মঙ্গলবার ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ:
ইসলামী ক্রেডিট কার্ডে অতিরিক্ত আয় ও বাড়তি জরিমানা নিষিদ্ধ করে পূর্ণাঙ্গ নির্দেশিকা জারি করল বাংলাদেশ ব্যাংক আইপিও ও ডাইরেক্ট লিস্টিংয়ের মাধ্যমে পুঁজিবাজারে তালিকাভুক্তির নতুন সুযোগ দিল বিএসইসি বিশ্ব হৃদরোগ দিবস উপলক্ষে ইসলামী ব্যাংক হাসপাতালের সচেতনতামূলক সভা ও রেলী ব্রোকারদের জন্য অভিন্ন ব্যাক-অফিস সফটওয়্যার চান বিএসইসি চেয়ারম্যান: পাঁচ প্রতিষ্ঠানের ১৭,৩৩২ বিনিয়োগকারী পাচ্ছেন আইপিএফ তহবিলের ক্ষতিপূরণ পাইপলাইন গ্যাসের ঘাটতি ও এলপিজির তীব্র সংকট: আন্তর্জাতিক ফ্রেইট খরচ বাড়ায় বিপাকে গ্রাহক ভ্রমণ কোটার বাইরে আন্তর্জাতিক কার্ডে বিদেশি বিমান সংস্থার টিকিট কেনার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক ওয়ার্ল্ডস্কিলস সাংহাই ২০২৬-এ বাংলাদেশের সাফল্য, ‘বেস্ট অব নেশন’ পুরস্কার পেলেন মাশফি কক্সবাজারে ৫০০ মিলিয়ন ডলারের পাঁচ তারকা পরিবেশবান্ধব রিসোর্ট তৈরিতে ত্রিপক্ষীয় সমঝোতা স্মারক সই মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে ভাঙচুর ও দখলবাজি সরকার ও ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত: টিআইবি

বাংলাদেশ ব্যাংক গভর্নরের সঙ্গে থাই রাষ্ট্রদূতের সাক্ষাৎ:

নিজস্ব প্রতিবেদক, ঢাকা : বাংলাদেশে নিযুক্ত থাইল্যান্ডের রাষ্ট্রদূত থিতিপর্ণ চিরাসাওয়াদি সোমবার বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোহাম্মদ মোস্তাকুর রহমানের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন। বৈঠকে দুই দেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক জোরদার এবং প্রাতিষ্ঠানিক সহযোগিতার বিষয়ে আলোচনা করা হয়।

বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণ, বিনিয়োগ বৃদ্ধি এবং দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি নিষ্পত্তি প্রক্রিয়া সহজতর করার ওপর গুরুত্ব দেওয়া হয়।

অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই আলোচনায় উভয় পক্ষই আর্থিক লেনদেন আরও দক্ষ ও গতিশীল করতে বিশেষজ্ঞ পর্যায়ে জ্ঞান বিনিময় এবং কারিগরি সক্ষমতা বৃদ্ধির প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।

এ সময় গভর্নর মোহাম্মদ মোস্তাকুর রহমান বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের পেশাগত প্রশিক্ষণ প্রদানের জন্য থাই সরকার এবং ব্যাংক অফ থাইল্যান্ডের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি উল্লেখ করেন যে, এ ধরনের প্রাতিষ্ঠানিক সহযোগিতা কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধিতে অত্যন্ত সহায়ক।

বৈঠকে বাংলাদেশ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ঢাকা ও ব্যাংককের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে আরও সুদৃঢ় করার অঙ্গীকারের মধ্য দিয়ে সভাটি সমাপ্ত হয়।