শনিবার ৩ অক্টোবর, ২০২৬
সর্বশেষ:
অর্থনীতি পরিচালনায় ট্রাম্পের জনপ্রিয়তায় ধস, নিত্যপণ্যের উচ্চমূল্যের জন্য নীতির ওপর দায় চাপাচ্ছেন মার্কিন নাগরিকরা প্রতিরক্ষা, বাণিজ্য ও বিনিয়োগসহ দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে সম্মত বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়া ৫৬টি শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে শুরু হলো ‘রভি-দৃষ্টি ডিবেট চ্যাম্পিয়নশিপ ২০২৬’ রপ্তানি বাড়ছে, ভরসা এখনো পোশাকে—বৈচিত্র্যের নতুন ইঞ্জিন কি তৈরি হচ্ছে?<gwmw style="display:none;"></gwmw> তৃতীয় দফায় ৪ অক্টোবর ৭,৬৪১ গ্রাহককে ২৬.৩৭ কোটি টাকা দিচ্ছে আইডিআরএ<gwmw style="display:none;"></gwmw> ডেঙ্গু মোকাবিলায় বাংলাদেশকে ৫ লাখ টেস্ট কিট দিল যুক্তরাষ্ট্র জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে রেমিট্যান্স বেড়েছে ১৩ শতাংশ, এসেছে ৮.৫৭ বিলিয়ন ডলার বেসরকারি খাতে ঋণপ্রবাহ কমলেও নীতি সুদহার ৯.৫০ শতাংশে অপরিবর্তিত রেখে প্রথম প্রান্তিক মুদ্রানীতি ঘোষণা করল বাংলাদেশ ব্যাংক বাংলা কিউআরে দৈনিক লেনদেন ৫ গুণ বেড়ে ১৪৩.৫৪ কোটি টাকায় উন্নীত, ১ অক্টোবর থেকে মিলবে নতুন সুবিধা: বাংলাদেশ ব্যাংক

আল-আরাফাহ ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং মতবিনিময় ও উঠান বৈঠক অনুষ্ঠিত

চট্টগ্রাম, ২১ জুন (বিডিইকোনমি ডটনেট) — দেশের শীর্ষস্থানীয় শরিয়াহ-ভিত্তিক ব্যাংক আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি-এর উদ্যোগে আজ রবিবার (২১ জুন, ২০২৬) চট্টগ্রাম সেন্ট্রাল ও চট্টগ্রাম আউটস্কার্ট অঞ্চলের এজেন্ট ব্যাংকিং কার্যক্রমের গতিশীলতা বাড়াতে এক মতবিনিময় সভা ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে ।

ব্যাংকটির চট্টগ্রাম অঞ্চলের অধীনস্থ ২১টি এজেন্ট আউটলেটের মালিক, ১৪টি লিঙ্ক শাখার ব্যবস্থাপক, আউটলেট ম্যানেজার এবং নির্বাচিত গ্রাহকদের নিয়ে দিনব্যাপী এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের এজেন্ট ব্যাংকিং ও ডিজিটাল ব্যাংকিং উইংসের প্রধান এবং উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. আমিনুল ইসলাম ভূঁইয়া । এজেন্ট ব্যাংকিং বিভাগের প্রধান মোহাম্মদ মমতাজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম সেন্ট্রাল অঞ্চলের প্রধান হাফেজ মোহাম্মদ সালাউদ্দীন (সালামত উল্লাহ) এবং চট্টগ্রাম আউটস্কার্ট অঞ্চলের প্রধান এএফএম ফয়সাল কবির ।

দিনব্যাপী আয়োজিত এই কর্মসূচিতে অংশ নিয়ে আউটলেটের মালিক, শাখা ব্যবস্থাপক এবং গ্রাহকরা নিজ নিজ অভিজ্ঞতার আলোকে এজেন্ট ব্যাংকিংয়ের বিভিন্ন সমস্যা ও তার সম্ভাব্য সমাধান নিয়ে বিস্তারিত আলোচনা করেন । একই সাথে আমানত বৃদ্ধির কৌশল এবং ডিজিটাল ব্যাংকিং বিভাগের উদ্যোগে চালু হওয়া ‘ডিজিটাল দানবক্স’, ‘বাংলা কিউআর’ (Bangla QR), ‘ইসলামিক ওয়ালেট’ ও ‘আই-ব্যাংকিং’ (i-Banking)-এর মতো আধুনিক চ্যানেলগুলোর মাধ্যমে কীভাবে ক্যাশলেস বা নগদবিহীন ব্যাংকিং সেবা প্রান্তিক পর্যায়ে নিশ্চিত করা যায়, তা নিয়ে বিশদ কর্মপরিকল্পনা করা হয় ।

প্রধান অতিথির বক্তব্যে উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. আমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে দেশের ব্যাংকিং সুবিধা-বঞ্চিত প্রান্তিক জনগোষ্ঠীকে প্রাতিষ্ঠানিক সেবার আওতায় আনার এক বিশাল সুযোগ তৈরি হয়েছে । আল-আরাফাহ ইসলামী ব্যাংক আধুনিক ডিজিটাল ব্যবস্থার মাধ্যমে এই সেবাকে আরও সহজ, নিরাপদ ও কার্যকর করতে কাজ করে যাচ্ছে । তিনি আমানত বৃদ্ধি, গ্রাহকসেবার মানোন্নয়ন এবং দেশের আর্থিক অন্তর্ভুক্তিমূলক (Financial Inclusion) কার্যক্রমকে ত্বরান্বিত করতে এজেন্ট ও শাখা ব্যবস্থাপকদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান ।

নিরাপদ লেনদেনের বিষয়ে গ্রাহকদের সচেতন করে তিনি বলেন, এজেন্ট আউটলেটে ফিঙ্গারপ্রিন্ট বা বায়োমেট্রিক যাচাইয়ের মাধ্যমে লেনদেন সম্পাদন, লেনদেন শেষে সিস্টেম থেকে স্বয়ংক্রিয়ভাবে জেনারেটেড রসিদ (receipt) সংগ্রহ এবং মোবাইলে আসা এসএমএস (SMS) নোটিফিকেশন যাচাই করে লেনদেন নিশ্চিত করা অত্যন্ত জরুরি । এর পাশাপাশি তিনি সবাইকে বাংলা কিউআর এবং ইসলামিক ওয়ালেটের মতো ডিজিটাল মাধ্যমে ক্যাশলেস লেনদেন বাড়াতে উৎসাহিত করেন ।

সভা শেষে অংশগ্রহণকারীরা পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে ব্যাংকের এজেন্ট ব্যাংকিং কার্যক্রমকে আরও বেগবান করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন । প্রান্তিক মানুষের দোরগোড়ায় শরিয়াহ-সম্মত আধুনিক ব্যাংকিং সেবা পৌঁছে দেওয়ার পাশাপাশি বাংলাদেশ ব্যাংকের নির্দেশনাগুলো সম্মিলিতভাবে বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়ে এবং একটি বিশেষ মোনাজাতের মাধ্যমে উঠান বৈঠক কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয় ।