রবিবার ৯ আগস্ট, ২০২৬
সর্বশেষ:
৫ হাজার টাকা পর্যন্ত সুদমুক্ত ‘ন্যানো ঋণ’ চালুর উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের কুড়িগ্রাম ও গাইবান্ধার চরাঞ্চলের শিক্ষার্থীদের ডিজিটাল শিক্ষায় ২৫ ল্যাপটপ দিল স্ট্যান্ডার্ড চার্টার্ড বিদেশে বাংলাদেশি খেলাপিদের সম্পদ অনুসন্ধানে ৮ আন্তর্জাতিক প্রতিষ্ঠান: বাংলাদেশ ব্যাংক টাকায় বিদেশি ভ্রমণ প্যাকেজ বিক্রির সুযোগ পেলেন ট্যুর অপারেটররা: বাংলাদেশ ব্যাংক দেশে প্রথমবারের মতো ‘চাইনিজ ল্যাঙ্গুয়েজ’ অকুপেশনের টাস্ক অ্যানালাইসিস ও অকুপেশনাল ম্যাপিং করেছে এনএসডিএ পাবলিক সেক্টরে অটোমেশন সেবা নিশ্চিতে ডিজিটাল অবকাঠামো তৈরি সরকারের অগ্রাধিকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ জ্বালানি তেল আমদানিতে বেসরকারি খাতকে যুক্ত করতে খসড়া নীতিমালা এনআরবিসি ব্যাংকের অর্ধবার্ষিক ব্যবসায়িক সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত অর্থবছর ২৬-এ কৃষি ঋণ বিতরণ ৪২,৮৩৪ কোটি টাকা ছাড়াল: লক্ষ্যমাত্রার চেয়ে ৯.৮৩ শতাংশ বেশি

শেয়ারহোল্ডাররা ২০২৪ সালের জন্য বাটার ৪৪৫% নগদ লভ্যাংশ অনুমোদন করেছেন

বাটা সু কোম্পানি (বাংলাদেশ) লিমিটেড-এর ৫৩তম বার্ষিক সাধারণ সভা ডিজিটাল প্ল্যাটফর্মে ২৬ জুন ২০২৫, বৃহস্পতিবার সকাল ১১:০০টায় অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান জনাব রাজীব গোপালাকৃষ্ণনান।

সভায়, শেয়ারহোল্ডাররা নিরীক্ষিত আর্থিক বিবরণী এবং পরিশোধিত মূলধনের উপর ৪৪৫% নগদ লভ্যাংশ অনুমোদন করেন। ৪৪৫% লভ্যাংশের মধ্যে, ১০৫% চুড়ান্ত লভ্যাংশ সভায় অনুমোদিত হয়েছে এবং ৩৪০% অন্তর্বর্তী লভ্যাংশ যা ইতিমধ্যে প্রদান করা হয়েছে।

অন্যান্য পরিচালকদের মধ্যে জনাব দেবব্রত মুখার্জী, ব্যবস্থাপনা পরিচালক; জনাব শৈবাল সিনহা,  পরিচালক; মিস ফারজানা চৌধুরী, স্বতন্ত্র পরিচালক; জনাব ইলিয়াস আহমেদ,  অর্থ পরিচালক, এবং জনাব রিয়াজুর রেজা মুহাম্মদ ফয়সাল, কোম্পানি সচিব, বার্ষিক সাধারণ সভায় উপস্থিত ছিলেন। সভা শেষে চেয়ারম্যান কোম্পানির মূল্যবান শেয়ারহোল্ডার, গ্রাহক, সরবরাহকারী, কর্মী এবং সরকারের প্রতি তাঁদের ধারাবাহিক সহযোগিতার জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।