বুধবার ২৯ এপ্রিল, ২০২৬
সর্বশেষ:
আন্তব্যাংক বাজারে ডলারের দাম ১২২.৭৫ টাকায় স্থিতিশীল ৮৮ হাজার করদাতার রিটার্ন যাচাই–বাছাই করবে এনবিআর<gwmw style="display:none;"></gwmw> আমেরিকান বাজারে বাংলাদেশি পণ্যের প্রবেশাধিকার বাড়াতে বিনিয়োগ বৃদ্ধির আহ্বান বাণিজ্যমন্ত্রীর সম্মিলিত ইসলামি ব্যাংক থেকে বেরিয়ে স্বতন্ত্র হতে চায় এসআইবিএল; সাবেক পরিচালকদের আবেদন সিগারেটের প্যাকেটে কিউআর কোড, কর ফাঁকি ধরলে পুরস্কারের ঘোষণা এনবিআর চেয়ারম্যানের বিনিয়োগ সংস্কারে গতি আনতে ইউএনডিপি, বিডা ও আঙ্কটাডের প্রতিবেদন প্রকাশ ইসলামী ব্যাংক ও ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের মধ্যে কর্পোরেট চুক্তি স্বাক্ষরিত ৩৫তম নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলার লোগো উন্মোচন; ২২ মে শুরু হচ্ছে চারদিনব্যাপী আসর নিরাপদ পানি ও স্যানিটেশন সুবিধা সম্প্রসারণে সিটি ব্যাংক ও ওয়াটার ডট ওআরজি-র যৌথ উদ্যোগ

ঋণ অবলোপনে নতুন নীতিমালা, ৩০ দিন আগে নোটিশ দেওয়া বাধ্যতামূলক করল বাংলাদেশ ব্যাংক

ঢাকা : বাংলাদেশ ব্যাংক (বিবি) ঋণ অবলোপন নীতিমালায় গুরুত্বপূর্ণ সংশোধনী এনেছে। এর ফলে এখন থেকে খেলাপি ঋণ স্থিতিপত্র বা ব্যালেন্স শীট থেকে বাদ দেওয়ার আগে সংশ্লিষ্ট ঋণগ্রহীতাকে বাধ্যতামূলকভাবে নোটিশ দিতে হবে।

নতুন নিয়ম অনুযায়ী, ঋণ অবলোপনের সিদ্ধান্ত কার্যকর করার কমপক্ষে ৩০ কার্যদিবস আগে ব্যাংকগুলোকে আবশ্যিকভাবে ঋণগ্রহীতাকে বিষয়টি সম্পর্কে অবহিত করতে হবে।

বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ (বিআরপিডি) রবিবার এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে। দেশের ব্যাংকিং বিধিমালাকে আন্তর্জাতিক উত্তম চর্চার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানানো হয়। এই নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে।

সার্কুলারে বলা হয়েছে, এই নোটিশ দেওয়া জরুরি, কারণ ঋণ অবলোপন করা হলেও সম্পূর্ণ দায় পরিশোধ না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট গ্রাহক খেলাপি হিসেবেই বিবেচিত হবেন।

উল্লেখ্য, ঋণ অবলোপন একটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত হিসাবরক্ষণ পদ্ধতি। এর মাধ্যমে দীর্ঘদিন ধরে অনাদায়ী ও মন্দ মানের খেলাপি ঋণ ব্যাংকের স্থিতিপত্র থেকে বাদ দেওয়া হয়, যাতে স্থিতিপত্রের আকার অহেতুক স্ফীত না দেখায়।