শুক্রবার ৯ অক্টোবর, ২০২৬
সর্বশেষ:
সিএমএসএমই খাতের ৫ হাজার কোটি টাকার তহবিল নভেম্বরের মধ্যে বিতরণের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের বাংলাদেশে সাশ্রয়ী জ্বালানি ও বিদ্যুৎ সরবরাহে আগ্রহী তুরস্ক, এফএসআরইউ ও এলএনজি খাতে সহযোগিতার প্রস্তাব ক্যাশলেস স্বাস্থ্যসেবা প্রসারে ইসলামী ব্যাংক হাসপাতালে ‘বাংলা কিউআর’ পেমেন্ট চালু<gwmw style="display:none;"></gwmw> বাংলাদেশে রিটেইল ব্যাংকিং ব্যবসা বিক্রির সম্ভাবনা যাচাই করছে স্ট্যান্ডার্ড চার্টার্ড জ্বালানি সংকটে থমকে যাচ্ছে অর্থনীতির গতি, দ্রুত সংস্কারের তাগিদ বিশ্বব্যাংকের ট্যাক্স হ্যাভেনের দিন শেষ, বিশ্বজুড়ে বৈদেশিক বিনিয়োগ আকর্ষণের কৌশল বদলাচ্ছে: আইএমএফ আজকের ডিজিটালের ব্যবধান যেন আগামী দিনের এআই ডিভাইডে পরিণত না হয়: ইস্তাম্বুলে আইসিটি মন্ত্রী জাহাজশিল্পের বিশ্ববাজার ধরতে অনুমোদন সহজ করার উদ্যোগ, দ্রুত টিএসডিএফ স্থাপনের নির্দেশ ঢাকায় এলপিজির তীব্র সংকট, সরকারের বেঁধে দেওয়া দাম উপেক্ষা করে দেদারসে বাড়তি আদায়

ফল আমদানিতে এলসি মার্জিন শিথিল করল বাংলাদেশ ব্যাংক

ঢাকা, ১৬ আগস্ট (বিডি ইকোনমি): ফল আমদানির ঋণপত্র (এলসি) খোলার ক্ষেত্রে শতভাগ নগদ মার্জিন সংরক্ষণের বাধ্যবাধকতা তুলে নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে ব্যাংক ও গ্রাহক সম্পর্কের ভিত্তিতে এই মার্জিনের হার নির্ধারিত হবে।

রোববার (১৬ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধান ও নীতি বিভাগ (বিআরপিডি) এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের অবিলম্বে নির্দেশ বাস্তবায়নের তাগিদ দিয়েছে।

এর আগে, ২০২৪ সালের ৫ সেপ্টেম্বর জারি করা বিআরপিডি সার্কুলার লেটার নং-৪১ এর মাধ্যমে বৈশ্বিক অর্থনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে দেশের মুদ্রা ও ঋণ ব্যবস্থাপনা সুসংহত রাখতে কিছু বিলাসবহুল ও দেশীয়ভাবে উৎপাদিত আমদানিস বিকল্প পণ্যের এলসি খোলার ক্ষেত্রে ১০০ শতাংশ নগদ মার্জিন সংরক্ষণের নির্দেশ দিয়েছিল কেন্দ্রীয় ব্যাংক। ওই তালিকায় ফলও অন্তর্ভুক্ত ছিল।

নীতিমালা শিথিল করার কারণ ব্যাখ্যা করে নতুন সার্কুলারে বলা হয়েছে, বর্তমানে দেশে বৈদেশিক মুদ্রার বিনিময় হার ও লেনদেনে ক্রমান্বয়ে স্থিতিশীলতা দেখা দেওয়ায় ফল আমদানিতে শতভাগ মার্জিন সংরক্ষণের প্রয়োজনীয়তা কমে এসেছে।

এছাড়া, সাধারণ মানুষ—বিশেষ করে শিশু, রোগী, বয়োবৃদ্ধ ও গর্ভবতী মায়েদের দৈনিক খাদ্যতালিকায় ফল একটি অপরিহার্য পুষ্টিকর উপাদান হিসেবে বিবেচিত হয়।

জনস্বাস্থ্য ও পুষ্টির চাহিদা বিবেচনা করে ফল আমদানি সহজীকরণ, বাজারে পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করা, দাম সহনীয় পর্যায়ে রাখা এবং একটি প্রতিযোগিতামূলক বাজার সৃষ্টির লক্ষ্যেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

সার্কুলারে আরও উল্লেখ করা হয়, ২০২৪ সালের ৪১ নম্বর সার্কুলার এবং পরবর্তী নির্দেশনাবলীর অন্যান্য শর্তাবলী অপরিবর্তিত থাকবে। ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ২৯ ধারায় প্রাপ্ত ক্ষমতাবলে জারি করা এই নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে।

আরও পড়ুন