সোমবার ২৮ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ:
মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে ভাঙচুর ও দখলবাজি সরকার ও ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত: টিআইবি আরএলএনজি থেকে রেকর্ড সরবরাহেও কাটেনি গ্যাস সংকট, দৈনিক ঘাটতি ১৪০০ এমএমসিএফডি বাংলা কিউআর লেনদেনে প্রণোদনার পরিধি বাড়াল, যুক্ত হলো ট্রেড লাইসেন্সধারী সব মার্চেন্ট রিহ্যাব নেতাদের ঋণখেলাপ ও কর পরিশোধের তথ্য চেয়েছে বাণিজ্য মন্ত্রণালয় আইডিআরএ সদস্য আবু বকর সিদ্দিকের পদত্যাগ, এক সপ্তাহে দ্বিতীয় শীর্ষ কর্মকর্তার বিদায় চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের বিশেষ ‘প্রাইওরিটি ব্যাংকিং’ সেবা দেবে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ-কুয়েত শ্রমবাজার, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে একমত তারেক রহমান ও কুয়েতের ক্রাউন প্রিন্স মালেশিয়ার ডেপুটি অর্থমন্ত্রীর সাথে ডিএসসিসি সভাপতির সৌজন্য সাক্ষাৎ: দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধি ও নবায়নযোগ্য জ্বালানিতে মালয়েশিয়ার বিনিয়োগের আহ্বান প্রথমবারের মতো পূর্ণাঙ্গ পাঁচটি ডিজিটাল ব্যাংক প্রতিষ্ঠার নীতিগত অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক

রিহ্যাব নেতাদের ঋণখেলাপ ও কর পরিশোধের তথ্য চেয়েছে বাণিজ্য মন্ত্রণালয়

ঢাকা, ২৭ সেপ্টেম্বর (বিডিইকোনমি): রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) ২০২৪-২০২৬ মেয়াদের নির্বাচিত কার্যনির্বাহী পরিষদের সদস্যদের ঋণখেলাপি তথ্য এবং কর, ভ্যাট ও শুল্ক পরিশোধের হালনাগাদ স্থিতি যাচাইয়ের উদ্যোগ নিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।

এ লক্ষ্যে রিহ্যাবের নির্বাচিত কার্যনির্বাহী পরিষদের সদস্যদের তালিকা, কর শনাক্তকরণ নম্বর (টিআইএন) ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) অনুলিপি আগামী তিন কার্যদিবসের মধ্যে জমা দেওয়ার জন্য সংগঠনের সিনিয়র ভাইস প্রেসিডেন্টকে অনুরোধ জানানো হয়েছে।

রোববার (২৭ সেপ্টেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন-২ শাখার উপসচিব চৌধুরী সামিয়া ইয়াসমীনের সই করা এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।

চিঠিতে বলা হয়েছে, নির্ধারিত মেয়াদের জন্য রিহ্যাবের নির্বাচিত কার্যনির্বাহী পরিষদের সব সদস্যের ক্রেডিট ডিফোল্ট বা ঋণখেলাপ সংক্রান্ত রেকর্ড এবং কর, ভ্যাট ও শুল্ক পরিশোধের হালনাগাদ অবস্থা পরীক্ষা করে দেখা হবে। এজন্য বাণিজ্য সংস্থাসংশ্লিষ্ট নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় নথি ও তথ্য পাঠাতে বলা হয়েছে।

চিঠির অনুলিপি অবগতির জন্য বাণিজ্য মন্ত্রীর একান্ত সচিব (পিএস), বাণিজ্য সচিবের একান্ত সচিব এবং বাণিজ্য সংগঠন অনুবিভাগের মহাপরিচালকের কার্যালয়ে পাঠানো হয়েছে।