শুক্রবার ১২ জুন, ২০২৬
সর্বশেষ:
ব্যাংকে পারিবারিক নিয়ন্ত্রণ রোধে ব্যাংক কোম্পানি আইনের সংশোধনীর অবিলম্বে বাস্তবায়ন জরুরি: সাবেক গভর্নর করমুক্ত আয়ের সীমা বাড়িয়ে ৩.৭৫ লাখ টাকা করার প্রস্তাব, বছরজুড়ে দেওয়া যাবে রিটার্ন তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের প্রথম বাজেট: উন্নয়ন ধারা সচল, সংস্কার ও জাতীয় ঐক্যের ওপর জোর ব্যাংক অ্যাকাউন্ট খুলতে টিআইএন বাধ্যতামূলক, আবগারি শুল্কমুক্ত সীমা বেড়ে ৪ লাখ টাকা স্টার্টআপ, ফ্রিল্যান্সার ও কনটেন্ট ক্রিয়েটরদের জন্য পূর্ণাঙ্গ ভ্যাট অব্যাহতির প্রস্তাব বাজেট ২০২৬-২৭: সংস্কার প্রস্তাবকে ফিকির স্বাগত, তবে রাজস্ব লক্ষ্যমাত্রা নিয়ে সংশয় রোগীদের স্বার্থে হাসপাতাল খোলা রাখার সুযোগ চায় আদ্-দ্বীন কর্তৃপক্ষ আগামীকাল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার মেগা বাজেট পেশ করবেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু ইসলামী ব্যাংকের অস্থিরতা নিয়ে গভীর উদ্বেগ এবিবির; এসএমই খাতের জন্য ৬০ হাজার কোটি টাকার নতুন প্যাকেজ

মেটলাইফ বাংলাদেশ এর আয়োজনে মানিলন্ডারিং প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

ঢাকা : মেটলাইফ এর ঢাকা, কুমিল্লা, ময়মনসিংহ, নোয়াখালী, রংপুর ও সিলেট অঞ্চলের ব্রাঞ্চ অ্যান্টি-মানি লন্ডারিং কমপ্লায়েন্স অফিসারদের (বিএএমএলসিওএস) জন্য ‘মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ’ বিষয়ক এক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে মেটলাইফ বাংলাদেশ। বাংলাদেশ ব্যাংকের আওতাধীন বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) নির্দেশনা ও সহযোগিতায় মেটলাইফ বাংলাদেশের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয় এই প্রশিক্ষণ কর্মশালা।

আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) এক্সিকিউটিভ ডিরেক্টর অ্যান্ড ডেপুটি হেড মো. আমির উদ্দিন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেটলাইফ বাংলাদেশের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড চিফ ডিস্ট্রিবিউশন অফিসার মো. জাফর সাদেক চৌধুরী। অনুষ্ঠানে মেটলাইফ বাংলাদেশ থেকে আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট অ্যান্ড হেড অব রিস্ক অ্যান্ড কমপ্লায়েন্স মইনুল হাই আসিফ। বিএফআইইউ থেকে ছিলেন অ্যাডিশনাল ডিরেক্টর মো. মশিউর রহমান এবং জয়েন্ট ডিরেক্টর মো. আনোয়ার পারভেজ। কর্মশালার সভাপতিত্ব করেন মেটলাইফ বাংলাদেশের মুখ্য নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আলা উদ্দিন আহমদ, এফসিএ।

দেশের আর্থিক ও সামাজিক উন্নয়নে বীমা খাতের উল্লেখযোগ্য অবদান রয়েছে। বীমা খাতের কর্মী ও দেশের সাধারণ মানুষদের মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন বিষয়ে সচেতন করা গেলে, ঝুঁকি অনেকখানি কমে আসবে বলে ধারণা করেন বক্তারা। এই কর্মশালা হতে অর্জিত জ্ঞান মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে কাজে লাগবে বলে উল্লেখ করেন অতিথিরা।