রবিবার ১৯ এপ্রিল, ২০২৬
সর্বশেষ:
দেশে গ্যাসের মজুদ ৭.৬৩ টিসিএফ, চলবে ১২ বছর: জ্বালানি মন্ত্রী সার্ক পুনরুজ্জীবন, আঞ্চলিক শান্তি ও বৈশ্বিক ভূমিকার ওপর গুরুত্বারোপ পররাষ্ট্রমন্ত্রীর হামের টিকা পেয়েছে ১৯ লাখ ৫৩ হাজার শিশু  এপ্রিলে প্রথম ১৮ দিনেই আসলো ১.৯৬ বিলিয়ন ডলার রেমিট্যান্স<gwmw style="display:none;"></gwmw> এস আলমের গ্রেপ্তার ও পাচার করা সম্পদ উদ্ধারের দাবি ইসলামী ব্যাংক গ্রাহক পরিষদের ঢাকায় অ্যামচ্যাম-এর ২৯তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি জ্বালানি নিরাপত্তার সার্বভৌমত্ব ক্ষুণ্ন করছে: দেবপ্রিয় ভট্টাচার্য রাশিয়া থেকে জ্বালানি তেল আমদানিতে বাংলাদেশকে ৬০ দিনের মওকুফ দিল যুক্তরাষ্ট্র সুশাসনের অভাবে ধুঁকছে ব্যাংকিং খাত: ১৭ ব্যাংক লোকসানে, ১১ ব্যাংকের সিএসআর শূন্য

বাংলাদেশ ব্যাংক নিলামে ডলার কিনে বাজার স্থিতিশীল রাখার চেষ্টা করছে

ঢাকা – ডলারের দর স্থিতিশীল রাখতে সোমবার (১৫ সেপ্টেম্বর) মাল্টিপল প্রাইস অকশন পদ্ধতির মাধ্যমে ২৬টি বাণিজ্যিক ব্যাংক থেকে ৩৫৩ মিলিয়ন মার্কিন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। এই পদক্ষেপের ফলে চলতি অর্থবছরের প্রথম দুই মাসে কেন্দ্রীয় ব্যাংক মোট ১.৭৪ বিলিয়ন ডলার কিনেছে।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান জানান, সোমবার ডলারের ক্রয়মূল্য ছিল প্রতি ডলার ১২১ থেকে ১২১.৭৫ টাকা। ব্যাংকগুলো রেমিটেন্স ও রপ্তানি আয়ের মাধ্যমে পাওয়া অতিরিক্ত ডলার কেন্দ্রীয় ব্যাংকের কাছে বিক্রি করছে। এই উদ্যোগ রেমিটেন্স ও রপ্তানি প্রবাহ বৃদ্ধি করবে বলে আশা করা হচ্ছে।

কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তারা মনে করছেন, বাজারে ডলারের চাহিদা কম থাকায় দাম কমে যাওয়ার সম্ভাবনা ছিল। তাই বাজারকে স্থিতিশীল রাখতে কেন্দ্রীয় ব্যাংক ডলার কিনছে। এই পদক্ষেপের মাধ্যমে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধি পাবে এবং ডলারের মূল্য ১২০ টাকার উপরে থাকবে। এটি আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) একটি শর্ত ছিল, যেখানে ডলারের বিনিময় হার বাজারের উপর নির্ভরশীল করার কথা বলা হয়েছিল।

এদিকে, অর্থ পাচার রোধে সরকারের কঠোর পদক্ষেপের কারণে প্রবাসী আয় ও রপ্তানি আয় উভয়ই বৃদ্ধি পেয়েছে। এর ফলে বাজারে ডলারের সরবরাহ বেড়েছে।