শুক্রবার ৭ আগস্ট, ২০২৬
সর্বশেষ:
অর্থবছর ২৬-এ কৃষি ঋণ বিতরণ ৪২,৮৩৪ কোটি টাকা ছাড়াল: লক্ষ্যমাত্রার চেয়ে ৯.৮৩ শতাংশ বেশি উন্নয়নশীল অর্থনীতির ১৬.২% শ্রমিকের উৎপাদনশীলতা বাড়াতে পারে এআই: বিশ্বব্যাংক বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানি প্রসারের মূল চালিকাশক্তি শিল্প কারখানার ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ: আইইইএফএ রিপোর্ট রপ্তানি লক্ষ্যমাত্রা ১০০ বিলিয়ন ডলারে উন্নীত করতে বিটিএমএ ও বিজিএমইএর যৌথ আয়োজনে ‘বিটমা’ প্রদর্শনী সোয়িফটের নতুন ক্রস-বর্ডার পেমেন্ট স্কিমে বিশ্বের প্রথম ব্যাংক সিটি ব্যাংক<gwmw style="display:none;"></gwmw> অনুমোদিত মূলধন দ্বিগুণ করে ৩,০০০ কোটি টাকা করলো ব্যাংক এশিয়া সোনালী ব্যাংকের ৫ করপোরেট শাখায় ঋণ বিতরণের সর্বোচ্চ সীমা তুললো বাংলাদেশ ব্যাংক জ্বালানি নিরাপত্তা জোরদারে মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানির প্রস্তাব বাংলাদেশের ২০২৬ সালের প্রথমার্ধে সিটি ব্যাংকের নিট মুনাফা বেড়ে ৫২৬.৬৯ কোটি টাকা

ব্র্যাক ইউনিভার্সিটিতে সিএসই রিসার্চ ডে অনুষ্ঠিত: গবেষণা ও ভবিষ্যতের কম্পিউটিং নিয়ে আলোকপাত

ঢাকা, ২২ জুন ২০২৬ (বিডাইকোনমি ডটনেট) – ব্র্যাক ইউনিভার্সিটির মেরুল বাড্ডা ক্যাম্পাসে প্রযুক্তি, গবেষণা এবং কম্পিউটিংয়ের বাস্তব প্রয়োগ নিয়ে দিনব্যাপী ‘সিএসই রিসার্চ ডে ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে । বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগ আয়োজিত এই গবেষণা ও গবেষকের মিলনমেলায় শিক্ষার্থী, শিক্ষক, গবেষক এবং ইন্ডাস্ট্রি এক্সপার্টরা অংশ নেন

কম্পিউটার সায়েন্সের গবেষণাকে কীভাবে জ্ঞান-বিজ্ঞানের অন্যান্য ক্ষেত্রের সাথে যুক্ত করে বাস্তব সমস্যার সমাধানে কাজে লাগানো যায়, তা নিয়ে দিনব্যাপী বিভিন্ন প্যানেল আলোচনা, বিশেষজ্ঞ সেশন এবং কর্মশালা অনুষ্ঠিত হয় । এই আয়োজন থেকে শিক্ষার্থীরা বর্তমান গবেষণা ক্ষেত্র সম্পর্কে জানার পাশাপাশি অ্যাকাডেমিয়া ও ইন্ডাস্ট্রির বিশেষজ্ঞদের কাছ থেকে বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ পান

আয়োজনের শুরুতে অনুষ্ঠিত ‘ইন্টার ডিসিপ্লিনারি গবেষণা’ বিষয়ক প্যানেল আলোচনায় বক্তারা বলেন, কম্পিউটার সায়েন্সের বিভিন্ন টুলস ও পদ্ধতি কীভাবে জনস্বাস্থ্য, বায়োটেকনোলজি এবং ইঞ্জিনিয়ারিংয়ের মতো ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে । এছাড়া প্রজেক্ট, ইন্টার্নশিপ এবং সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং নিয়ে আয়োজিত বিশেষ সেশনে সফটওয়্যার ইন্ডাস্ট্রির প্রত্যাশা, অ্যাকাডেমিক প্রজেক্টকে পোর্টফোলিওতে রূপ দেওয়ার উপায় এবং সমস্যা সমাধানের দক্ষতার ওপর জোর দেওয়া হয়

দিনব্যাপী এই আয়োজনে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI), মেশিন লার্নিং, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং, বায়োইনফরমেটিকস, ইউজেবল সিকিউরিটি, প্রাইভেসি, কম্পিউটার ভিশন, ইমেজ প্রসেসিং, রোবোটিকস, ব্লকচেইন, কোয়ান্টাম কম্পিউটিং, হিউম্যান-কম্পিউটার ইন্টারঅ্যাকশন এবং আইসিটি ফর ডেভেলপমেন্টের মতো উদীয়মান প্রযুক্তি ও গবেষণা ক্ষেত্রগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়

অনুষ্ঠানের সমাপনী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে ‘বেস্ট থিসিস অ্যাওয়ার্ড ২০২৫’ তুলে দেন ব্র্যাক ইউনিভার্সিটির রেজিস্ট্রার ড. ডেভিড ডাউল্যান্ড । এ সময় তিনি সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম—এমন গবেষণার ওপর গুরুত্বারোপ করেন

দিনব্যাপী সেশনগুলোতে বক্তব্য দেন সিএসই বিভাগের চেয়ারপারসন ড. সাদিয়া হামিদ কাজী, জেমস পি গ্রান্ট স্কুল অব পাবলিক হেলথের প্রফেসর ও সেন্ট্রাল রিসার্চ অ্যান্ড ইনোভেশন অফিসের ডিরেক্টর ড. মলয় কান্তি মৃধা, সিএসই বিভাগের প্রফেসর ও আইকিউএসি-এর ডেপুটি ডিরেক্টর ড. স্বাক্ষর শতাব্দ এবং প্রফেসর ড. তাইয়েবুল হক । এছাড়া আরও বক্তব্য দেন প্রফেসর ড. ফরিদা চৌধুরী, প্রফেসর ড. মো. সাদেক ফেরদৌস, অ্যাসোসিয়েট প্রফেসর মুহাম্মদ ইকবাল হোসাইন এবং অ্যাসোসিয়েট প্রফেসর ড. ফারিগ ইউসুফ সাদেক

ইন্ডাস্ট্রি বিশেষজ্ঞদের মধ্যে গ্রামীণফোনের প্রজেক্ট ম্যানেজার হাবিব আল সাকি, টাইগারআইটি বাংলাদেশ লিমিটেডের সিনিয়র সলিউশন আর্কিটেক্ট জোবায়ের হাসান এবং ব্রেইন স্টেশন ২৩ পিএলসির সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার আরিফুল ইসলাম তাদের মূল্যবান বক্তব্য ও দিকনির্দেশনা তুলে ধরেন