রবিবার ৪ অক্টোবর, ২০২৬
সর্বশেষ:
অর্থনীতি পরিচালনায় ট্রাম্পের জনপ্রিয়তায় ধস, নিত্যপণ্যের উচ্চমূল্যের জন্য নীতির ওপর দায় চাপাচ্ছেন মার্কিন নাগরিকরা প্রতিরক্ষা, বাণিজ্য ও বিনিয়োগসহ দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে সম্মত বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়া ৫৬টি শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে শুরু হলো ‘রভি-দৃষ্টি ডিবেট চ্যাম্পিয়নশিপ ২০২৬’ রপ্তানি বাড়ছে, ভরসা এখনো পোশাকে—বৈচিত্র্যের নতুন ইঞ্জিন কি তৈরি হচ্ছে?<gwmw style="display:none;"></gwmw> তৃতীয় দফায় ৪ অক্টোবর ৭,৬৪১ গ্রাহককে ২৬.৩৭ কোটি টাকা দিচ্ছে আইডিআরএ<gwmw style="display:none;"></gwmw> ডেঙ্গু মোকাবিলায় বাংলাদেশকে ৫ লাখ টেস্ট কিট দিল যুক্তরাষ্ট্র জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে রেমিট্যান্স বেড়েছে ১৩ শতাংশ, এসেছে ৮.৫৭ বিলিয়ন ডলার বেসরকারি খাতে ঋণপ্রবাহ কমলেও নীতি সুদহার ৯.৫০ শতাংশে অপরিবর্তিত রেখে প্রথম প্রান্তিক মুদ্রানীতি ঘোষণা করল বাংলাদেশ ব্যাংক বাংলা কিউআরে দৈনিক লেনদেন ৫ গুণ বেড়ে ১৪৩.৫৪ কোটি টাকায় উন্নীত, ১ অক্টোবর থেকে মিলবে নতুন সুবিধা: বাংলাদেশ ব্যাংক

এসএস পাওয়ারকে ৩২ লাখ ডলারের বৈদেশিক ঋণ ছাড়ের অনুমতি দিল বাংলাদেশ ব্যাংক

ঢাকা, ১৯ আগস্ট (বিডিইকোনমি) — বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠান এসএস পাওয়ার-আই লিমিটেডের জন্য পূর্ব-অনুমোদিত বৈদেশিক মুদ্রার সিন্ডিকেট ঋণের অবশিষ্টাংশ ছাড়ের অনুমতি দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

সিদ্ধান্ত অনুযায়ী, রূপালী ব্যাংক পিএলসির অধীনে থাকা সিন্ডিকেট ঋণের বাকি প্রায় ৩২ লাখ মার্কিন ডলার (৩১ লাখ ৯৭ হাজার ৫৬১ ডলার ২৮ সেন্ট) ছাড়ের অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। একই সঙ্গে এলসি (ঋণপত্র) খোলার ক্ষেত্রে ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর একটি নির্দিষ্ট ধারার প্রয়োগ থেকেও প্রতিষ্ঠানটিকে অব্যাহতি দেওয়া হয়েছে।

বুধবার (১৯ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধান ও নীতি বিভাগ-২ এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে। পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে এ সংক্রান্ত সার্কুলার পাঠানো হয়।

কেন্দ্রীয় ব্যাংকের প্রজ্ঞাপন অনুযায়ী, রূপালী ব্যাংক পিএলসির বকেয়া ঋণ ছাড় এবং নতুন এলসি খোলার ক্ষেত্রে এসএস পাওয়ার-আই লিমিটেডের জন্য ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ২৭কক(৩) ধারা প্রযোজ্য হবে না।

তবে এই অনুমোদনের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ শর্ত জুড়ে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশ ব্যাংক স্পষ্টভাবে জানিয়েছে, এই ঋণ সুবিধার বিপরীতে কেন্দ্রীয় ব্যাংকের ওপর কোনো ধরনের আর্থিক দায় তৈরি হবে না। ভবিষ্যতে রূপালী ব্যাংক এই ঋণের বিপরীতে বাংলাদেশ ব্যাংকের কাছে কোনো ধরনের আর্থিক সহায়তা বা সমর্থন দাবি করতে পারবে না।

কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা জানিয়েছেন, এই বিশেষ অনুমতির ফলে রূপালী ব্যাংকের মাধ্যমে এসএস পাওয়ার-আই লিমিটেডের অনুমোদিত সিন্ডিকেট ঋণের অবশিষ্টাংশ ছাড় করার পথ সুগম হলো, যা তাদের প্রয়োজনীয় আমদানি কার্যক্রমের জন্য এলসি খোলার সুযোগ তৈরি করবে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ১২১ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে বাংলাদেশ ব্যাংক এই সিদ্ধান্ত গ্রহণ করেছে।