শনিবার ২৭ জুন, ২০২৬
সর্বশেষ:
১ জুলাই থেকে ‘বাংলা কিউআর’ কোড ব্যবহার বাধ্যতামূলক: ক্যাশলেস অর্থনীতির লক্ষ্যে বড় পদক্ষেপ<gwmw style="display:none;"></gwmw> জ্বালানি খাতের বরাদ্দ বৈষম্য দূর ও জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমানোর তাগিদ সানেমের<gwmw style="display:none;"></gwmw> প্রকল্প বাস্তবায়নে প্রধানমন্ত্রীর কার্যালয় ও মন্ত্রণালয়গুলোতে ডিজিটাল ড্যাশবোর্ড বসানো হচ্ছে: অর্থমন্ত্রী ব্যাংকগুলোকে জরুরি তারল্য সহায়তা দেওয়া হয়েছে প্রায় ৭৬ হাজার কোটি টাকা: অর্থমন্ত্রী কর্মসংস্থান ও অর্থনৈতিক প্রবৃদ্ধির মূল চালিকাশক্তি এসএমই খাত: শিল্পমন্ত্রী ক্ষুদ্র আমানতকারীদের সুরক্ষা ও ব্যাংকিং খাতের সংস্কারে ৪৫ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক আইএমএফের নতুন ঋণের শর্ত: ব্যাংক কোম্পানি আইনের বিতর্কিত ১৮(ক) ধারা বাতিলের দাবি বাংলাদেশ ব্যাংকের বড় উদ্যোগ: প্রবাসীদের জন্য ‘কনভার্টিবল টাকা অ্যাকাউন্ট’ চালু, ওএমইউ ও অফশোর ব্যাংকিংয়ে গতি আনার লক্ষ্য পাঁচটি দেউলিয়া আর্থিক প্রতিষ্ঠানের ক্ষুদ্র আমানতকারীদের টাকা ফেরত দিচ্ছে বাংলাদেশ ব্যাংক

জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে ১০ দিনে দেশে আসছে ১.৯২ লাখ টন এলএনজি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে দেশের জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে প্রায় ১ লাখ ৯২ হাজার টন এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) আমদানি করেছে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান পেট্রোবাংলা। অস্ট্রেলিয়া, ইন্দোনেশিয়া ও যুক্তরাষ্ট্র থেকে তিনটি জাহাজে করে আগামী ১০ দিনের মধ্যে এই এলএনজি দেশে পৌঁছাবে।

পেট্রোবাংলা জানিয়েছে, ইতোমধ্যে অস্ট্রেলিয়া থেকে প্রায় ৬২ হাজার টন এলএনজি নিয়ে লাইবেরিয়ার পতাকাবাহী ‘এইচএল পাফফিন’ নামের একটি ট্যাংকার জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। জাহাজটি থেকে বঙ্গোপসাগরের মহেশখালীতে অবস্থিত আরপিজিসিএলের এফএসআরইউ-তে (ফ্লোটিং স্টোরেজ অ্যান্ড রিগ্যাসিফিকেশন ইউনিট) এলএনজি খালাসের প্রস্তুতি চলছে।

চট্টগ্রাম বন্দর সূত্রে জানা গেছে, আগামী ২৭ মার্চ ‘নিউব্রেভ’ নামের আরেকটি এলএনজিবাহী জাহাজ চট্টগ্রামে পৌঁছানোর কথা রয়েছে। লাইবেরিয়ার পতাকাবাহী এই ট্যাংকারটি ইন্দোনেশিয়া থেকে প্রায় ৬১ হাজার ৫০০ টন এলএনজি নিয়ে আসছে।

এছাড়া, আগামী ৪ এপ্রিল ‘সেলসিয়াস গ্যালাপাগোস’ নামের তৃতীয় জাহাজটি বাংলাদেশে পৌঁছানোর কথা রয়েছে। মার্শাল আইল্যান্ডের পতাকাবাহী এই জাহাজটি যুক্তরাষ্ট্র থেকে প্রায় ৭০ হাজার টন এলএনজি নিয়ে আসছে।

এ বিষয়ে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের (সিপিএ) সচিব মো. ওমর ফারুক বলেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে বিশ্বজুড়ে জ্বালানি সংকট তৈরি হয়েছে, যার প্রভাব বাংলাদেশেও পড়েছে। তিনি আরও জানান, জ্বালানি সরবরাহ নির্বিঘ্ন রাখতে চট্টগ্রাম বন্দর অগ্রাধিকার ভিত্তিতে জ্বালানিবাহী জাহাজের বার্থিং ও খালাস কার্যক্রমে পূর্ণ সহযোগিতা দিচ্ছে।

ওমর ফারুক বলেন, “ইতোমধ্যে ৬২ হাজার টন এলএনজি নিয়ে একটি জাহাজ পৌঁছেছে। আগামী শুক্রবার আরও একটি আসার কথা এবং ৪ এপ্রিল যুক্তরাষ্ট্র থেকে আরও একটি জাহাজ আসবে।”