সোমবার ১৯ অক্টোবর, ২০২৬
সর্বশেষ:
পুঁজিবাজারে তরুণদের অংশগ্রহণ ও আর্থিক অন্তর্ভুক্তি বাড়াতে এআই প্রযুক্তির ব্যবহার অপরিহার্য: বিএসইসি কমিশনার মধ্য অক্টোবরে রেমিট্যান্স প্রবাহে ১৩.৩ শতাংশ প্রবৃদ্ধি, অর্জন ১.৭৪ বিলিয়ন ডলার ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ: ১৫ অক্টোবর পর্যন্ত বিতরণ ছাড়িয়েছে ১৪,৫১৯ কোটি টাকা বৈদেশিক মুদ্রা ও স্বর্ণ ব্যবসার লাইসেন্সে বাংলাদেশ ব্যাংকের সমন্বিত সার্কুলার জারি গবেষণা, প্রযুক্তি ও মূল্যবোধের সমন্বয়ে শিক্ষাব্যবস্থা সংস্কারের আহ্বান: এইউএসটিতে আন্তর্জাতিক শিক্ষা সম্মেলন শুরু ইয়েমেনের হুথি গোষ্ঠীর হামলা ও আগ্রাসন নিয়ে উদ্বেগ, মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান দক্ষতা ও কর্মমুখী শিক্ষায় জোর দিতে ঢাকায় তিন দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু ১৭ অক্টোবর নতুন সংসদ সদস্যদের ওরিয়েন্টেশন ও প্রশিক্ষণে সহায়তা দিতে প্রস্তুত ইউএনডিপি আজারবাইজানে সিইসিএ সম্মেলনে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ঢাকা ইপিজেডে শ্রমিক কল্যাণ ও শ্রম ব্যবস্থাপনার ভূয়সী প্রশংসা করলেন আইএলও কান্ট্রি ডিরেক্টর

নিজস্ব প্রতিবেদক | ১৬ জুলাই, (বিডিইকোনমি)

ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (ঢাকা ইপিজেড) শ্রমিকদের কল্যাণ এবং শ্রম ব্যবস্থাপনার বিভিন্ন কার্যক্রমের উচ্চ প্রশংসা করেছেন ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশনের (আইএলও) বাংলাদেশ কান্ট্রি অফিসের কান্ট্রি ডিরেক্টর ম্যাক্স টিউনন। গত ১৫ জুলাই, ২০২৬ তারিখে ঢাকা ইপিজেড পরিদর্শনের পর তিনি বেপজার চলমান উদ্যোগগুলোর ভূয়সী প্রশংসা করেন।

সফরকালে আইএলও এবং বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষের (বেপজা) মধ্যকার দীর্ঘস্থায়ী অংশীদারিত্ব ভবিষ্যতে আরও জোরদার হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

আইএলও কান্ট্রি ডিরেক্টরের এই সফরে তার সঙ্গী ছিলেন আইএলও’র সোশ্যাল প্রোটেকশন প্রকল্পের প্রোগ্রাম ম্যানেজার সাদ গিলানি এবং আইএলও বাংলাদেশ কান্ট্রি অফিসের সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার তানজিলা তসনুবা। ঢাকা ইপিজেডে পৌঁছালে প্রতিনিধি দলকে স্বাগত জানান বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন।

সফরকালে ঢাকা ইপিজেডের নির্বাহী পরিচালক মো. শরিফুল ইসলাম বাংলাদেশ ইপিজেড শ্রম আইন ২০১৯, শ্রম বিধি ২০২২, পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা, কমপ্লায়েন্স মেকানিজম, শ্রমিকদের অধিকার এবং বিভিন্ন কল্যাণমূলক ও করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) উদ্যোগের ওপর একটি বিস্তারিত উপস্থাপনা প্রদান করেন। এছাড়া বেপজার নির্বাহী পরিচালক (এন্টারপ্রাইজ সার্ভিসেস) মো. খোরশেদ আলম কর্তৃপক্ষের শ্রমবান্ধব নীতি ও আইনি কাঠামো নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

আইএলও প্রতিনিধি দল ঢাকা ইপিজেডে শ্রমিক কল্যাণ সমিতির (ডব্লিউডব্লিউএ) প্রতিনিধিদের সাথে এক উন্মুক্ত ও মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। সভায় শ্রমিকদের অধিকার, কর্মপরিবেশ, অভিযোগ নিষ্পত্তি এবং শিল্প সম্পর্ক উন্নয়নে ডব্লিউডব্লিউএ’র সক্রিয় ভূমিকা নিয়ে আলোচনা হয়। এ সময় শ্রমিক প্রতিনিধিরা তাদের ইতিবাচক অভিজ্ঞতা তুলে ধরে ইপিজেডের কর্মপরিবেশ ও কল্যাণমূলক সুবিধার প্রশংসা করেন।

পরিদর্শনের অংশ হিসেবে ম্যাক্স টিউনন ঢাকা ইপিজেড চত্বরে একটি জলপাই গাছের চারা রোপণ করেন। এছাড়া প্রতিনিধি দল ওয়াইকেকে বাংলাদেশ পিটিই লিমিটেড এবং শান্তা ইন্ডাস্ট্রিজ লিমিটেডের উৎপাদন কার্যক্রম পর্যবেক্ষণ করেন। কারখানা পরিদর্শনের সময় তারা ডে-কেয়ার সেন্টার ঘুরে দেখেন এবং কর্মক্ষেত্রে মান ও নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ও শ্রমিকদের সাথে সরাসরি কথা বলেন।