শনিবার ১২ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ:
বিবিসিসিআই’র ডিরেক্টর নির্বাচিত হলেন জহিরুল ইসলাম, আজীবন সদস্য পদ পেলেন কিবরিয়া ও মোর্তুজা<gwmw style="display:none;"></gwmw> দ্বিতীয় প্রান্তিকে সাব-ব্রাঞ্চে আমানত বেড়ে ৮৪,২৬৩ কোটি টাকা, ঋণ বিতরণ কমেছে ৭.৭ শতাংশ<gwmw style="display:none;"></gwmw> US cotton warehouse to launch in Chattogram in mid-November to boost bilateral trade তা আমদানিতে বন্ড সুবিধা প্রত্যাহারের সিদ্ধান্তে বিজিএমইএ ও বিকেএমইএর তীব্র আপত্তি<gwmw style="display:none;"></gwmw> রাজধানীতে বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে ১১তম ‘বাপা ফুডপ্রো আন্তর্জাতিক প্রদর্শনী ২০২৪’ ‘ওয়ান বাই মেটলাইফ’ অ্যাপে গ্রাহকদের জন্য নতুন ৪ ফিচার যুক্ত ২০২৮ সালের মধ্যে শেয়ারবাজারে ডেরিভেটিভস চালুর লক্ষ্য: ডিএসই ঋণের জামানত মূল্যায়নে ১৩১ প্রতিষ্ঠানকে অনুমোদন দিল বাংলাদেশ ব্যাংক বাণিজ্য অর্থায়ন বাড়াতে সিটি ব্যাংকে আইটিএফসির উচ্চপর্যায়ের প্রতিনিধি দল

বাংলাদেশি নাবিকদের জন্য স্ট্যান্ডার্ড চার্টার্ডের বিশেষ ব্যাংকিং সুবিধা

ঢাকা, ২৯ জুলাই (বিডিইকোনমি ডটনেট)- বাংলাদেশি নাবিকদের পেশাগত ও আর্থিক চাহিদার কথা বিবেচনা করে বিশেষ ব্যাংকিং সুবিধা চালু করেছে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ। এ লক্ষ্যে সম্প্রতি বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার্স অ্যাসোসিয়েশন (বিএমএমওএ)-এর সঙ্গে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে ব্যাংকটি।

দীর্ঘ সময় সমুদ্রে বা বিদেশে অবস্থানের কারণে নাবিকদের পরিবারের আর্থিক নিরাপত্তার জন্য সহজ, নিরাপদ ও আন্তর্জাতিকমানের ব্যাংকিং সেবা প্রয়োজন হয়। নাবিকদের এই বিশেষ সুবিধা নিশ্চিত করতেই স্ট্যান্ডার্ড চার্টার্ড এই পদক্ষেপ নিয়েছে

বিশেষ সুবিধাসমূহ:

এই সমঝোতা স্মারকের আওতায় যোগ্য বাংলাদেশি নাবিকরা যেসব সুবিধা পাবেন:

  • প্রায়োরিটি ব্যাংকিং সুবিধা।
  • ঋণে বিশেষ সুদের হার এবং নির্দিষ্ট ঋণসেবায় প্রসেসিং ফি মওকুফ।
  • নির্দিষ্ট ক্রেডিট কার্ডে বার্ষিক ফি মওকুফ।
  • নতুন ও বিদ্যমান যোগ্য গ্রাহকদের জন্য বিশেষ অনবোর্ডিং সুবিধা।
  • নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে নতুন গ্রাহকদের জন্য ক্যাশব্যাক সুবিধা।

স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের ওয়েলথ অ্যান্ড রিটেইল ব্যাংকিং বিভাগের প্রধান লুৎফুল হাবিব বলেন, “নাবিকরা দীর্ঘ সময় পরিবার থেকে দূরে থাকলেও দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। বিএমএমওএ-এর সাথে এই অংশীদারিত্বের মাধ্যমে আমরা নাবিকদের পেশাগত বাস্তবতার সাথে সামঞ্জস্যপূর্ণ বিশেষ ব্যাংকিং সুবিধা পৌঁছে দিচ্ছি।”

বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ক্যাপ্টেন মো. আনাম চৌধুরী বলেন, “স্ট্যান্ডার্ড চার্টার্ড নাবিকদের বিশেষ প্রয়োজনের বিষয়টি উপলব্ধি করেছে। এই সহযোগিতার ফলে আমাদের সদস্যরা এমন কিছু সুবিধা পাবেন, যা তাঁদের আর্থিক ব্যবস্থাপনাকে আরও সহজ ও লাভজনক করবে।”

সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের প্রায়োরিটি অ্যান্ড ওয়েলথ ম্যানেজমেন্ট বিভাগের প্রধান ফয়সাল হক, ডিপোজিটস অ্যান্ড ডিজিটাল ব্যাংকিং বিভাগের প্রধান রাণা শহীদ হাসানসহ উর্ধ্বতন কর্মকর্তারা এবং বিএমএমওএ-এর সাধারণ সম্পাদক মেরিন ইঞ্জিনিয়ার মো. শওকত হোসেনসহ পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন