শুক্রবার ১২ জুন, ২০২৬
সর্বশেষ:
ব্যাংকে পারিবারিক নিয়ন্ত্রণ রোধে ব্যাংক কোম্পানি আইনের সংশোধনীর অবিলম্বে বাস্তবায়ন জরুরি: সাবেক গভর্নর করমুক্ত আয়ের সীমা বাড়িয়ে ৩.৭৫ লাখ টাকা করার প্রস্তাব, বছরজুড়ে দেওয়া যাবে রিটার্ন তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের প্রথম বাজেট: উন্নয়ন ধারা সচল, সংস্কার ও জাতীয় ঐক্যের ওপর জোর ব্যাংক অ্যাকাউন্ট খুলতে টিআইএন বাধ্যতামূলক, আবগারি শুল্কমুক্ত সীমা বেড়ে ৪ লাখ টাকা স্টার্টআপ, ফ্রিল্যান্সার ও কনটেন্ট ক্রিয়েটরদের জন্য পূর্ণাঙ্গ ভ্যাট অব্যাহতির প্রস্তাব বাজেট ২০২৬-২৭: সংস্কার প্রস্তাবকে ফিকির স্বাগত, তবে রাজস্ব লক্ষ্যমাত্রা নিয়ে সংশয় রোগীদের স্বার্থে হাসপাতাল খোলা রাখার সুযোগ চায় আদ্-দ্বীন কর্তৃপক্ষ আগামীকাল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার মেগা বাজেট পেশ করবেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু ইসলামী ব্যাংকের অস্থিরতা নিয়ে গভীর উদ্বেগ এবিবির; এসএমই খাতের জন্য ৬০ হাজার কোটি টাকার নতুন প্যাকেজ

প্রাইমার্ক এর কান্ট্রি কন্ট্রোলার ফিলিপ্পো পোগি’র প্রতি বিজিএমইএ এর শ্রদ্ধাঞ্জলী

প্রাইমার্ক এর কান্ট্রি কন্ট্রোলার ফিলিপ্পো পোগি’র প্রতি বিজিএমইএ এর শ্রদ্ধাঞ্জলী

ঢাকা, ৪ জুন :বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) প্রাইমার্কের কান্ট্রি কন্ট্রোলার, ফিলিপ্পো পোগি’র মৃত্যুতে গভীর শোকভাবে শোকাহত। বিজিএমইএ তার রুহের মাগফেরাত কামনা করছে এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছে।

উল্লেখ্য যে, প্রয়াত ফিলিপ্পো’র প্রতি শ্রদ্ধা জানাতে বিজিএমইএ এর উদ্যোগে ০৪ জুন ২০২৫ ফিলিপ্পো’র মরদেহ বিজিএমইএ দপ্তরে নিয়ে আসা হয়।

এ সময় প্রাইমার্কের বাংলাদেশি সরবরাহকারী, প্রয়াত পোগী’র পরিবারের সদস্য, বন্ধু, বিজিএমইএ সদস্য, প্রাইমার্ক কর্মকর্তাগন এবং শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বিজিএমইএ এর পক্ষ থেকে প্রয়াত ফিলিপ্পো’র মরদেহের উপর পুষ্পস্তবক অর্পন করেন প্রশাসক আনোয়ার হোসেন। ফিলিপ্পো’কে একজন চমৎকার মনের মানুষ হিসেবে অভিহিত করে আনোয়ার হোসেন বলেন, ফিলিপ্পো প্রাইমার্ক এবং বাংলাদেশের পোশাক শিল্পের মধ্যে সম্পর্ক জোরদার করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।

“ফিলিপ্পো ছিলেন একজন চমৎকার মানুষ, – সহৃদয়বান এবং প্রানবন্ত। আমার মনে পড়ছে, মাত্র এক মাস আগে বিজিএমইএ অফিসে আমাদের সর্বশেষ সাক্ষাৎ হয়েছিলো। বিশ্বাস করা কঠিন যে ফিলিপ্পো এখন আর আমাদের মাঝে নেই।”

তিনি আরও বলেন, “ফিলিপ্পো বাংলাদেশের পোশাক খাতের একজন প্রকৃত বন্ধু ছিলেন। তার সমর্থন এবং প্রচেষ্টা, প্রাইমার্ক এবং আমাদের শিল্পের মধ্যে একটি শক্তিশালী এবং স্থায়ী সম্পর্ক গড়ে তুলতে সাহায্য করেছে। তার অবদান সত্যিকার অর্থেই শিল্পে পরিবর্তন এনেছে এবং তা কখনো ভোলা যাবে না।”

বিজিএমইএ এর প্রেসিডেন্ট-ইলেক্ট মাহমুদ হাসান খান (বাবু) বলেন, “ফিলিপ্পোর মৃত্যুতে আমরা বাংলাদেশের পোশাক শিল্পের একজন প্রকৃত বন্ধুকে হারালাম। তিনি আমাদের চ্যালেঞ্জগুলো বুঝতেন, আমাদের সম্ভাবনার উপর আস্থা রাখতেন এবং শিল্পে সহযোগিতা জোরদার করার জন্য অক্লান্ত পরিশ্রম করতেন। তার অনুপস্থিতি সমগ্র শিল্পে গভীরভাবে অনুভূত হবে।”

ফিলিপ্পো পোগি’র স্ত্রী মিসেস ফে বিজিএমইএ এবং সমগ্র পোশাক পরিবারকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে বলেন, “ফিলিপ্পোর প্রতি সকলের অগাধ ভালোবাসা দেখে আমি অভিভূত। এটি বাংলাদেশের তৈরি পোশাক খাতে যাদের সাথে তিনি কাজ করেছেন, তাদের সাথে তার দৃঢ় সম্পর্কের কথাই বলে।”

আনোয়ার হোসেন বিজিএমইএ এবং পোশাক শিল্প পরিবারের পক্ষ থেকে ফিলিপ্পো পোগি’র স্ত্রী মিসেস ফে’র কাছে একটি শোকপত্র হস্তান্তর করেন।

ফিলিপ্পো পোগি’র স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে বিজিএমইএ প্রাঙ্গণে একটি চারা রোপণ করা হয়।