রবিবার ৯ আগস্ট, ২০২৬
সর্বশেষ:
৫ হাজার টাকা পর্যন্ত সুদমুক্ত ‘ন্যানো ঋণ’ চালুর উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের কুড়িগ্রাম ও গাইবান্ধার চরাঞ্চলের শিক্ষার্থীদের ডিজিটাল শিক্ষায় ২৫ ল্যাপটপ দিল স্ট্যান্ডার্ড চার্টার্ড বিদেশে বাংলাদেশি খেলাপিদের সম্পদ অনুসন্ধানে ৮ আন্তর্জাতিক প্রতিষ্ঠান: বাংলাদেশ ব্যাংক টাকায় বিদেশি ভ্রমণ প্যাকেজ বিক্রির সুযোগ পেলেন ট্যুর অপারেটররা: বাংলাদেশ ব্যাংক দেশে প্রথমবারের মতো ‘চাইনিজ ল্যাঙ্গুয়েজ’ অকুপেশনের টাস্ক অ্যানালাইসিস ও অকুপেশনাল ম্যাপিং করেছে এনএসডিএ পাবলিক সেক্টরে অটোমেশন সেবা নিশ্চিতে ডিজিটাল অবকাঠামো তৈরি সরকারের অগ্রাধিকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ জ্বালানি তেল আমদানিতে বেসরকারি খাতকে যুক্ত করতে খসড়া নীতিমালা এনআরবিসি ব্যাংকের অর্ধবার্ষিক ব্যবসায়িক সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত অর্থবছর ২৬-এ কৃষি ঋণ বিতরণ ৪২,৮৩৪ কোটি টাকা ছাড়াল: লক্ষ্যমাত্রার চেয়ে ৯.৮৩ শতাংশ বেশি

টাকায় বিদেশি ভ্রমণ প্যাকেজ বিক্রির সুযোগ পেলেন ট্যুর অপারেটররা: বাংলাদেশ ব্যাংক

ঢাকা, ৯ আগস্ট (বিডিইকোনমি)– বাংলাদেশী রেসিডেন্ট নাগরিকদের কাছে দেশীয় মুদ্রা টাকায় বিদেশি ভ্রমণ প্যাকেজ বিক্রির অনুমতি দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

রবিবার (৯ আগস্ট) এ-সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক। এতে বলা হয়েছে, ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (টোয়াব) সদস্যভুক্ত ট্যুর অপারেটররা ভ্রমণকারীদের কাছ থেকে টাকায় প্যাকেজ ফি সংগ্রহ করতে পারবেন এবং সমপরিমাণ বৈদেশিক মুদ্রা বিদেশে অবস্থিত সংশ্লিষ্ট সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের কাছে পাঠাতে পারবেন।

নতুন নির্দেশনা অনুযায়ী, যেসব টোয়াব সদস্যের সঙ্গে বিদেশের ট্যুর অপারেটর, হোটেল বা ডেস্টিনেশন ম্যানেজমেন্ট কোম্পানির আনুষ্ঠানিক চুক্তি বা ব্যবসায়িক সমঝোতা রয়েছে, তারাই এই সুবিধা পাবেন।

অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলোকে নির্দেশনায় বলা হয়েছে, তারা বিদেশে ভ্রমণসংক্রান্ত প্রকৃত সেবা যেমন—থাকা-খাওয়া এবং যাতায়াত বাবদ সরাসরি বৈদেশিক মুদ্রা পাঠাতে পারবে।

নতুন এই ব্যবস্থার আওতায় একজন ভ্রমণকারীর জন্য বছরে সর্বোচ্চ ৩,০০০ মার্কিন ডলার পর্যন্ত সমপরিমাণ বৈদেশিক মুদ্রা বিদেশে পাঠানো যাবে, যা সাধারণ বার্ষিক ভ্রমণ কোটার (Travel Quota) অতিরিক্ত হিসেবে গণ্য হবে।

এই সুবিধা নিতে ট্যুর অপারেটরদের প্রতিটি লেনদেনের পুঙ্খানুপুঙ্খ রেকর্ড ভ্রমণকারীর পাসপোর্ট নম্বরের সাথে সংযুক্ত করে সংরক্ষণ করতে হবে। পাশাপাশি অন্য কোনো ট্যুর অপারেটরের মাধ্যমে ওই বছরে এই সীমার অতিরিক্ত টাকা পাঠানো হয়নি মর্মে ভ্রমণকারীর কাছ থেকে একটি আনুষ্ঠানিক ঘোষণাপত্র সংগ্রহ করতে হবে।

সার্কুলারে আরও উল্লেখ করা হয়েছে, নির্ধারিত কিছু শর্ত পূরণ সাপেক্ষে ৩,০০০ মার্কিন ডলারের অতিরিক্ত অর্থও বিদেশে পাঠানোর বিধান রাখা হয়েছে।