শনিবার ৫ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ:
বিগত সরকারের ভুল নীতি ও আমদানিনির্ভরতাই বর্তমান জ্বালানি সংকটের কারণ: তিতুমীর ব্যাংকিং খাতে খেলাপি ঋণ আবার ৬ লাখ কোটি টাকা ছাড়ালো ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানের ঋণ পুনর্গঠনে নীতি সহায়তার আবেদনের সময় বাড়াল বাংলাদেশ ব্যাংক স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হক ৭ সেপ্টেম্বর থেকে ব্যক্তি গ্রাহকদের আসল আমানত ফেরত দিচ্ছে সম্মিলিত ইসলামী ব্যাংক সেপ্টেম্বরেও অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম বাংলাদেশ ব্যাংকের নিট মুনাফা ২৬ হাজার কোটি টাকা, ৬ মূল বেতনের সমান বোনাস পাচ্ছেন কর্মকর্তারা উত্তরবঙ্গে কৃষিভিত্তিক অর্থনৈতিক কেন্দ্র: ৩ হাজার কোটি টাকার তহবিলের সুদহার কমিয়ে ৭% করল বাংলাদেশ ব্যাংক মেঘনা ব্যাংকের ৪০০ কোটি টাকার সাবঅর্ডিনেটেড বন্ড অনুমোদন করল বিএসইসি

ব্রিটিশ হাইক‌মিশনের কঠোর সতর্কবার্তা: ভিসা পেতে জাল কাগজপত্রে ১০ বছরের নিষেধাজ্ঞা

ঢাকা, নিউজ ডেস্ক: যুক্তরাজ্যের ভিসার জন্য আবেদন করার সময় জাল বা ভুয়া কাগজপত্র জমা দেওয়ার বিষয়ে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ঢাকার ব্রিটিশ হাইক‌মিশন। এই অপরাধ প্রমাণিত হলে আবেদনকারীর ওপর ১০ বছরের ভিসা নিষেধাজ্ঞা আরোপ হতে পারে।

মঙ্গলবার (১৮ নভেম্বর) এক সতর্কবার্তায় এই ঘোষণা দেয় ব্রিটিশ হাইকমিশন।সতর্কবার্তায় সুস্পষ্টভাবে বলা হয়: “যুক্তরাজ্যের ভিসার জন্য আবেদন করার সময় জাল কাগজপত্র জমা দিলে ১০ বছরের ভিসা নিষেধাজ্ঞা আরোপ হতে পারে। সব সময় বৈধ কাগজপত্র জমা দিন, এ বিষয়ে কোনো ঝুঁকি নেবেন না।”

ভিসা নিশ্চিতকরণের নামে প্রতারণা থেকে সাবধান: এর পাশাপাশি, হাইকমিশন আরও জানিয়েছে যে যুক্তরাজ্যের কোনো ভিসা বা ইলেকট্রনিক ট্র্যাভেল অথোরাইজেশন (ইটিএ) কখনোই ‘গ্যারান্টিযুক্ত’ নয়। তাই ভিসা নিশ্চিত করে দেওয়ার নাম করে যারা ফোন, ই-মেইল বা টেক্সট বার্তার মাধ্যমে যোগাযোগ করছে, তাদের সম্পর্কে সবাইকে সতর্ক থাকতে হবে।

হাইকমিশন দৃঢ়ভাবে বলেছে, কেউ যদি দাবি করে যে তারা যুক্তরাজ্যের ভিসা নিশ্চিত করে দিতে পারবে, তবে এটি নিঃসন্দেহে প্রতারণা।ভিসা প্রার্থীরা যাতে সঠিক এবং বৈধ প্রক্রিয়ায় আবেদন করেন এবং কোনো প্রকার প্রতারণার ফাঁদে না পড়েন, সে বিষয়ে বারবার জোর দিয়েছে ব্রিটিশ হাইক‌মিশন।

আরও পড়ুন