বুধবার ২৬ আগস্ট, ২০২৬
সর্বশেষ:
মেঘনা ব্যাংকের ৪০০ কোটি টাকার সাবঅর্ডিনেটেড বন্ড অনুমোদন করল বিএসইসি বিডিঅ্যাপসের সর্বকনিষ্ঠ ডেভেলপার ১১ বছরের যমজ ভাই তানভীর ও তাফসীর বাংলাদেশ-চীন সুসম্পর্ক সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন তরুণ লেখকরা: লি শাওপেং ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ গঠন ও রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধের দাবিতে গ্রাহকদের বিক্ষোভ বাংলা কিউআরে লেনদেন ১১০ কোটি টাকা ছাড়াল চট্টগ্রামে রবির ‘এলিট এক্সিলেন্স অ্যাওয়ার্ড’, যুক্ত হলো ২১ নতুন অংশীদার ক্রিয়েটিভ অর্থনীতিতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন: ৫০ হাজার কর্মসংস্থান ও জিডিপিতে অবদান বৃদ্ধির লক্ষ্য ২২ দিনে প্রবাসী আয় ২১৫ কোটি ডলার ছাড়াল ইনভেস্ট বাংলাদেশ-এর কার্যক্রম শুরু

আলুর তীব্র সংকট: বিদ্যুৎ বিলে ২০% ছাড় ও রফতানিতে ৩০% প্রণোদনার দাবি কোল্ড স্টোরেজ মালিকদের

ঢাকা | ১ আগস্ট (বিডিইকোনমি)-আলুর অব্যাহত দরপতনের কারণে কোল্ড স্টোরেজ (হিমাগার) খাতে তীব্র সংকট তৈরি হয়েছে উল্লেখ করে সরকারের কাছে ২০ শতাংশ বিদ্যুৎ বিল ছাড় এবং আলু রফতানিতে নগদ প্রণোদনা বাড়িয়ে ৩০ শতাংশ করার জোর দাবি জানিয়েছে বাংলাদেশ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশন (বিসিএসএ)।

শনিবার (১ আগস্ট) ঢাকার পল্টনে অ্যাসোসিয়েশনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরা হয়। সংবাদ সম্মেলনে বিসিএসএ-এর সভাপতি মোস্তফা আজাদ চৌধুরী সভাপতিত্ব করেন এবং লিখিত বক্তব্য পাঠ করেন।

হিমাগার শিল্পকে টিকিয়ে রাখতে বিদ্যুৎ বিলে ২০ শতাংশ ছাড় অথবা সম্প্রতি বর্ধিত বিদ্যুতের ট্যারিফ সম্পূর্ণ প্রত্যাহারের দাবি জানায় সংগঠনটি।

এর পাশাপাশি বৈশ্বিক বাজারে আলু রফতানি বাড়াতে বিদ্যমান ১০ শতাংশ নগদ প্রণোদনা বাড়িয়ে ৩০ শতাংশ করার আহ্বান জানানো হয়। বিসিএসএ সভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বলেন, “আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের অবস্থান জোরদার এবং রফতানির পরিমাণ বাড়াতে বর্তমান ১০ শতাংশ প্রণোদনা একেবারেই অপর্যাপ্ত।”

বিদ্যুতের মূল্যবৃদ্ধি এবং সামগ্রিক মূল্যস্ফীতির কথা উল্লেখ করে হিমাগারে আলু সংরক্ষণের ভাড়া (রিটেনশন ফি) পুনর্বিন্যাসেরও দাবি জানায় বিসিএসএ। বর্তমানে প্রতি কেজি আলু হিমাগারে সংরক্ষণের ভাড়া ৬ টাকা ৭৫ পয়সা।

সংবাদ সম্মেলনে বাংলাদেশ ব্যাংকের কাছেও বেশ কিছু প্রস্তাবনা পেশ করা হয়। কোল্ড স্টোরেজ খাতকে ‘কৃষি খাত’ হিসেবে অন্তর্ভুক্ত করার অনুরোধ জানানোর পাশাপাশি অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় ব্যাংকের কাছে ৫ শতাংশ সুদে ৬ হাজার কোটি থেকে ৮ হাজার কোটি টাকার একটি বিশেষ পুনঃঅর্থায়ন বা সহায়তা তহবিল গঠনের প্রস্তাব করে।