শনিবার ৫ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ:
ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়ন হচ্ছে, শোধন ক্ষমতা বেড়ে হবে ৪৫ লাখ টন পোশাক শ্রমিকদের সর্বজনীন পেনশনে অন্তর্ভুক্ত করতে বিশেষ প্রণোদনা ও বয়সসীমা ৫৫ করার দাবি বিজিএমইএর নতুন আমদানি নীতিতে নিট ফেব্রিকস আমদানিতে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি বিজিএমইএ ও বিকেএমইএর বিগত সরকারের ভুল নীতি ও আমদানিনির্ভরতাই বর্তমান জ্বালানি সংকটের কারণ: তিতুমীর ব্যাংকিং খাতে খেলাপি ঋণ আবার ৬ লাখ কোটি টাকা ছাড়ালো ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানের ঋণ পুনর্গঠনে নীতি সহায়তার আবেদনের সময় বাড়াল বাংলাদেশ ব্যাংক স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হক ৭ সেপ্টেম্বর থেকে ব্যক্তি গ্রাহকদের আসল আমানত ফেরত দিচ্ছে সম্মিলিত ইসলামী ব্যাংক সেপ্টেম্বরেও অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম

কুয়াকাটা সমুদ্র সৈকতে ডলফিনের মৃতদেহ উদ্ধার

পটুয়াখালী, ১৯ আগস্ট: মঙ্গলবার পটুয়াখালী জেলার কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে একটি ডলফিনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে ।

ছয় ফুট লম্বা ইরাবতী প্রজাতির ডলফিনটি বিকাল ৩টার দিকে ঝাউ বাগান এলাকায় ভেসে আসে । ডলফিনটির পেট ও মুখে বেশ কিছু আঘাতের চিহ্ন পাওয়া গেছে। স্থানীয়দের ধারণা, মাছ ধরার জালে আঘাত পেয়ে ডলফিনটির মৃত্যু হয়ে থাকতে পারে ।

খবর পেয়ে ডলফিন সংরক্ষণ কমিটির সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। কমিটির সদস্যরা জানান, এ বছর কুয়াকাটা সমুদ্র সৈকতের বিভিন্ন পয়েন্টে এটি নিয়ে মোট ছয়টি মৃত ডলফিন ভেসে এসেছে। তারা ডলফিনের মৃত্যুর কারণ জানতে একটি তদন্তের আহ্বান জানিয়েছেন।

মহিপুর বন বিভাগের রেঞ্জ অফিসার কেএম মনিরুজ্জামান বলেন, ডলফিনটিকে পুঁতে ফেলার ব্যবস্থা করা হচ্ছে।