বৃহস্পতিবার ১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ:
বিবিসিসিআই’র ডিরেক্টর নির্বাচিত হলেন জহিরুল ইসলাম, আজীবন সদস্য পদ পেলেন কিবরিয়া ও মোর্তুজা<gwmw style="display:none;"></gwmw> দ্বিতীয় প্রান্তিকে সাব-ব্রাঞ্চে আমানত বেড়ে ৮৪,২৬৩ কোটি টাকা, ঋণ বিতরণ কমেছে ৭.৭ শতাংশ<gwmw style="display:none;"></gwmw> US cotton warehouse to launch in Chattogram in mid-November to boost bilateral trade তা আমদানিতে বন্ড সুবিধা প্রত্যাহারের সিদ্ধান্তে বিজিএমইএ ও বিকেএমইএর তীব্র আপত্তি<gwmw style="display:none;"></gwmw> রাজধানীতে বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে ১১তম ‘বাপা ফুডপ্রো আন্তর্জাতিক প্রদর্শনী ২০২৪’ ‘ওয়ান বাই মেটলাইফ’ অ্যাপে গ্রাহকদের জন্য নতুন ৪ ফিচার যুক্ত ২০২৮ সালের মধ্যে শেয়ারবাজারে ডেরিভেটিভস চালুর লক্ষ্য: ডিএসই ঋণের জামানত মূল্যায়নে ১৩১ প্রতিষ্ঠানকে অনুমোদন দিল বাংলাদেশ ব্যাংক বাণিজ্য অর্থায়ন বাড়াতে সিটি ব্যাংকে আইটিএফসির উচ্চপর্যায়ের প্রতিনিধি দল

১৯ জন শিক্ষার্থী পেলেন ঢাবি টিএফপি ক্রিয়েটিভ এক্সিলেন্স অ্যাওয়ার্ড


নিজস্ব প্রতিবেদক, ঢাকা : ভিজ্যুয়াল কনটেন্ট নির্মাণে অসাধারণ কৃতিত্বের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় টেলিভিশন, চলচ্চিত্র ও ফটোগ্রাফি বিভাগের ১৯জন শিক্ষার্থী টিএফপি ক্রিয়েটিভ এক্সিলেন্স অ্যাওয়ার্ড লাভ করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ আজ ০৩ ফেব্রুয়ারি ২০২৬ মঙ্গলবার অধ্যাপক মুজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে এ পুরস্কার তুলে দেন।

 টেলিভিশন, চলচ্চিত্র ও ফটোগ্রাফি (টিএফপি) বিভাগের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়। উল্লেখ্য, শিক্ষার্থীদের ভিজ্যুয়াল কনটেন্টগুলো বিভাগের নিয়মিত শিক্ষা কার্যক্রমের অংশ।


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিভাগীয় চেয়ারম্যান সাইয়্যিদ শাহজাদা আল কারীম। অনুষ্ঠান সঞ্চালন করেন সহকারী অধ্যাপক খন্দকার রুবাইয়াত মুরসালিন। প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও অ্যালামনাইদের শুভেচ্ছা জানান। তিনি বলেন, অল্প সময়ের মধ্যে বিভাগটি ইন্ডাস্ট্রির সঙ্গে সুসম্পর্ক স্থাপনে সক্ষম হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সুনাম বৃদ্ধি এবং ইন্ডাস্ট্রি-একাডেমিয়া সম্পর্ক আরও জোরদারের ক্ষেত্রে এই বিভাগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।


উল্লেখ্য, টিএফপি ক্রিয়েটিভ এক্সিলেন্স অ্যাওয়ার্ড এর জন্য শিক্ষার্থীদের কাছ থেকে ১২৯ টি কনটেন্ট জমা পড়ে। এর মধ্যে ১৯টি ক্যাটাগরিতে ৪১টি কনটেন্টকে পুরস্কারের জন্য মনোনয়ন দেয়া হয়। টেলিভিশন ও চলচ্চিত্র শিল্পের পেশাদারদের সমন্বয়ে গঠিত একটি জুরিবোর্ড বিজয়ীদের নির্বাচন করে। জুরিবোর্ডে ছিলেন নির্মাতা রেজওয়ান শাহরিয়ার সুমিত, শঙ্খ দাশগুপ্ত, প্রযোজক আরিফুর রহমান, চিত্রগ্রাহক বরকত হোসেন পলাশ, চলচ্চিত্র সমালোচক ও চিত্রনাট্যকার সাদিয়া খালিদ রীতি, শিল্প নির্দেশক রঞ্জন রব্বানী, সাউন্ড ডিজাইনার নাহিদ মাসুদ, পরিচালক ও সম্পাদক সালেহ সোবহান অনীম, কস্টিউম ডিজাইনার ইদিলা ফরিদ তুরিন, প্রামাণ্যচিত্র নির্মাতা এলিজাবেথ ডি কস্টা, আলোকচিত্রী নাসির মাহমুদ, শফিকুল আলম ও শফিকুল আলম কিরণ এবং সাংবাদিক জায়েদুল আহসান পিন্টু ও মীর মাসরুরুজ্জামান।