শনিবার ১৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ:
বন্ধ শিল্প ও সেবা খাত পুনরুজ্জীবনে ঋণের সুদের হার সর্বোচ্চ ৭ শতাংশ নির্ধারণ ইইউতে কমেছে পোশাক আমদানি, তবে জুন ও জুলাইয়ে বাংলাদেশের ইতিবাচক প্রবৃদ্ধি ব্যাক-টু-ব্যাক এলসির ওভারডিউ সময়সীমা ২৭০ দিনে মেলাল বাংলাদেশ ব্যাংক ইসলামী ব্যাংকের ৪৩তম এজিএম অনুষ্ঠিত এমডিদের কর্মমূল্যায়নে ১০০ নম্বরের ফ্রেমওয়ার্ক জারি করলো বাংলাদেশ ব্যাংক বিবিসিসিআই’র ডিরেক্টর নির্বাচিত হলেন জহিরুল ইসলাম, আজীবন সদস্য পদ পেলেন কিবরিয়া ও মোর্তুজা<gwmw style="display:none;"></gwmw> দ্বিতীয় প্রান্তিকে সাব-ব্রাঞ্চে আমানত বেড়ে ৮৪,২৬৩ কোটি টাকা, ঋণ বিতরণ কমেছে ৭.৭ শতাংশ<gwmw style="display:none;"></gwmw> US cotton warehouse to launch in Chattogram in mid-November to boost bilateral trade তা আমদানিতে বন্ড সুবিধা প্রত্যাহারের সিদ্ধান্তে বিজিএমইএ ও বিকেএমইএর তীব্র আপত্তি<gwmw style="display:none;"></gwmw>

রপ্তানি লক্ষ্যমাত্রা ১০০ বিলিয়ন ডলারে উন্নীত করতে বিটিএমএ ও বিজিএমইএর যৌথ আয়োজনে ‘বিটমা’ প্রদর্শনী

ঢাকা, ৪ আগস্ট (বিডিইকোনমি) — দেশের তৈরি পোশাক ও প্রাথমিক টেক্সটাইল খাতের শীর্ষ দুই বাণিজ্য সংগঠন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ) এবং বাংলাদেশ গার্মেন্ট ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ) অটোমেশন, পরিবেশবান্ধব প্রযুক্তি ও উদ্ভাবন প্রদর্শনে যৌথভাবে একটি আন্তর্জাতিক প্রদর্শনী আয়োজনের লক্ষ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে।

মঙ্গলবার ঢাকায় দেশের প্রধান বৈদেশিক মুদ্রা অর্জনকারী এই খাত দুটিকে বৈশ্বিক দরবারে আরও শক্তিশালী ও পরিবেশবান্ধব রূপে তুলে ধরতে চুক্তিটি স্বাক্ষরিত হয়। বিটিএমএ সভাপতি শওকত আজিজ রাসেল এবং বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান নিজ নিজ সংগঠনের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন

সমঝোতা স্মারকের আওতায়, আন্তর্জাতিকভাবে খ্যাতিমান প্রদর্শনী আয়োজক প্রতিষ্ঠানের সহযোগিতায় দুই সংগঠন যৌথভাবে ‘বাংলাদেশ ইন্টারন্যাশনাল টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেল মেশিনারিজ এক্সিবিশন (বিটমা)’ আয়োজন করবে। এই প্রদর্শনীতে অটোমেশন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), সর্বাধুনিক প্রযুক্তি এবং টেকসই ফ্যাশন ট্রেন্ডের এক অভূতপূর্ব সমন্বয় ঘটবে

চুক্তিটির মূল উদ্দেশ্য হলো টেক্সটাইল ও পোশাক খাতের বৈশ্বিক প্রতিযোগিতা সক্ষমতা বৃদ্ধি করা, প্রযুক্তির আধুনিকায়ন করা এবং ১০০ বিলিয়ন ডলারের রপ্তানি লক্ষ্যমাত্রা অর্জনে নতুন নতুন বাজারে প্রবেশ করা

প্রদর্শনীটির ব্যবস্থাপনা, কৌশলগত সিদ্ধান্ত এবং আর্থিক স্বচ্ছতা নিশ্চিত করতে ১০ সদস্যের একটি শক্তিশালী যৌথ আয়োজক কমিটি গঠিত হবে, যেখানে উভয় সংগঠন থেকে ৫ জন করে প্রতিনিধি থাকবেন। কমিটির নেতৃত্ব প্রতি বছর পর্যায়ক্রমে পরিবর্তিত হবে; প্রথম বছর চেয়ারম্যান মনোনীত হবেন বিটিএমএ থেকে এবং কো-চেয়ারম্যান মনোনীত হবেন বিজিএমইএ থেকে

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বিটিএমএ সভাপতি শওকত আজিজ রাসেল টেক্সটাইল ও পোশাক খাতকে “একই মুদ্রার দুই পিঠ” হিসেবে বর্ণনা করে বলেন, এই সমঝোতা কেবল একটি প্রদর্শনীর জন্য নয়, এটি প্রযুক্তির রূপান্তর, বৈদেশিক বিনিয়োগ আকর্ষণ এবং দক্ষতা উন্নয়নের একটি স্থায়ী প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। আন্তর্জাতিক শীর্ষ প্রযুক্তি সরবরাহকারীদের সরাসরি ঢাকায় আনার মাধ্যমে দেশীয় প্রস্তুতকারকরা বৈশ্বিক প্রতিযোগিতায় কয়েক ধাপ এগিয়ে থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন

বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বলেন, বিশ্বজুড়ে পোশাক শিল্পে কৃত্রিম বুদ্ধিমত্তা ও সবুজ প্রযুক্তির যে বিপ্লব ঘটছে, বাংলাদেশকে তার অগ্রভাগে রাখাই তাঁদের প্রধান লক্ষ্য। এই যৌথ প্রচেষ্টা উচ্চমূল্যের পোশাক উৎপাদনে সাহায্য করবে এবং দায়িত্বশীল ও পরিবেশবান্ধব পোশাক উৎপাদনের বিশ্বস্ত কেন্দ্র হিসেবে বাংলাদেশের ভাবমূর্তিকে নতুন উচ্চতায় নিয়ে যাবে

অনুষ্ঠানে উভয় সংগঠনের সাবেক সভাপতি, কর্মকর্তা, পরিচালনা পর্ষদের সদস্য ও সাবেক পরিচালকরা উপস্থিত ছিলেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাবেক বিটিএমএ সভাপতি এ. মতিন চৌধুরী, বিজিএমইএর সাবেক সভাপতি ও বিসিআই সভাপতি আনোয়ার-উল-আলম চৌধুরী (পারভেজ), বিটিএমএর সাবেক সহ-সভাপতি আবদুল্লাহ আল মামুন এবং বিজিএমইএর সহ-সভাপতি (অর্থ) মিজানুর রহমান।