শুক্রবার ৪ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ:
বিগত সরকারের ভুল নীতি ও আমদানিনির্ভরতাই বর্তমান জ্বালানি সংকটের কারণ: তিতুমীর ব্যাংকিং খাতে খেলাপি ঋণ আবার ৬ লাখ কোটি টাকা ছাড়ালো ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানের ঋণ পুনর্গঠনে নীতি সহায়তার আবেদনের সময় বাড়াল বাংলাদেশ ব্যাংক স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হক ৭ সেপ্টেম্বর থেকে ব্যক্তি গ্রাহকদের আসল আমানত ফেরত দিচ্ছে সম্মিলিত ইসলামী ব্যাংক সেপ্টেম্বরেও অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম বাংলাদেশ ব্যাংকের নিট মুনাফা ২৬ হাজার কোটি টাকা, ৬ মূল বেতনের সমান বোনাস পাচ্ছেন কর্মকর্তারা উত্তরবঙ্গে কৃষিভিত্তিক অর্থনৈতিক কেন্দ্র: ৩ হাজার কোটি টাকার তহবিলের সুদহার কমিয়ে ৭% করল বাংলাদেশ ব্যাংক মেঘনা ব্যাংকের ৪০০ কোটি টাকার সাবঅর্ডিনেটেড বন্ড অনুমোদন করল বিএসইসি

ব্যাংক খাতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারের জন্য নীতিমালা প্রণয়ন করছে বাংলাদেশ ব্যাংক

ঢাকা, নিজস্ব প্রতিবেদক: ব্যাংক খাতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির নিরাপদ ও কার্যকর ব্যবহার নিশ্চিত করতে একটি নীতিমালা প্রণয়নের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক।

এই নীতিমালার লক্ষ্য হলো জালিয়াতি প্রতিরোধ, ঝুঁকি ব্যবস্থাপনা, অর্থনৈতিক পূর্বাভাস, অভ্যন্তরীণ দক্ষতা বৃদ্ধি এবং গ্রাহকসেবার মান উন্নত করা।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্যপ্রযুক্তি বিভাগের সাত সদস্যের একটি বিশেষ দল এই নীতিমালা প্রণয়নের কাজ করছে। সংশ্লিষ্ট সূত্র অনুযায়ী, এই দল আগামী দুই মাসের মধ্যে আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে নীতিমালার একটি খসড়া প্রস্তুত করবে।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মুহাম্মদ জাকির হাসান পুরো প্রক্রিয়ার সমন্বয় করছেন। তথ্যের নিরাপত্তা ও নির্ভুল পূর্বাভাসে জোর নীতিমালার প্রধান লক্ষ্য দেশের ব্যাংক খাতকে আরও আধুনিক, স্বচ্ছ ও দক্ষ করে তোলা।

তথ্যের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ ব্যাংক নিজস্ব লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল (এলএলএম) তৈরির পরিকল্পনা নিয়েছে, যাতে দেশের স্পর্শকাতর তথ্য বিদেশে পাঠানোর প্রয়োজন না হয়।

এআই ব্যবহারের মাধ্যমে বিপুল পরিমাণ অর্থনৈতিক তথ্য বিশ্লেষণ করে গুরুত্বপূর্ণ বিষয়ে আরও নির্ভুল পূর্বাভাস দেওয়া সম্ভব হবে। এর মধ্যে রয়েছে: মুদ্রাস্ফীতি (Inflation) জিডিপি প্রবৃদ্ধি (GDP growth) বৈদেশিক মুদ্রার রিজার্ভের (Foreign Currency Reserve) অবস্থা।পাশাপাশি, ঋণ, বাজার ও তারল্য ঝুঁকি ব্যবস্থাপনায় এআই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং ফিনটেক ও ডিজিটাল ব্যাংক খাতে উদ্ভাবনকে ত্বরান্বিত করবে।

সাইবার নিরাপত্তায় বিদ্যমান দুর্বলতা এই উদ্যোগ এমন সময়ে নেওয়া হলো যখন বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের (বিআইবিএম) সাম্প্রতিক এক গবেষণা একটি উদ্বেগের চিত্র তুলে ধরেছে। গবেষণা অনুযায়ী, দেশের প্রায় ৬০ শতাংশ ব্যাংকেরই সাইবার নিরাপত্তায় এআই ব্যবহারের কোনো নীতিমালা নেই, আর মাত্র ৪০ শতাংশ ব্যাংক এই বিষয়ে নীতিমালা প্রণয়ন করেছে।

নতুন এই নীতিমালা কার্যকর হলে তা দেশের আর্থিক খাতে এআই ব্যবহারের জন্য একটি অভিন্ন, আধুনিক ও সুরক্ষিত কাঠামোর ভিত্তি তৈরি করবে বলে আশা করা হচ্ছে।