আজ রোববার (২ আগস্ট) ব্যাংকের প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, আগের বছরের একই সময়ে (২০২৫ সালের জানুয়ারি–জুন) ব্যাংকটির সমন্বিত নিট মুনাফা ছিল ৩০১.১১ কোটি টাকা। সেই তুলনায় চলতি বছরের প্রথম ছয় মাসে সিটি ব্যাংকের নিট মুনাফায় উল্লেখযোগ্য প্রবৃদ্ধি অর্জিত হয়েছে।
মুনাফা বৃদ্ধির পাশাপাশি ব্যাংকটির আয় শেয়ারপ্রতি আয়েও (ইপিএস) ইতিবাচক প্রভাব ফেলেছে। চলতি বছরের প্রথম অর্ধে ব্যাংকের সমন্বিত ইপিএস বেড়ে দাঁড়িয়েছে ৩.০১ টাকায়, যা ২০২৫ সালের একই সময়ে ছিল ১.৭২ টাকা।
রোববার অনলাইনে আয়োজিত অর্ধবার্ষিক ‘আর্নিংস ডিসক্লোজার’ ওয়েবকাস্টের মাধ্যমে ২০২৬ সালের দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন) এ আর্থিক প্রতিবেদন আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়। ভার্চুয়াল এ অনুষ্ঠানে দেশি-বিদেশি বিনিয়োগকারী, ক্যাপিটাল মার্কেট অ্যানালিস্ট, ইকুইটি গবেষক এবং আর্থিক খাতের বিভিন্ন অংশীজন অংশ নেন।
ওয়েবকাস্টে সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মাসরুর আরেফিন ব্যাংকের কৌশলগত উদ্যোগ এবং ভবিষ্যৎ ব্যবসার উন্নয়ন পরিকল্পনা তুলে ধরেন। অন্যদিকে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) মো. মাহবুবুর রহমান ব্যাংকের আর্থিক সূচকগুলোর বিস্তারিত বিশ্লেষণ উপস্থাপন করেন।
অনুষ্ঠানের শেষ পর্বে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ব্যাংকের শীর্ষ ব্যবস্থাপনা দলের সদস্যরা। এ সময় ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) ও হোলসেল ব্যাংকিং প্রধান মেসবাহউল আসিফ সিদ্দিকী, ডিএমডি ও ইন্টারনাল কন্ট্রোল অ্যান্ড কমপ্লায়েন্স প্রধান এ কে এম সাইফ উল্লাহ কাউছার এবং চিফ রিস্ক অফিসার মোহাম্মদ ফিরোজ আলম উপস্থিত ছিলেন।