সোমবার ২৭ জুলাই, ২০২৬
সর্বশেষ:
২০৩৪ সালের মধ্যে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি অর্জনে বিনিয়োগে জোর সরকারের: শামা ওবায়েদ এলএনজি টার্মিনালে অগ্নিকাণ্ডে সরবরাহ তলানিতে: গভীর হচ্ছে গ্যাস সংকট, বাসাবাড়িতে হাহাকার অন্তর্বর্তী সরকারের দেড় বছরে কোটিপতি হিসাব বেড়েছে ৭ হাজার: বাংলাদেশ ব্যাংক ব্যাংক কর্মকর্তাদের বিভাগীয় মামলা ২ মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ‘সুইসটেল’ হোটেল হচ্ছে না, ৮০০ কোটি টাকায় ভবনটি কিনছে পূবালী ব্যাংক ইডিএফ ঋণের মেয়াদ বাড়িয়ে ২৭০ দিন করার সুযোগ, বাংলাদেশ ব্যাংকের নতুন মাস্টার সার্কুলার জারি বাংলাদেশ ব্যাংক গভর্নরের সাথে চীনা রাষ্ট্রদূতের বৈঠক: বাণিজ্য, বিনিয়োগ ও ‘বাংলা কিউআর’ বাস্তবায়নে সহযোগিতার আহ্বান বিডার নতুন কৌশলে সুফল: ১.৫ বিলিয়ন ডলারের পাইপলাইন থেকে ৪০০ মিলিয়ন ডলার এফডিআই বাস্তবায়নে জুলাইয়ের প্রথম ২১ দিনে প্রবাসী আয় ২৩.৫% বেড়ে ২০৯ কোটি ৫০ লাখ ডলার

অন্তর্ভুক্তিমূলক সমাজ বিনির্মাণের কঠিন কাজে আমরা ভূমিকা রাখতে চাই–ঢাবি উপাচার্য

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেছেন, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলকে নিয়ে আমরা চলতে চাই। অন্তর্ভুক্তিমূলক সমাজ বিনির্মাণের কঠিন কাজটি বাস্তবায়নে  বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়ে  আমরা কার্যকর ভূমিকা রাখতে চাই। আজ ৯ জুলাই ২০২৫ বুধবার ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে জুম ম্যাগাজিন প্রকাশনা ও সাংস্কৃতিক বৈচিত্র্য উৎসব উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘রুখে দিয়ে সকল আগ্রাসন, ঋদ্ধ করি জুম জনপদ, বহুত্বের ঐকতানে বুনি স্বপ্ন, এই হোক আমাদের শপথ’ স্লোগানকে ধারণ করে ঢাকা বিশ্ববিদ্যালয় জুম সাহিত্য ও সাংস্কৃতিক সংসদ দিনব্যাপী এই উৎসবের আয়োজন করে।

ঢাকা বিশ্ববিদ্যালয় জুম সাহিত্য ও সাংস্কৃতিক সংসদের সভাপতি অনন্ত তঞ্চঙ্গ্যার সভাপতিত্বে অনুষ্ঠানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নৃবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. স্নিগ্ধা রেজওয়ানা, লেখক ও গবেষক পাভেল পার্থ এবং বেসরকারি সংস্থা কাপেং ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক পল্লব চাকমা বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। সংগঠনের সহ-সাধারণ সম্পাদক শান্তিময় চাকমা অনুষ্ঠান সঞ্চালন করেন।

উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেন, পার্বত্য চট্টগ্রামের সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ ও নৃগোষ্ঠীদের অধিকার রক্ষায় সকলকে  ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এবছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রায় ভিন্ন ভিন্ন নৃগোষ্ঠীর অংশগ্রহণ আমাদের অন্তর্ভুক্তিমূলক সমাজের এক অনন্য উদাহরণ বলে তিনি উল্লেখ করেন।