সোমবার ২৮ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ:
মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে ভাঙচুর ও দখলবাজি সরকার ও ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত: টিআইবি আরএলএনজি থেকে রেকর্ড সরবরাহেও কাটেনি গ্যাস সংকট, দৈনিক ঘাটতি ১৪০০ এমএমসিএফডি বাংলা কিউআর লেনদেনে প্রণোদনার পরিধি বাড়াল, যুক্ত হলো ট্রেড লাইসেন্সধারী সব মার্চেন্ট রিহ্যাব নেতাদের ঋণখেলাপ ও কর পরিশোধের তথ্য চেয়েছে বাণিজ্য মন্ত্রণালয় আইডিআরএ সদস্য আবু বকর সিদ্দিকের পদত্যাগ, এক সপ্তাহে দ্বিতীয় শীর্ষ কর্মকর্তার বিদায় চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের বিশেষ ‘প্রাইওরিটি ব্যাংকিং’ সেবা দেবে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ-কুয়েত শ্রমবাজার, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে একমত তারেক রহমান ও কুয়েতের ক্রাউন প্রিন্স মালেশিয়ার ডেপুটি অর্থমন্ত্রীর সাথে ডিএসসিসি সভাপতির সৌজন্য সাক্ষাৎ: দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধি ও নবায়নযোগ্য জ্বালানিতে মালয়েশিয়ার বিনিয়োগের আহ্বান প্রথমবারের মতো পূর্ণাঙ্গ পাঁচটি ডিজিটাল ব্যাংক প্রতিষ্ঠার নীতিগত অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক

চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের বিশেষ ‘প্রাইওরিটি ব্যাংকিং’ সেবা দেবে স্ট্যান্ডার্ড চার্টার্ড

ঢাকা, ২৭ সেপ্টেম্বর (বিডিইকোনমি): ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি)-এর যোগ্য সদস্যদের জন্য বিশেষায়িত ‘প্রাইওরিটি ব্যাংকিং’ সেবা চালু করতে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ।

রোববার (২৭ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সুশাসন, স্বচ্ছতা ও অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিতে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ এ অংশীদারিত্বের মাধ্যমে কাস্টমাইজড আর্থিক ও লাইফস্টাইল সুবিধাসমূহ এক ছাতার নিচে আনা হয়েছে।

চুক্তির আওতায় আইসিএবির যোগ্য সদস্যরা আইসিএবি সদস্যপদ ও প্র্যাকটিশনার ফি-তে বিশেষ সুবিধা, নির্ধারিত পণ্যে ক্যাশব্যাক ও ফি মওকুফ, নির্বাচিত লাইফস্টাইল ও ট্রাভেল সুবিধা এবং বিনামূল্যে সাপ্লিমেন্টারি ডেবিট কার্ডসহ বেশ কিছু অগ্রাধিকারমূলক ব্যাংকিং সেবা উপভোগ করতে পারবেন।

এছাড়া এই অংশীদারিত্বের মাধ্যমে আইসিএবি সদস্যরা স্ট্যান্ডার্ড চার্টার্ডের বিস্তৃত প্রাইওরিটি ব্যাংকিং নেটওয়ার্কের সুবিধা পাবেন, যার মধ্যে রয়েছে ডেডিকেটেড রিলেশনশিপ ম্যানেজারের সহায়তা, ব্যাংকঅ্যাসুরেন্স (Bancassurance) সমাধান এবং ‘স্ট্যান্ডার্ড চার্টার্ড সাদিক’-এর মাধ্যমে শরীয়াহভিত্তিক ইসলামিক ব্যাংকিং সেবা।

স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এনামুল হক এবং আইসিএবির সভাপতি সাব্বির আহমেদ এফসিএ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। এ সময় উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অংশীদারিত্ব প্রসঙ্গে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও এনামুল হক বলেন, “সুশাসন ও স্বচ্ছতা নিশ্চিতকরণ এবং ব্যবসা ও নীতিগত কাঠামো সুরক্ষায় চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টগণ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এই সেবার মাধ্যমে আমরা তাদের ব্যক্তিগত আর্থিক ব্যবস্থাপনায় বিশেষ সুবিধা ও একটি মানসম্মত কাস্টমাইজড ব্যাংকিং অভিজ্ঞতা প্রদান করতে চাই।”

আইসিএবি সভাপতি সাব্বির আহমেদ এফসিএ বলেন, “সদস্যদের সর্বোচ্চ সুবিধা প্রদান আইসিএবির অন্যতম প্রধান অগ্রাধিকার। স্ট্যান্ডার্ড চার্টার্ডের সাথে এই সহযোগিতা চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের পেশাগত ও ব্যক্তিগত আর্থিক চাহিদা মেটাতে সহায়ক হবে এবং নমনীয়তার সাথে তাদের আর্থিক পরিকল্পনা পরিচালনায় সাহায্য করবে।”