মঙ্গলবার ২৭ অক্টোবর, ২০২৬
সর্বশেষ:
সংশোধিত সাইবার আইনে নাগরিকদের কণ্ঠরোধ না করার আহ্বান—ভয়েস ফর রিফর্মের সংলাপ ব্যাংকিং খাত স্থিতিশীলকরণে সিস্টেমিক ঝুঁকি ও আমানতকারীদের আস্থা পুনরুদ্ধারে বিআইবিএম-এর কর্মশালা জুলাই-অক্টোবর সময়ে রেমিট্যান্স প্রবাহ ১১.০৪ বিলিয়ন ডলার অতিক্রম; রিজার্ভ বেড়ে ৩৬.৪১ বিলিয়ন ডলার অস্ট্রেলিয়ার নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগের আগ্রহ, বিএসআরইএর সংবাদ সম্মেলন ২০২৬ সালে মাথাপিছু জিডিপিতে ভারতের চেয়ে এগিয়ে থাকতে পারে বাংলাদেশ: আইএমএফ মৎস্য খাতের শ্রমিকদের আইনি সুরক্ষা ও সামাজিক নিরাপত্তার দাবি: বিলস-এফইএস সংলাপ পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ৩৭ হাজার ১২৫ টাকা নির্ধারণের দাবি ৩৫ শ্রমিক ফেডারেশনের দেশের জ্বালানি চাহিদা মেটাতে ৬ কার্গো এলএনজি আমদানির সুপারিশ সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির<gwmw style="display:none;"></gwmw> চলতি অর্থবছরের প্রথম তিন মাসে এডিপি বাস্তবায়নের হার নেমে এসেছে ৩.৮৯ শতাংশে: আইএমইডি

জুলাই-অক্টোবর সময়ে রেমিট্যান্স প্রবাহ ১১.০৪ বিলিয়ন ডলার অতিক্রম; রিজার্ভ বেড়ে ৩৬.৪১ বিলিয়ন ডলার

ঢাকা, ২৭ অক্টোবর (বিডি ইকোনমি): দেশে প্রবাসী আয়ের (রেমিট্যান্স) জোরালো প্রবাহ অব্যাহত রয়েছে। চলতি ২০২৬-২৭ অর্থবছরের অক্টোবর মাসের প্রথম ২৬ দিনে প্রবাসীরা প্রায় ২.৪৫ বিলিয়ন (২৪৫ কোটি) মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। এর মাধ্যমে চলতি অর্থবছরের জুলাই থেকে ২৬ অক্টোবর পর্যন্ত চার মাসে দেশে মোট রেমিট্যান্সের পরিমাণ দাঁড়িয়েছে ১১.০৪ বিলিয়ন ডলারে।

বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্যানুযায়ী, ২০২৬ সালের ১ অক্টোবর থেকে ২৬ অক্টোবরের মধ্যে দেশে মোট ২,৪৫২ মিলিয়ন (২৪৫ কোটি ২০ লাখ) মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। গত বছরের (২০২৫) একই সময়ে যেখানে রেমিট্যান্স এসেছিল ২,১৬৬ মিলিয়ন ডলার, সেই তুলনায় এবার প্রবৃদ্ধি অর্জিত হয়েছে ১৩.২ শতাংশ। শুধুমাত্র ২৬ অক্টোবর একদিনেই এসেছে ১২২ মিলিয়ন ডলার।

চলতি অর্থবছরের শুরু থেকে অর্থাৎ ১ জুলাই থেকে ২৬ অক্টোবর ২০২৬ পর্যন্ত প্রবাসীরা মোট ১১,০৪৪ মিলিয়ন (১,১০৪ কোটি ৪০ লাখ) ডলার দেশে পাঠিয়েছেন। গত অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ৯,৭৫২ মিলিয়ন ডলার, যা বছরভিত্তিক হিসেবে ১৩.৩ শতাংশ প্রবৃদ্ধি নির্দেশ করে।

এদিকে, প্রবাসী আয়ের এই ইতিবাচক প্রবাহের ফলে দেশের বৈদেশিক মুদ্রার সঞ্চয়ন বা রিজার্ভও বেশ শক্তিশালী অবস্থানে রয়েছে। ২৬ অক্টোবর ২০২৬ তারিখের হিসাব অনুযায়ী, গ্রস বা মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ৩,৬,৪১১.৮৩ মিলিয়ন (৩৬.৪১ বিলিয়ন) মার্কিন ডলারে। তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম৬ (BPM6) হিসাব পদ্ধতি অনুযায়ী উক্ত তারিখে নেট রিজার্ভের পরিমাণ ছিল ৩১,৬০০.৪০ মিলিয়ন (৩১.৬০ বিলিয়ন) মার্কিন ডলার।