রবিবার ৬ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ:
ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়ন হচ্ছে, শোধন ক্ষমতা বেড়ে হবে ৪৫ লাখ টন পোশাক শ্রমিকদের সর্বজনীন পেনশনে অন্তর্ভুক্ত করতে বিশেষ প্রণোদনা ও বয়সসীমা ৫৫ করার দাবি বিজিএমইএর নতুন আমদানি নীতিতে নিট ফেব্রিকস আমদানিতে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি বিজিএমইএ ও বিকেএমইএর বিগত সরকারের ভুল নীতি ও আমদানিনির্ভরতাই বর্তমান জ্বালানি সংকটের কারণ: তিতুমীর ব্যাংকিং খাতে খেলাপি ঋণ আবার ৬ লাখ কোটি টাকা ছাড়ালো ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানের ঋণ পুনর্গঠনে নীতি সহায়তার আবেদনের সময় বাড়াল বাংলাদেশ ব্যাংক স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হক ৭ সেপ্টেম্বর থেকে ব্যক্তি গ্রাহকদের আসল আমানত ফেরত দিচ্ছে সম্মিলিত ইসলামী ব্যাংক সেপ্টেম্বরেও অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম

ব্র্যাক ইউনিভার্সিটিতে দুদিনব্যাপী বৈশাখী উৎসব শুরু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: বর্ণিল শোভাযাত্রা ও নানা আয়োজনের মধ্য দিয়ে ব্র্যাক ইউনিভার্সিটিতে শুরু হয়েছে দুদিনব্যাপী বৈশাখী উৎসব । বুধবার (১৫ এপ্রিল) সকালে বিশ্ববিদ্যালয়ের মেরুল বাড্ডা ক্যাম্পাসে এই উৎসবের উদ্বোধন করা হয় ।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সৈয়দ ফারহাত আনোয়ার আনুষ্ঠানিকভাবে এই উৎসবের উদ্বোধন করেন । উদ্বোধনের পর একটি বৈশাখী শোভাযাত্রা বের করা হয়, যা পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে উৎসবের আমেজ ছড়িয়ে দেয় । শোভাযাত্রায় বিশ্ববিদ্যালয়ের সিনিয়র লিডারশিপ টিমের সদস্যসহ শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রো-ভাইস-চ্যান্সেলর আরশাদ মাহমুদ চৌধুরী, ট্রেজারার আরিফুল ইসলাম, রেজিস্ট্রার ডেভিড ডাউল্যান্ড এবং স্টুডেন্ট লাইফের জয়েন্ট ডিরেক্টর তাহসিনা রহমানসহ বিভিন্ন বিভাগের ডিন ও শিক্ষকবৃন্দ । অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অফিস অব কমিউনিকেশনসের ডিরেক্টর খায়রুল বাশার

উৎসবের প্রথম দিনে রমনার বটমূলের আদলে বিশ্ববিদ্যালয়ের মাল্টিপারপাস হলের ‘বটতলায়’ বৈশাখী বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয় । এছাড়া ছিল ফ্ল্যাশ মব, গ্রামীণ খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং দিনব্যাপী বৈশাখী মেলা, যা রাত ১০টা পর্যন্ত চলবে

উৎসবের দ্বিতীয় দিন আগামী কাল (১৬ এপ্রিল) জনপ্রিয় চলচ্চিত্র ‘আয়নাবাজি’ প্রদর্শনের মাধ্যমে কার্যক্রম শুরু হবে । দিনের অন্যান্য আকর্ষণের মধ্যে রয়েছে সিলেটের ঐতিহ্যবাহী ধামাইল নৃত্য, পথনাটক ‘সৎ পাত্রের সন্ধানে’, রম্য বিতর্ক এবং ‘কথোপকথন: বনলতা এক্সপ্রেস’ শীর্ষক অনুষ্ঠান যেখানে চলচ্চিত্রের কলাকুশলীরা অংশ নেবেন । এছাড়া থাকবে মূকাভিনয়, পুতুল নাচ এবং বৈশাখী মেলা

ব্র্যাক ইউনিভার্সিটি ড্রামা অ্যান্ড থিয়েটার ফোরাম, কালচারাল ক্লাব, মনন, ডিবেটিং ক্লাব, এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট ফোরামসহ বিভিন্ন ক্লাব ও অফিস অব কমিউনিকেশনস যৌথভাবে এই উৎসবের আয়োজন করেছে । বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, এ ধরনের আয়োজন টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে ইতিবাচক ভূমিকা রাখছে ।