সোমবার ২৮ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ:
মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে ভাঙচুর ও দখলবাজি সরকার ও ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত: টিআইবি আরএলএনজি থেকে রেকর্ড সরবরাহেও কাটেনি গ্যাস সংকট, দৈনিক ঘাটতি ১৪০০ এমএমসিএফডি বাংলা কিউআর লেনদেনে প্রণোদনার পরিধি বাড়াল, যুক্ত হলো ট্রেড লাইসেন্সধারী সব মার্চেন্ট রিহ্যাব নেতাদের ঋণখেলাপ ও কর পরিশোধের তথ্য চেয়েছে বাণিজ্য মন্ত্রণালয় আইডিআরএ সদস্য আবু বকর সিদ্দিকের পদত্যাগ, এক সপ্তাহে দ্বিতীয় শীর্ষ কর্মকর্তার বিদায় চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের বিশেষ ‘প্রাইওরিটি ব্যাংকিং’ সেবা দেবে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ-কুয়েত শ্রমবাজার, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে একমত তারেক রহমান ও কুয়েতের ক্রাউন প্রিন্স মালেশিয়ার ডেপুটি অর্থমন্ত্রীর সাথে ডিএসসিসি সভাপতির সৌজন্য সাক্ষাৎ: দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধি ও নবায়নযোগ্য জ্বালানিতে মালয়েশিয়ার বিনিয়োগের আহ্বান প্রথমবারের মতো পূর্ণাঙ্গ পাঁচটি ডিজিটাল ব্যাংক প্রতিষ্ঠার নীতিগত অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক

বাংলা কিউআর লেনদেনে প্রণোদনার পরিধি বাড়াল, যুক্ত হলো ট্রেড লাইসেন্সধারী সব মার্চেন্ট

ঢাকা, ২৭ সেপ্টেম্বর (বিডিইকোনমি): দেশজুড়ে ক্যাশলেস বা ডিজিটাল লেনদেন ব্যবস্থাকে আরও জনপ্রিয় ও প্রসারিত করতে বাংলা কিউআর (Bangla QR) কোডভিত্তিক লেনদেনে আর্থিক প্রণোদনার পরিধি বাড়াল বাংলাদেশ ব্যাংক। এখন থেকে ব্যক্তিক রিটেইল হিসাবের ক্ষুদ্র ও প্রান্তিক বিক্রেতাদের পাশাপাশি ট্রেড লাইসেন্সধারী অন্যান্য সকল মার্চেন্ট পয়েন্টেও এ প্রণোদনা সুবিধা প্রযোজ্য হবে।

রোববার (২৭ সেপ্টেম্বর) কেন্দ্রীয় ব্যাংকের পেমেন্ট সিস্টেমস্ ডিপার্টমেন্ট-২ (পিএসডি-২) থেকে এ সংক্রান্ত ‘পিএসডি-২ সার্কুলার লেটার নং- ০৭’ জারি করা হয়েছে, যা গত ১০ আগস্ট ২০২৬ তারিখে জারি করা ‘পিএসডি-২ সার্কুলার নং: ০৩’-এর অনুচ্ছেদ ২-এর স্থলাভিষিক্ত করা হয়েছে।

নতুন সংশোধিত নির্দেশনা অনুযায়ী, ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশ (NPSB) প্ল্যাটফর্মের মাধ্যমে সম্পাদিত ২,০০০ (দুই হাজার) টাকা পর্যন্ত প্রতিটি বাংলা কিউআর কোডভিত্তিক লেনদেনের বিপরীতে মাসিক ভিত্তিতে একুয়্যারিং (Acquiring) প্রতিষ্ঠানকে ০.১০ শতাংশ হারে এবং ইস্যুয়িং (Issuing) প্রতিষ্ঠানকে ০.২০ শতাংশ হারে প্রণোদনা দেওয়া হবে।

পূর্বে কেবল ব্যক্তিক রিটেইল হিসাবের (Personal Retail Account) মাধ্যমে অনবোর্ডকৃত ক্ষুদ্র ও প্রান্তিক বিক্রেতা এবং সেবা প্রদানকারী পয়েন্টগুলো এই সুবিধার আওতায় ছিল। নতুন এই পরিবর্তনের ফলে ট্রেড লাইসেন্সধারী অন্য সকল মার্চেন্ট পয়েন্টেও সম্পন্ন হওয়া লেনদেনের ক্ষেত্রে স্বয়ংক্রিয়ভাবে এই প্রণোদনা কাঠামো প্রযোজ্য হবে।

বাংলাদেশ ব্যাংকের পরিচালক (পিএসডি-২) মোঃ শরাফত উল্লাহ খান স্বাক্ষরিত এই সার্কুলারটি দেশে কার্যরত সকল তফসিলি ব্যাংক, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রোভাইডার (এমএফএস), পেমেন্ট সার্ভিস প্রোভাইডার (পিএসপি), পেমেন্ট সিস্টেম অপারেটর (পিএসও) এবং আন্তর্জাতিক পেমেন্ট স্কিমের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংক স্পষ্ট জানিয়েছে, গত ১০ আগস্টের মূল সার্কুলারে উল্লিখিত অন্যান্য সকল শর্তাবলি ও অনুচ্ছেদসমূহ অপরিবর্তিত থাকবে।