সোমবার ২৭ জুলাই, ২০২৬
সর্বশেষ:
২০৩৪ সালের মধ্যে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি অর্জনে বিনিয়োগে জোর সরকারের: শামা ওবায়েদ এলএনজি টার্মিনালে অগ্নিকাণ্ডে সরবরাহ তলানিতে: গভীর হচ্ছে গ্যাস সংকট, বাসাবাড়িতে হাহাকার অন্তর্বর্তী সরকারের দেড় বছরে কোটিপতি হিসাব বেড়েছে ৭ হাজার: বাংলাদেশ ব্যাংক ব্যাংক কর্মকর্তাদের বিভাগীয় মামলা ২ মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ‘সুইসটেল’ হোটেল হচ্ছে না, ৮০০ কোটি টাকায় ভবনটি কিনছে পূবালী ব্যাংক ইডিএফ ঋণের মেয়াদ বাড়িয়ে ২৭০ দিন করার সুযোগ, বাংলাদেশ ব্যাংকের নতুন মাস্টার সার্কুলার জারি বাংলাদেশ ব্যাংক গভর্নরের সাথে চীনা রাষ্ট্রদূতের বৈঠক: বাণিজ্য, বিনিয়োগ ও ‘বাংলা কিউআর’ বাস্তবায়নে সহযোগিতার আহ্বান বিডার নতুন কৌশলে সুফল: ১.৫ বিলিয়ন ডলারের পাইপলাইন থেকে ৪০০ মিলিয়ন ডলার এফডিআই বাস্তবায়নে জুলাইয়ের প্রথম ২১ দিনে প্রবাসী আয় ২৩.৫% বেড়ে ২০৯ কোটি ৫০ লাখ ডলার

আয়কর রিটার্ন দাখিল: ৫ শ্রেণির করদাতাকে ছাড়, অন্যদের জন্য বাধ্যতামূলক

ঢাকা, ১২ আগস্ট: জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আজ একটি বিশেষ আদেশ জারি করে ৫ ধরনের করদাতাকে অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা থেকে অব্যাহতি দিয়েছে।

তবে, অন্যান্য সব করদাতাকে অনলাইনে রিটার্ন দাখিল করতে হবে।এনবিআরের চেয়ারম্যান আবদুর রহমান খান স্বাক্ষরিত এই আদেশে যে ৫ শ্রেণির করদাতাকে অনলাইনে আয়কর রিটার্ন দেওয়া থেকে ছাড় দেওয়া হয়েছে,

তাঁরা হলেন:১. ৬৫ বছর বা তার বেশি বয়সের প্রবীণ করদাতা।

২. শারীরিকভাবে অসমর্থ বা বিশেষ চাহিদাসম্পন্ন করদাতা (এক্ষেত্রে যথাযথ সনদ জমা দিতে হবে)।

৩. বিদেশে বসবাসকারী বাংলাদেশি করদাতা।

৪. মৃত করদাতার পক্ষে তাঁর আইনি প্রতিনিধি।

৫. বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিক।

তবে, এই শ্রেণির করদাতারা যদি চান, তাহলে তাঁরা অনলাইনেও আয়কর রিটার্ন দাখিল করতে পারবেন।এর আগে, গত ৩ আগস্ট সারা দেশের সকল ব্যক্তিগত করদাতার জন্য অনলাইনে (www.etaxnbr.gov.bd) আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়েছিল।এনবিআর আরও জানিয়েছে, কোনো ব্যক্তিগত করদাতা যদি ই-রিটার্ন সিস্টেমে নিবন্ধনের সমস্যার কারণে অনলাইনে রিটার্ন দাখিল করতে ব্যর্থ হন, তাহলে তিনি আগামী ৩১ অক্টোবরের মধ্যে নির্দিষ্ট কারণ উল্লেখ করে সংশ্লিষ্ট উপকর কমিশনারের কাছে আবেদন করতে পারবেন।

এক্ষেত্রে অতিরিক্ত বা যুগ্ম কর কমিশনারের অনুমোদন সাপেক্ষে তিনি কাগজের মাধ্যমে রিটার্ন দাখিল করতে পারবেন।গত বছর সীমিত আকারে ব্যক্তিগত করদাতাদের জন্য অনলাইনে রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়েছিল এবং তখন ১৭ লক্ষেরও বেশি করদাতা অনলাইনে ই-রিটার্ন জমা দিয়েছিলেন।

করদাতারা অনলাইনে ব্যাংক ট্রান্সফার, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, বিকাশ, রকেট, নগদ অথবা অন্যান্য মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ব্যবহার করে ঘরে বসেই কর পরিশোধ করতে পারেন। একইসঙ্গে, তাঁরা তাৎক্ষণিকভাবে স্বয়ংক্রিয়ভাবে ই-রিটার্ন দাখিলের রসিদ এবং প্রয়োজনীয় তথ্যসহ আয়কর সনদ প্রিন্ট করে নিতে পারেন।