শুক্রবার ১৯ জুন, ২০২৬
সর্বশেষ:
পাচার আশঙ্কার মাঝেই সুইস ব্যাংকে বাংলাদেশিদের জমা অর্থ ৪১% বাড়ল আইবিএফবি: প্রস্তাবিত অর্থবছর ২৭-এর বাজেট বিনিয়োগ ও কর্মসংস্থানের বাস্তবসম্মত রূপরেখা পাঁচ দশকের গৌরবময় ইতিহাস নিয়ে আইসিএবি’র কফি টেবিল বুক ‘লেগ্যাসি ইন মোশন’ এর মোড়ক উন্মোচন প্রস্তাবিত বাজেট অর্থনৈতিক বাস্তবতার সঙ্গে সংগতিপূর্ণ নয়, বাস্তবায়ন বড় চ্যালেঞ্জ: সেমিনারে বক্তারা গ্রিন ট্রানজিশনে কেউ যেন পিছিয়ে না পড়ে: পরিবেশ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নতুন কর কাঠামো ও বিদ্যুতের মূল্যবৃদ্ধিতে প্রতি টন রডের দাম বাড়তে পারে ১২ হাজার টাকা: বিএসএমএ ইসলামী ব্যাংকের স্থিতিশীলতা জাতীয় অর্থনীতির জন্য অপরিহার্য: বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধি আইইবি প্রজেক্ট শোকেসিংয়ে সেরা প্রকল্পের পুরস্কার পেল ব্র্যাক ইউনিভার্সিটির ‘ডুবোমিনি’ প্রস্তাবিত বাজেটের রাজস্ব লক্ষ্যমাত্রা অত্যন্ত ঝুঁকিপূর্ণ: ফিচ রেটিংস

সাত দিনের ঈদের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার; খুলবে ২৪ মার্চ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা : পবিত্র ঈদুল ফিতর ও শবে কদর উপলক্ষে সাত দিনের দীর্ঘ ছুটিতে প্রবেশ করেছে দেশের ব্যাংক, বিমা ও পুঁজিবাজারসহ সকল আর্থিক প্রতিষ্ঠান। আগামী ২৪ মার্চ থেকে এসব প্রতিষ্ঠানে পুনরায় স্বাভাবিক লেনদেন শুরু হবে।

ঈদের ছুটি বর্ধিত করতে সরকার আগামী ১৮ মার্চ সাধারণ ছুটি ঘোষণা করায় মূলত ১৭ মার্চ (মঙ্গলবার) থেকে ২৩ মার্চ (সোমবার) পর্যন্ত টানা বন্ধের কবলে পড়েছে দেশের আর্থিক খাত।

এই দীর্ঘ ছুটির সময়ে ব্যাংকগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে এবং এটিএম বুথগুলোতে পর্যাপ্ত নগদ অর্থের সরবরাহ বজায় রাখতে বিশেষ নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক।

নিরাপত্তা ব্যবস্থার গুরুত্ব তুলে ধরে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, ‘আমরা নিরাপত্তা ব্যবস্থা নিশ্ছিদ্র করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছি। ছুটির সময়ে ব্যাংক প্রাঙ্গণে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা বা দুষ্কৃতকারীদের অনুপ্রবেশ ঠেকাতে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।’

ডিএসই ও সিএসইতে লেনদেন স্থগিত দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) এই সাত দিন সব ধরনের লেনদেন বন্ধ থাকবে।

ডিএসই ও সিএসই সূত্র জানিয়েছে, আগামী ২৪ মার্চ (মঙ্গলবার) থেকে নিয়মিত সময়সূচী অনুযায়ী পুঁজিবাজারে লেনদেন শুরু হবে। ওইদিন থেকে অফিস চলবে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। আর লেনদেন চলবে সকাল ১০টা থেকে দুপুর ২টা ২০ মিনিট পর্যন্ত।

উল্লেখ্য, নিয়মিত লেনদেন শেষে দুপুর ২টা ২০ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত ১০ মিনিটের একটি ‘পোস্ট-ক্লোজিং’ সেশন থাকবে। এই সময়ে বিনিয়োগকারীরা সমাপনী মূল্যে (closing price) শেয়ার কেনা-বেচা করতে পারবেন, তবে নতুন কোনো দাম প্রস্তাব করা যাবে না।