শুক্রবার ২৫ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ:
প্রথমবারের মতো পূর্ণাঙ্গ পাঁচটি ডিজিটাল ব্যাংক প্রতিষ্ঠার নীতিগত অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক জেবিসিসিআই-এর নতুন মেয়াদে সভাপতি কাজুকি কাতাওকা, ২০২৬-২০২৮ মেয়াদের পূর্ণাঙ্গ পর্ষদ ঘোষণা ব্র্যাক ইউনিভার্সিটিতে বিশ্ব ফার্মাসিস্ট দিবস পালিত জানুয়ারি থেকে সেপ্টেম্বরে জ্বালানি তেলের দাম বেড়েছে ৩৬ শতাংশ পর্যন্ত ২০ দিনে সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে আমানত প্রত্যাহার ৩,২৪৫ কোটি টাকা ঢাকার বসুন্ধরায় সনির প্রথম অনুমোদিত ক্যামেরা সার্ভিস সেন্টার উদ্বোধন সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হচ্ছে টাকা: বাংলাদেশ ব্যাংক বাংলাদেশ ও ইউনানের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির উদ্যোগ সম্মিলিত ইসলামী ব্যাংকের ১৪তম পর্ষদ সভা অনুষ্ঠিত

জেবিসিসিআই-এর নতুন মেয়াদে সভাপতি কাজুকি কাতাওকা, ২০২৬-২০২৮ মেয়াদের পূর্ণাঙ্গ পর্ষদ ঘোষণা

ঢাকা, ২৪ সেপ্টেম্বর (বিডিইকোনমি): জাপান-বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড অ্যান্ড ইন্ডাস্ট্রির (জেবিসিসিআই) ২০২৬-২০২৮ মেয়াদের জন্য ১৬ সদস্যবিশিষ্ট নতুন পরিচালনা পর্ষদ গঠিত হয়েছে। এতে নতুন সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন সংস্থাটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এবং জ্যাট্রো (JETRO) ঢাকা অফিসের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ কাজুকি কাতাওকা।

বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, পরিচালনা পর্ষদ গঠনের লক্ষ্যে গত ১৩ সেপ্টেম্বর ও ২৩ সেপ্টেম্বর দুই ধাপে এই নির্বাচন অনুষ্ঠিত হয়।

ঘোষিত নতুন পর্ষদে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন এমকেকে লজিস্টিকসের ব্যবস্থাপনা পরিচালক রবিউল আলম এবং কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন এমইউএফজি ব্যাংক ঢাকা অফিসের চিফ রিপ্রেজেন্টেটিভ কেনজি কিমুরা। তারা উভয়েই সদ্যবিদায়ী পর্ষদের পরিচালক ছিলেন।

নতুন পর্ষদের সহ-সভাপতি-১ (ভাইস প্রেসিডেন্ট ১) পদে ইউসেন লজিস্টিকস (বাংলাদেশ) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আবু জামান মো. তারিকুল ইসলাম এবং সহ-সভাপতি-২ (ভাইস প্রেসিডেন্ট ২) পদে জাপান সোলার-টেক বাংলাদেশ লিমিটেডের পরিচালক সৈয়দ সামিউল হক নির্বাচিত হয়েছেন।

এ ছাড়া জেটি ইন্টারন্যাশনাল বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অলিভার কুৎস যুগ্ম সাধারণ সম্পাদক এবং বিএসআরএম লিমিটেডের করপোরেট অ্যাফেয়ার্স প্রধান সৌমিএ কুমার মুৎসুদ্দী যুগ্ম কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।

পরিচালনা পর্ষদের বাকি ৯ জন নির্বাচিত পরিচালক হলেন— তারেক রফি ভূঁইয়া (জুন), হিরোআকি ওউরা, কবির আহমেদ, আতসুশি হিরাকুরি, এ কে এম আহমেদুল ইসলাম বাবু, কেনইচিরো কাওয়ামোতো, ফারজানা চৌধুরী, হিরোনোরি ইয়ামানাকা এবং মুদাসসির মুর্তজা মঈন।

সংগঠনটির নির্বাচন পরিচালনায় গঠিত তিন সদস্যের নির্বাচন বোর্ডের প্রধান ছিলেন বাংলাদেশের প্রথম ব্যাংকিং ওম্বুডসম্যান এ কে এম কামরুল ইসলাম এফসিএ। বোর্ডের অন্যতম সদস্য ছিলেন বেপজার সাবেক কর্মকর্তা এ জেড এম আজিজুর রহমান।

অন্যদিকে, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক চেয়ারম্যান ডা. মোহাম্মদ আবদুল মজিদের নেতৃত্বে তিন সদস্যের নির্বাচন আপিল বোর্ড দায়িত্ব পালন করে, যার সদস্য ছিলেন জেবিসিসিআই-এর সাবেক সভাপতি আবদুল হক।

উল্লেখ্য, ২০০৪ সালে প্রতিষ্ঠিত জাপান-বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (জেবিসিসিআই) দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধি, বাংলাদেশে জাপানি বিনিয়োগ আকর্ষণ এবং জাপানে বাংলাদেশী পণ্য রপ্তানি বৃদ্ধিতে কাজ করে আসছে।