শুক্রবার ১২ জুন, ২০২৬
সর্বশেষ:
ব্যাংকে পারিবারিক নিয়ন্ত্রণ রোধে ব্যাংক কোম্পানি আইনের সংশোধনীর অবিলম্বে বাস্তবায়ন জরুরি: সাবেক গভর্নর করমুক্ত আয়ের সীমা বাড়িয়ে ৩.৭৫ লাখ টাকা করার প্রস্তাব, বছরজুড়ে দেওয়া যাবে রিটার্ন তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের প্রথম বাজেট: উন্নয়ন ধারা সচল, সংস্কার ও জাতীয় ঐক্যের ওপর জোর ব্যাংক অ্যাকাউন্ট খুলতে টিআইএন বাধ্যতামূলক, আবগারি শুল্কমুক্ত সীমা বেড়ে ৪ লাখ টাকা স্টার্টআপ, ফ্রিল্যান্সার ও কনটেন্ট ক্রিয়েটরদের জন্য পূর্ণাঙ্গ ভ্যাট অব্যাহতির প্রস্তাব বাজেট ২০২৬-২৭: সংস্কার প্রস্তাবকে ফিকির স্বাগত, তবে রাজস্ব লক্ষ্যমাত্রা নিয়ে সংশয় রোগীদের স্বার্থে হাসপাতাল খোলা রাখার সুযোগ চায় আদ্-দ্বীন কর্তৃপক্ষ আগামীকাল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার মেগা বাজেট পেশ করবেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু ইসলামী ব্যাংকের অস্থিরতা নিয়ে গভীর উদ্বেগ এবিবির; এসএমই খাতের জন্য ৬০ হাজার কোটি টাকার নতুন প্যাকেজ

দেশের মানুষ দূর্নীতি ও চাঁদাবাজি মুক্ত সূশাসন দেখতে চায়: মুফতি আমির হামযা

ইবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ইফতার ও নবনির্বাচিত এমপিদের সংবর্ধনা অনুষ্ঠিত

ঢাকা, ১০ মার্চ : কুষ্টিয়া-৩ থেকে নির্বাচিত সংসদ সদস্য মুফতি আমির হামযা বলেছেন দেশের মানুষ দুর্নীতি, চাঁদাবাজি ও ভয় মুক্ত সুশাসন দেখতে চায় ।

তিনি আজ রাজধানী ঢাকার কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে এক ইফতার মাহফিল ও ইসলামী বিশ্ববিদ্যালয় এর সাবেক ছাত্রদের থেকে নবনির্বাচিত সংসদ সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠানে এ কথা বলেন ।

তিনি আরো বলেন, জুলাই বিপ্লবের মাধ্যমে দেশে যে পরিবর্তনের দ্বারা সুচিত হয়েছে তা অব্যাহত রাখতে হবে।

মুফতি আমির হামযা আরো বলেন, একসময়ের সন্ত্রাস কবলিত কুষ্টিয়াকে একটি শান্তির জনপথ হিসেবে গড়ে তোলার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তাকে এমপি হিসেবে নির্বাচিত করতে ইসলামী বিশ্ববিদ্যালয় এর যে সব শিক্ষার্থী ও অন্যান্য নেতৃবৃন্দ নির্বাচনে সহযোগিতা করেছেন তাদের সবাইকে ধন্যবাদ জানান। সংবর্ধিত অতিথিদের মধ্যে ছিলেন: মুফতি আমির হামযা, সংসদ সদস্য, কুষ্টিয়া-৩, এ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল, সংসদ সদস্য, চুয়াডাঙ্গা-১, এ্যাডভোকেট মো. রুহুল আমিন, সংসদ সদস্য, চুয়াডাঙ্গা-২, মাসুম মোস্তফা, সংসদ সদস্য, নেত্রকোনা-৫, অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ ফুল দিয়ে নবনির্বাচিত এই সাংসদদের বরণ করে নেন । এরা সবাই বাংলাদেশে জামায়াতে ইসলামীর দাঁড়ি পাল্লা প্রতিকে নির্বাচন করে বিজয়ী হন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি ও ইসলামী ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট জিল্লুর রহমান পাটোয়ারী।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অন্তর্বর্তী সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ.ফ.ম খালিদ হাসান এর উপস্থিত থাকার কথা থাকলেও তিনি অসুস্থতার কারণে আসতে পারেননি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন হামদর্দ বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. মনজারুল আলম মিলন ।

বক্তব্য রাখেন এলামনাই এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মুহাম্মাদ আবদুল হাই , প্রফেসর ডঃ নাসির উদ্দিন মিঝি, প্রফেসর ডঃ মুহাম্মদ মুস্তাফিজুর রহমান, পাবনা এডওয়ার্ড কলেজের অধ্যক্ষ আব্দুল আউয়াল, মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক ড. মুহসিনা আক্তার জবা এবং ইসলামী বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সহযোগী অধ্যাপক ড. আফরোজা বুলবুল এলামনাই এসোসিয়েশন এর এর যুগ্ম সম্পাদক ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ডক্টর আবদুল মান্নান, কোষাধ্যক্ষ ও ইসলামী ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট শরীফ উদ্দিন প্রামানিক, এডভোকেট গাজী মহসিন, এডভোকেট আসাদুল্লাহ প্রমুখ । অনুষ্ঠান পরিচালনা করেন এসোসিয়েশন এর সাংগঠনিক সম্পাদক মুস্তাফিজুর রহমান।

পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয় । ইফতারের আগে অ্যাসোসিয়েশনের শিল্পীবৃন্দ হামদ-এ বারী তায়ালা, মাহে রমজানের গান ও ইসলামী সংগীত পরিবেশন করেন । অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও বিশ্ববিদ্যালয়ের সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয় ।