মঙ্গলবার ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ:
ব্রোকারদের জন্য অভিন্ন ব্যাক-অফিস সফটওয়্যার চান বিএসইসি চেয়ারম্যান: পাঁচ প্রতিষ্ঠানের ১৭,৩৩২ বিনিয়োগকারী পাচ্ছেন আইপিএফ তহবিলের ক্ষতিপূরণ পাইপলাইন গ্যাসের ঘাটতি ও এলপিজির তীব্র সংকট: আন্তর্জাতিক ফ্রেইট খরচ বাড়ায় বিপাকে গ্রাহক ভ্রমণ কোটার বাইরে আন্তর্জাতিক কার্ডে বিদেশি বিমান সংস্থার টিকিট কেনার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক ওয়ার্ল্ডস্কিলস সাংহাই ২০২৬-এ বাংলাদেশের সাফল্য, ‘বেস্ট অব নেশন’ পুরস্কার পেলেন মাশফি কক্সবাজারে ৫০০ মিলিয়ন ডলারের পাঁচ তারকা পরিবেশবান্ধব রিসোর্ট তৈরিতে ত্রিপক্ষীয় সমঝোতা স্মারক সই মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে ভাঙচুর ও দখলবাজি সরকার ও ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত: টিআইবি আরএলএনজি থেকে রেকর্ড সরবরাহেও কাটেনি গ্যাস সংকট, দৈনিক ঘাটতি ১৪০০ এমএমসিএফডি বাংলা কিউআর লেনদেনে প্রণোদনার পরিধি বাড়াল, যুক্ত হলো ট্রেড লাইসেন্সধারী সব মার্চেন্ট রিহ্যাব নেতাদের ঋণখেলাপ ও কর পরিশোধের তথ্য চেয়েছে বাণিজ্য মন্ত্রণালয়

এনআরবিসি ব্যাংকের অর্ধবার্ষিক ব্যবসায়িক সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত

ঢাকা, ৮ আগস্ট (বিডিইকোনমি)-এনআরবিসি ব্যাংক পিএলসিয়ার অর্ধবার্ষিক ব্যবসায়িক সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ আগস্ট) রাজধানীর একটি হোটেলে এ সম্মেলনের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের চেয়ারম্যান মো. আলী হোসেন প্রধানিয়া।

সম্মেলনে সভাপতির বক্তব্যে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ড. মো. তৌহিদুল আলম খান, এফসিএমএ বলেন, সেবার মানের উন্নয়ন ঘটিয়ে এনআরবিসি ব্যাংককে এগিয়ে নিতে হবে। দ্রুত ও নিরাপদ ডিজিটাল সেবার মাধ্যমে গ্রাহকদের আস্থা ও সন্তুষ্টি অর্জন করে আমানত বৃদ্ধির ওপর জোর দেন তিনি। এ ছাড়া নিয়ম-নীতি মেনে ঋণ বিতরণ ও আদায় কার্যক্রম পরিচালনা করলে ব্যাংকের আর্থিক ভিত্তি আরও শক্তিশালী হবে বলে মন্তব্য করেন তিনি। পাশাপাশি ক্যাশলেস অর্থনীতি ও অন্তর্ভুক্তিমূলক ব্যাংকিং কার্যক্রম এগিয়ে নেওয়ার আহ্বান জানান ব্যাংকের এমডি।

প্রধান অতিথির বক্তব্যে ব্যাংকের চেয়ারম্যান মো. আলী হোসেন প্রধানিয়া বলেন, টেকসই ব্যাংক গড়ে তুলতে সর্বস্তরে সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। আমানতকারীদের অর্থের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা ব্যাংকের প্রধান দায়িত্ব উল্লেখ করে তিনি বছরের বাকি সময়ে খেলাপি ঋণ আদায়ে শাখা ব্যবস্থাপকদের সুনির্দিষ্ট নির্দেশ প্রদান করেন।

তিনি আরও জানান, চতুর্থ প্রজন্মের ব্যাংক হিসেবে এনআরবিসি ব্যাংক বর্তমানে বিভিন্ন সূচকে সমসাময়িক ব্যাংকগুলোর তুলনায় শীর্ষ অবস্থানে রয়েছে। বিশেষ করে আমানত, পরিচালন আয় ও পরিচালন মুনাফায় ইতিবাচক অগ্রগতি বজায় রয়েছে। অনুষ্ঠানে সিএমএসএমই (CMSME) খাতে ঋণ বিতরণ বাড়ানো, বাংলা কিউআর, ডিজিটাল ব্যাংকিং ও রেমিট্যান্স সেবার প্রসারে বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান মো. নূরুল হক, অডিট কমিটির চেয়ারম্যান মুহম্মদ এমদাদ উল্লাহ, স্বতন্ত্র পরিচালক মো. আবুল বাশার, মো. আনোয়ার হোসেন ও ব্যারিস্টার মো. শফিকুর রহমান। এছাড়া উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চিফ অপারেটিং অফিসার মোহাম্মদ আবদুল কাইয়ুম খান এবং উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চিফ বিজনেস অফিসার মো. শাহীন হাওলাদারসহ সব বিভাগীয় প্রধান, আঞ্চলিক প্রধান ও ১০৯টি শাখার ব্যবস্থাপকরা উপস্থিত ছিলেন।