মঙ্গলবার ২৫ আগস্ট, ২০২৬
সর্বশেষ:
বাংলাদেশ-চীন সুসম্পর্ক সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন তরুণ লেখকরা: লি শাওপেং ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ গঠন ও রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধের দাবিতে গ্রাহকদের বিক্ষোভ বাংলা কিউআরে লেনদেন ১১০ কোটি টাকা ছাড়াল চট্টগ্রামে রবির ‘এলিট এক্সিলেন্স অ্যাওয়ার্ড’, যুক্ত হলো ২১ নতুন অংশীদার ক্রিয়েটিভ অর্থনীতিতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন: ৫০ হাজার কর্মসংস্থান ও জিডিপিতে অবদান বৃদ্ধির লক্ষ্য ২২ দিনে প্রবাসী আয় ২১৫ কোটি ডলার ছাড়াল ইনভেস্ট বাংলাদেশ-এর কার্যক্রম শুরু শিল্পখাতে নিরবচ্ছিন্ন গ্যাস ও বিদ্যুৎ সরবরাহের আহ্বান ঢাকা চেম্বারের প্রবাসী আয়ের একটি অংশ এসএমই খাতে বিনিয়োগ করলে কর্মসংস্থান ও স্থানীয় অর্থনীতি শক্তিশালী হবে: আইওএম প্রধান<gwmw style="display:none;"></gwmw>

ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত

ঢাকা: মঙ্গলবার মতিঝিলে দিলকুশায় অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র প্রধান কার্যালয়ে ব্যাংকটির পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হয়েছে।

ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক ড. এম. জুবাইদুর রহমান সভায় সভাপতিত্ব করেন।সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নির্বাহী কমিটির চেয়ারম্যান মোহাম্মদ খুরশিদ ওয়াহাব, অডিট কমিটির চেয়ারম্যান মোঃ আব্দুস সালাম, এফসিএ, এফসিএস, রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান অধ্যাপক ড. এম. মাসুদ রহমান, স্বতন্ত্র পরিচালক মোঃ আব্দুল জলিল, ব্যবস্থাপনা পরিচালক মোঃ ওমর ফারুক খান, শরিয়াহ সুপারভাইজরি কাউন্সিলের সদস্য সচিব অধ্যাপক ড. মোহাম্মদ আবদুস সামাদ এবং ব্যাংকের কোম্পানি সেক্রেটারি মোঃ হাবিবুর রহমান।