রাপ্ত এমডি হিসেবে দায়িত্ব পাওয়ার আগে আলতাফ হুসাইন ব্যাংকটির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) হিসেবে কর্মরত ছিলেন। এর আগে তিনি ব্যাংকের যুগ্ম ব্যবস্থাপনা পরিচালক (বিনিয়োগ) হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

দীর্ঘ কর্মজীবনে তিনি ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট উইং, ঢাকা সেন্ট্রাল জোন, করপোরেট ইনভেস্টমেন্ট ডিভিশন-২ এবং এসএমই ইনভেস্টমেন্ট ডিভিশন-২-এর মতো গুরুত্বপূর্ণ বিভিন্ন বিভাগের প্রধান হিসেবে নেতৃত্ব দিয়েছেন।

অভিজ্ঞ এই ব্যাংকার ২০০৪ সালে ভাইস প্রেসিডেন্ট হিসেবে ইসলামী ব্যাংকে যোগদান করেন। ব্যাংকিং খাতে আসার আগে তিনি ব্র্যাক, মাইডাস (MIDAS), এসইডিএফ (SEDF) এবং গ্রামীণ ফান্ডের মতো আন্তর্জাতিক ও দেশীয় উন্নয়ন সংস্থায় কাজ করেছেন।

শিক্ষাজীবনে আলতাফ হুসাইন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ) থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন। এছাড়া তিনি এফবিসিসিআই, বিআইবিএম, আইএফসি, ডিসিসিআই এবং সিআরআইএসএল-সহ দেশি-বিদেশি বিভিন্ন স্বনামধন্য প্রতিষ্ঠান থেকে উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করেছেন।

ব্যাংক সংশ্লিষ্টরা মনে করছেন, বিনিয়োগ খাতে আলতাফ হুসাইনের ব্যাপক অভিজ্ঞতা ও দক্ষতা বর্তমান এই রূপান্তরকালীন সময়ে ইসলামী ব্যাংকের কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখতে সহায়ক ভূমিকা পালন করবে।