বুধবার ২৯ এপ্রিল, ২০২৬
সর্বশেষ:
সম্মিলিত ইসলামি ব্যাংক থেকে বেরিয়ে স্বতন্ত্র হতে চায় এসআইবিএল; সাবেক পরিচালকদের আবেদন সিগারেটের প্যাকেটে কিউআর কোড, কর ফাঁকি ধরলে পুরস্কারের ঘোষণা এনবিআর চেয়ারম্যানের বিনিয়োগ সংস্কারে গতি আনতে ইউএনডিপি, বিডা ও আঙ্কটাডের প্রতিবেদন প্রকাশ ইসলামী ব্যাংক ও ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের মধ্যে কর্পোরেট চুক্তি স্বাক্ষরিত ৩৫তম নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলার লোগো উন্মোচন; ২২ মে শুরু হচ্ছে চারদিনব্যাপী আসর নিরাপদ পানি ও স্যানিটেশন সুবিধা সম্প্রসারণে সিটি ব্যাংক ও ওয়াটার ডট ওআরজি-র যৌথ উদ্যোগ ব্যাংক একীভূতকরণে অস্পষ্টতা: আমানতকারীদের মধ্যে অস্থিরতা, কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপ চান প্রশাসকরা<gwmw style="display:none;"></gwmw> তামাকপণ্যের কর বাড়িয়ে অভ্যন্তরীণ রাজস্ব আদায়ের ওপর গুরুত্বারোপ পরিকল্পনা প্রতিমন্ত্রীর দেশের অর্থনীতি মজবুত করতে প্রাণিসম্পদ খাত অত্যন্ত গুরুত্বপূর্ণ: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী<gwmw style="display:none;"></gwmw>

আমদানি কারকরা বন্দর থেকে নির্ধারিত সময়ে পণ্য খালাস না নিলে তিনগুণ জরিমানা

ঢাকা,৪ মার্চ:- বাংলাদেশে আমদানিকৃত পণ্য নির্ধারিত সময়ের মধ্যে বন্দর থেকে খালাস করে না নিলে আমদানিকারকদের তিনগুণ জরিমানা দিতে হবে বলে জানিয়েছেন নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন।

মঙ্গলবার ৪ মার্চ, সচিবালয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে উপদেষ্টা ব্রিগেডিয়ার হোসেন একথা বলেন। এসময় তিনি  চাঁদপুরের মেঘনা নদীতে এম ভি আল-বাখেরা নৌযান দুর্ঘটনায় নিহত শ্রমিকদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করছিলেন।

তিনি বলেন, বাজারে ভোজ্যতেলের কিছুটা সংকট রয়েছে। তবে শাকসবজির দাম বাড়েনি। দেশে পর্যাপ্ত পরিমাণ নিত্যপণ্য আমদানি করা হয়েছে।

সরবরাহ ব্যবস্থায় কোনও ঘাটতি নেই উল্লেখ করে উপদেষ্টা ব্রিগেডিয়ার  হোসেন বলেন, কোনও আমদানিকারক বন্দর থেকে নির্ধারিত সময়ে পণ্য না নিলে তিনগুণ জরিমানা দিতে হবে।

এ সময় গত ডিসেম্বরে চাঁদপুরের হাইমচরে মেঘনা নদীতে ডুবে যাওয়া এম ভি আল-বাখেরা সারবাহী নৌযান দুর্ঘটনায় নিহত ছয় শ্রমিকের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হয়।

শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রতিটি পরিবারকে দুই লাখ টাকা এবং আমদানিকারক প্রতিষ্ঠান নোয়াপাড়া গ্রুপের পক্ষ থেকে তিন লাখ টাকার চেক হস্তান্তর করেন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন।