ঢাকা, ২০ সেপ্টেম্বর (বিডিইকোনমি) — রাষ্ট্রীয় মালিকানাধীন শরীয়াহভিত্তিক সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি-এর পরিচালনা পর্ষদের ১৪তম সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২০ সেপ্টেম্বর) রাজধানীর মতিঝিলে ব্যাংকের প্রধান কার্যালয়ের বোর্ড রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
পর্ষদ সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান কাজী শাইরুল হাসান।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সভায় ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য লে. কর্নেল (অব.) মো. খান সুবায়েলে বিন রফিক পিএইচডি, আসমা আক্তার এফসিএ, কে. এম. জাকারিয়া এবং মোহাম্মদ আহসান হাবীব চৌধুরী এফসিএ উপস্থিত ছিলেন। এছাড়া ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আবেদুর রহমান সিকদার এবং কোম্পানি সচিব (চলতি দায়িত্ব) মো. মনিরুল ইসলাম সভায় উপস্থিত ছিলেন।
সভায় ব্যাংকের সামগ্রিক কার্যক্রম পর্যালোচনা করা হয় এবং বিভিন্ন বিনিয়োগ প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।
পাশাপাশি খেলাপি বিনিয়োগ আদায় কার্যক্রম জোরদার করা এবং স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রম বেগবান করার লক্ষ্যে ব্যাংক ব্যবস্থাপনাকে প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করে পরিচালনা পর্ষদ।