সোমবার ৫ অক্টোবর, ২০২৬
সর্বশেষ:
পরিকল্পিত নগরায়ণে জেলা ও সিটি করপোরেশনে নতুন মাস্টারপ্ল্যান হচ্ছে: প্রধানমন্ত্রী তারেক রহমান তীব্র সংকটের মাঝেই বাড়ল এলপিজির দাম, খুচরা বাজারে অস্থিরতা জাপান বাংলাদেশের বিশ্বস্ত উন্নয়ন ও বাণিজ্য অংশীদার: রাষ্ট্রদূত সাইদা শিনিচি অর্থনীতি পরিচালনায় ট্রাম্পের জনপ্রিয়তায় ধস, নিত্যপণ্যের উচ্চমূল্যের জন্য নীতির ওপর দায় চাপাচ্ছেন মার্কিন নাগরিকরা প্রতিরক্ষা, বাণিজ্য ও বিনিয়োগসহ দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে সম্মত বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়া ৫৬টি শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে শুরু হলো ‘রভি-দৃষ্টি ডিবেট চ্যাম্পিয়নশিপ ২০২৬’ রপ্তানি বাড়ছে, ভরসা এখনো পোশাকে—বৈচিত্র্যের নতুন ইঞ্জিন কি তৈরি হচ্ছে?<gwmw style="display:none;"></gwmw> তৃতীয় দফায় ৪ অক্টোবর ৭,৬৪১ গ্রাহককে ২৬.৩৭ কোটি টাকা দিচ্ছে আইডিআরএ<gwmw style="display:none;"></gwmw> ডেঙ্গু মোকাবিলায় বাংলাদেশকে ৫ লাখ টেস্ট কিট দিল যুক্তরাষ্ট্র

জাপান বাংলাদেশের বিশ্বস্ত উন্নয়ন ও বাণিজ্য অংশীদার: রাষ্ট্রদূত সাইদা শিনিচি

ঢাকা, ৪ অক্টোবর (বিডিইকোনমি): জাপানকে বাংলাদেশের দীর্ঘদিনের বিশ্বস্ত উন্নয়ন ও বাণিজ্য অংশীদার হিসেবে উল্লেখ করে বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি (SAIDA Shinichi) বলেছেন, প্রস্তাবিত ও প্রক্রিয়াধীন বেশ কয়েকটি জাপানি বিনিয়োগ প্রকল্প যথাসময়ে বাস্তবায়িত হবে।

রবিবার (৪ অক্টোবর) ঢাকার হোটেল লেকশোরে আয়োজিত ‘জাপান-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’ (জেবিসিসিআই)-এর ২১তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

রাষ্ট্রদূত সাইদা শিনিচি জেবিসিসিআই-এর সদস্য সংখ্যা ২০ থেকে বাড়িয়ে প্রায় ৪০০-এ উন্নীত করার ভূয়সী প্রশংসা করেন। একই সাথে তিনি বাণিজ্য সংগঠনগুলোর জন্য সুশাসন নিশ্চিতকরণ, প্রাতিষ্ঠানিক গুরুত্ব রক্ষা এবং ব্যবসায়ী ও সদস্যদের জন্য দৃশ্যমান সুযোগ-সুবিধা প্রদানের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

তিনি উল্লেখ করেন, গত ফেব্রুয়ারি মাসে স্বাক্ষরিত ‘ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট’ (EPA) বা অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি দুই দেশের মধ্যকার অর্থনৈতিক সম্পর্ককে আরও গতিশীল করবে। এ সময় তিনি বাংলাদেশের শিল্প খাতের বহুমুখীকরণ, আপস্ট্রিম ইন্ডাস্ট্রির বিকাশ, অপ্রয়োজনীয় নিয়ন্ত্রক ও আইনি বাধা দূরীকরণ এবং তরুণ প্রজন্মের জন্য নতুন কর্মসংস্থান সৃষ্টির আহ্বান জানান। দীর্ঘমেয়াদী অর্থনৈতিক প্রবৃদ্ধির লক্ষ্যে ব্যবসা ও রাজনীতির মধ্যে একটি স্বচ্ছ ও টেকসই সম্পর্কের কথাও তিনি তুলে ধরেন।

অনুষ্ঠানে ২০২৬-২৮ মেয়াদের জন্য কাজুইকি কাতাওকাকে (Kazuiki Kataoka) সভাপতি করে ১৬ সদস্যের নতুন পরিচালনা পর্ষদ আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়া হয়।

নবাগত সভাপতি কাজুইকি কাতাওকা বিদায়ী পর্ষদকে ধন্যবাদ জানান এবং বলেন, বাণিজ্য, বিনিয়োগ, অবকাঠামো উন্নয়ন ও ব্যবসায়িক কর্মকাণ্ডের মাধ্যমে বাংলাদেশে জাপানের ভূমিকা আরও দৃশ্যমান করতে জেবিসিসিআই কাজ করে যাবে।

অনুষ্ঠানে বিদায়ী সভাপতি তারেক রফি ভূঁইয়া স্বাগত বক্তব্য রাখেন। জেবিসিসিআই-এর মহাসচিব মারিয়া হাওলাদার এফসিএ নভেম্বর ২০২৫ থেকে সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত চেম্বারের কার্যক্রম উপস্থাপন করেন এবং যুগ্ম কোষাধ্যক্ষ মো. জাহাঙ্গীর আলম সরকার সিপিএ নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পেশ করেন।

নতুন পরিচালনা পর্ষদে সহ-সভাপতি পদে আবু জামান মো. তারিকুল ইসলাম ও সৈয়দ সামিউল হক, মহাসচিব পদে রবিউল আলম, কোষাধ্যক্ষ পদে কেঞ্জি কিমুরা, যুগ্ম মহাসচিব পদে অলিভার কুৎস এবং যুগ্ম কোষাধ্যক্ষ পদে সৌমিত্র কুমার মুৎসুদ্দী নির্বাচিত হয়েছেন।

এ ছাড়া তারেক রফি ভূঁইয়া (জুন), হিরোয়াকি ওউরা, কবির আহমেদ, আতসুশি হিরাকুরি, এ কে এম আহমেদুল ইসলাম বাবু, কেনিচিরো কাওয়ামোতো, ফারজানা চৌধুরী, হিরোনোরি ইয়ামানাকা এবং মুদাসসির মুর্তজা মঈন পরিচালক হিসেবে এবং মানাবু সুগাওয়ারা ও আব্দুল হক বোর্ডের উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।