মঙ্গলবার ২২ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ:
জানুয়ারি থেকে সেপ্টেম্বরে জ্বালানি তেলের দাম বেড়েছে ৩৬ শতাংশ পর্যন্ত ২০ দিনে সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে আমানত প্রত্যাহার ৩,২৪৫ কোটি টাকা ঢাকার বসুন্ধরায় সনির প্রথম অনুমোদিত ক্যামেরা সার্ভিস সেন্টার উদ্বোধন সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হচ্ছে টাকা: বাংলাদেশ ব্যাংক বাংলাদেশ ও ইউনানের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির উদ্যোগ সম্মিলিত ইসলামী ব্যাংকের ১৪তম পর্ষদ সভা অনুষ্ঠিত জলবায়ু পরিবর্তনে বদলে যাচ্ছে খানাপিনার অভ্যাস, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি: গবেষণা কর্মশালায় বিশেষজ্ঞরা এসডিজি অর্জনে গতি বৃদ্ধি ও সর্বজনীন সামাজিক সুরক্ষার দাবি জাতীয় গ্রিডে যুক্ত হলো তিতাস-২৮ কূপের গ্যাস, দৈনিক মিলবে ১২-১৩ এমএমসিএফডি

২০ দিনে সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে আমানত প্রত্যাহার ৩,২৪৫ কোটি টাকা

ঢাকা, ২১ সেপ্টেম্বর (বিডিইকোনমি): চলতি সেপ্টেম্বর মাসের প্রথম ২০ দিনে ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’ থেকে ৯০ হাজার ৯৮ জন গ্রাহক মোট ৩ হাজার ২৪৫ কোটি টাকা আমানত তুলে নিয়েছেন। একই সময়ে বিভিন্ন উৎস থেকে ব্যাংকটিতে নতুন করে জমা হয়েছে ২,৭০০ কোটি টাকার আমানত। আজ সোমবার ব্যাংকের প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১ সেপ্টেম্বর থেকে ২০ সেপ্টেম্বরের মধ্যে মোট ১ লাখ ৭৯ হাজার ৬৮২ জন হিসাবধারী গ্রাহক ৬ হাজার ৯৭৫ কোটি টাকা প্রত্যাহারের জন্য আবেদন জমা দেন। এর মধ্যে ৯০ হাজার ৯৮ জন আমানতকারীকে ৩ হাজার ২৪৫ কোটি টাকা প্রদান করেছে ব্যাংক কর্তৃপক্ষ।

অন্যদিকে, এই ২০ দিনে ব্যাংকটিতে ৩২ হাজার ৭৪টি নতুন ব্যাংক হিসাব খোলা হয়েছে। এসব নতুন হিসাবের মাধ্যমে এসেছে ৩৭৮ কোটি টাকার আমানত। সব মিলিয়ে সেপ্টেম্বর মাসের এই সময়টিতে ব্যাংকটি বিভিন্ন উৎস থেকে সর্বমোট ২,৭০০ কোটি টাকার নতুন আমানত সংগ্রহ করতে সক্ষম হয়েছে।

উল্লেখ্য, শরীয়াহভিত্তিক পাঁচ ব্যাংক—ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক এবং এক্সিম ব্যাংক—একীভূত হয়ে গঠিত হয় ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’। বর্তমানে দেশজুড়ে ব্যাংকটির ৭৬১টি শাখা চালু রয়েছে।

এর আগে গত ৩১ আগস্ট বাংলাদেশ ব্যাংকের ‘ব্যাংক রেজুলেশন ডিপার্টমেন্ট’ থেকে একীভূত এই ব্যাংকের আমানত উত্তোলনের বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা জারি করা হয়। কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা মেনে ১ সেপ্টেম্বর থেকে আমানতের মূল টাকা ফেরত পেতে ব্যক্তিগত হিসাবধারীদের আবেদন গ্রহণ শুরু করে সম্মিলিত ইসলামী ব্যাংক এবং ৭ সেপ্টেম্বর থেকে গ্রাহকদের অর্থ প্রদান শুরু করা হয়।